/Breaking News Live Update: আবর্জনা তুলে-তুলে বালতিতে রাখছেন শহরের প্রথম নাগরিক! নির্মল স্বচ্ছতা অভিযানে অংশ নিলেন স্বয়ং রাজ্যপাল
Live Now
Breaking News Live Update: আবর্জনা তুলে-তুলে বালতিতে রাখছেন শহরের প্রথম নাগরিক! নির্মল স্বচ্ছতা অভিযানে অংশ নিলেন স্বয়ং রাজ্যপাল
West Bengal, India Breaking News Live Updates: দেখে নিন এই মুহূর্তের, আজকের দিনের দেশ, রাজ্য, কলকাতার বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে-- সকালে নিজেই পরিচ্ছন্নতা ড্রাইভে অংশ নিলেন রাজ্যপাল। এক মর্মান্তিক রেলদুর্ঘটনায় প্রাণ গেল দুজনের। কোথায় ঘটল অ্যাক্সিডেন্ট? শহরের চার বাজি মহল্লায় ঠিক কী অবস্থা? ফুলবাগানে জুট মিলে বিধ্বংসী আগুন। বড়সড় মাদকচক্রের হদিস মেদিনীপুর শহরে। আজ কেমন থাকবে ওয়েদার? সব খবরের দ্রুত আপডেট পেতে পড়তে থাকুন।
কুলিক ফরেস্টে নাবালিকার পচাগলা বিবস্ত্র দেহ উদ্ধার! মৃত্যুরহস্যের কিনারা করতে রাতভর পুলিসের তৎপরতা। মঙ্গলবার সাইকেল নিয়ে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়েছিল ১৩ বছরের এই কিশোরী, বৃহস্পতিবার দুপুরে উদ্ধার হল তার দেহ। ধর্ষণ করে খুনের অভিযোগ পরিবারের, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্তে একাধিক পুলিসি দল।
আমেরিকায় বইছে বদলের হাওয়া। মিডটার্ম নির্বাচনে বড় ধাক্কা খেয়েছেন ট্রাম্প। সেনেট ও হাউস অব রিপ্রেজেন্টেটিভ-- দুই কক্ষেরই দখল নিয়েছে ডেমোক্র্যাটরা। এবার আমেরিকার দ্বিতীয় বৃহত্তম শহর, লস অ্যাঞ্জেলেসেও বড় রকম পালাবদল। বর্তমান মেয়র ক্যারেন বাসকে হারিয়ে মেয়র নির্বাচনে বিরাট জয় পেলেন ভারতীয় বংশোদ্ভূত নিত্যা রমন। ৪৫ বছরের নিত্যা ডেমোক্র্যাটিক সোশ্যালিস্টস অব আমেরিকার সমর্থন পেয়েছিলেন। তাঁর এই জয় মার্কিন রাজনীতিতে খুবই ইঙ্গিতপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।
06 Nov 2026 08:04 IST (IST)
Paraguay President Santiago Pena Resigns; প্যারাগুয়ের প্রেসিডেন্টের পদত্যাগ
ব্যাংক দেউলিয়া হওয়া নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা। বৃহস্পতিবার প্রকাশ করা এক ভিডিয়ো বার্তায় প্রেসিডেন্ট পেনা বলেন, কোনো সময়ে যদি আমি ব্যর্থ হয়ে থাকি, তাহলে জনগণের কাছে ক্ষমা চাইছি। আপনারা আমার উপর যে আস্থা রেখেছিলেন, সেটার সঙ্গে বিশ্বাসঘাতকতা করার কোনো ইচ্ছা কখনোই আমার ছিল না।
06 Nov 2026 07:42 IST (IST)
R. N. Ravi News, কলকাতা বিশ্ববিদ্যালয়ে রাজ্যপাল
আবর্জনা তুলে তুলে বালতিতে রাখছেন শহরের প্রথম নাগরিক। স্বচ্ছতা শ্রমদান, সঙ্গে বৃক্ষরোপণ। কলকাতা বিশ্ববিদ্যালয়ে রাজ্যপাল। কথাই ছিল, নির্মল স্বচ্ছতা অভিযানে বিশ্ববিদ্যালয় চত্বর পরিষ্কার করবেন তিনি। সরাসরি নিজেই পরিচ্ছন্নতা ড্রাইভে অংশ নেবেন রাজ্যপাল। তেমনই ঘটল শুক্রবার সকালে।
06 Nov 2026 07:34 IST (IST)
Rail Accident; রেলদুর্ঘটনা
ট্রেনের ধাক্কায় ফুলেশ্বরে মৃত্যু। জানা গিয়েছে, লাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল এই দু'ই ব্যক্তির। রাতে দুর্ঘটনাটি ঘটেছে দক্ষিণ-পূর্ব রেলের হাওড়া-খড়্গপুর শাখার ফুলেশ্বর স্টেশনের কাছে। জানা গিয়েছে, মৃত দুই ব্যক্তি ফুলেশ্বরের বাসিন্দা। দুজনেরই বাড়ি স্থানীয় ফুলেশ্বর সাতমহল এলাকায়। রাতে দুর্ঘটনাটি ঘটে হাওড়া খড়্গপুর আপ লাইনে এক্সপ্রেস ট্রেনের ধাক্কায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় রেল পুলিস ও স্থানীয়রা। কীভাবে দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে রেল পুলিস।
পেশায় দীর্ঘদিন। প্রিন্ট মিডিয়ায় শুরু। ওপিনিয়ন পেজ এবং ফিচারই সবচেয়ে পছন্দের। পাশাপাশি ভ্রমণসাহিত্য, সংগীত ও ছবির মতো চারুকলার জগৎও। অধুনা ডিজিটাল প্ল্যাটফর্মে সেসবের সঙ্গে যুক্ত হয়েছে অ্যাস্ট্রো, লাইফস্টাইল, পপুলার সায়েন্স ও ইতিহাস-অ্যানথ্রোপলজিক্যাল বিষয়পত্তরও। আদ্যন্ত কবিতামুগ্ধ. তবু বিভিন্ন ও বিচিত্র বিষয়ের লেখালেখিতে আগ্রহী। সংবাদের অসীম দুনিয়ায় উঁকি দিতে-দিতে যিনি তাই কখনও-সখনও বিশ্বাস করে ফেলেন-- 'সংবাদ মূলত কাব্য'!
West Bengal, India Breaking News Live Updates: একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES-
দেখে নিন এই মুহূর্তের, আজকের দিনের দেশ, রাজ্য, কলকাতার বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে-- বৃহস্পতির রাতে এক মর্মান্তিক রেলদুর্ঘটনায় প্রাণ গেল দুজনের। কোথায় ঘটেছে অ্যাক্সিডেন্টটি? শহরের চারটি বাজি বাজারে কড়াকড়ি। কিন্তু বাজি মহল্লায় ঠিক কী অবস্থা? ফুলবাগানে জুট মিলে বিধ্বংসী আগুন, ভস্মীভূত গোডাউনে মজুত পাট, ঘটনাস্থলে দমকলের ৫ ইঞ্জিন। ফের গাঁজা সহ এক ব্যক্তিকে আটক করল পুলিস। বড়সড় মাদক চক্রের হদিস মেদিনীপুর শহরে। আজ সকালে নিজেই পরিচ্ছন্নতা ড্রাইভে অংশ নিলেন রাজ্যপাল। আজ কেমন থাকবে ওয়েদার? কিছু জানা গেল? সব খবরের দ্রুত আপডেট পেতে পড়তে থাকুন।