উত্তরপ্রদেশে গুলিবিদ্ধ রাষ্ট্রপতি ভবনের 'প্রেসিডেন্টস বডিগার্ড'! মাথায় বিঁধল বুলেট...
Uttar Pradesh Diwali firing incident: দিওয়ালি উপলক্ষে ছুটিতে গ্রামের বাড়িতে এসেছিল সৌরভ তোমর।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দিওয়ালিকে বিপদ ডেকে আনল বাজি। আনন্দ বদলে গেল বিষাদে। উত্তরপ্রদেশে গুলিবিদ্ধে খোদ রাষ্ট্রপতি ভবনে নিরাপত্তার দায়িত্বে থাকা যুবক! গুলি লেগেছে মাথায়। অপারেশনের পর তাঁর শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল। ঘটনাটি ঘটেছে বাগপতের গোপালপুর খাড়ানা গ্রামে।
পুলিস সূত্রে খবর, গুলিবিদ্ধ যুবকের নাম সৌরভ তোমর। দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে ‘প্রেসিডেন্টস বডিগার্ড’ পদে কর্মরত তিনি। দিওয়ালি উপলক্ষে ছুটিতে গ্রামের বাড়িতে এসেছিল সৌরভ। রবিবার রাতে ভাই বিনীত ও মিন্টুর সঙ্গে বাজি ফাটাচ্ছিলেন বাড়ির সামনের রাস্তায়। এরপর সেখানে এসে বাজি ফাটাতে শুরু করেন প্রতিবেশী ধীরজ ও তাঁর মনু। এই নিয়ে শুরু হয় বচসা।
পরিস্থিতি ক্রমশই উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, একটি দেশি পিস্তল থেকে গুলি চালিয়ে দেন ধীরজ। গুলিটি প্রথমে দেওয়াল লাগে, তারপর সোজা সৌরভে মাথায়! রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন ওই যুবক। এমনকী, দাদাকে বাঁচাতে গেলে সৌরভের দুই ভাইকে নাকি মারধর করা হয়! এরপর খুনের হুমকি দিয়ে পালিয়ে যায় অভিযুক্তরা।
সৌরভকে প্রথমে নিয়ে যাওয়া হয় স্থানীয় একটি কমিউনিটি হেল্থ সেন্টারে। এরপর তাঁকে একটি বেসকারি হাসপাতালে। অপারেশন মাথায় আটকে থাকা গুলি বের করা হয়েছে। ২০২১ সালে রাষ্ট্রপতি ভবনে ‘প্রেসিডেন্টস বডিগার্ড’ পদে যোগ দেন সৌরভ। বাবার অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করেছে পুলিস।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)