• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /দেশ
  • /উত্তরপ্রদেশে গুলিবিদ্ধ রাষ্ট্রপতি ভবনের 'প্রেসিডেন্টস বডিগার্ড'! মাথায় বিঁধল বুলেট...

উত্তরপ্রদেশে গুলিবিদ্ধ রাষ্ট্রপতি ভবনের 'প্রেসিডেন্টস বডিগার্ড'! মাথায় বিঁধল বুলেট...

Uttar Pradesh Diwali firing incident: দিওয়ালি উপলক্ষে ছুটিতে গ্রামের বাড়িতে এসেছিল সৌরভ তোমর।

Written ByTanumoy Ghosal
Published: Nov 10, 2026, 10:07 PM IST|Updated: Nov 10, 2026, 10:11 PM IST
joinshare
উত্তরপ্রদেশে গুলিবিদ্ধ রাষ্ট্রপতি ভবনের 'প্রেসিডেন্টস বডিগার্ড'! মাথায় বিঁধল বুলেট...

About the Author

Tanumoy Ghosal

Tanumoy Ghosal

সাংবাদিকতাতে স্নাতক। শুরু প্রিন্ট মিডিয়ায়। তারপর বৈদ্যুতিন মাধ্যম ঘুরে এখন ডিজিটাল সাংবাদিকতায়। আগ্রহ মূলত  রাজনৈতিক খবরে। খেলা, বিশেষত ফুটবল হল ভালোবাসা।
Read More

ট্রেন্ডিং

  • নিউজ
  • ফোটো
  • ভিডিয়ো
পাশে নেই কেউ! ভাইফোঁটায় পিছু হঠলেন মমতা বন্দ্য়োপাধ্যায়?

পাশে নেই কেউ! ভাইফোঁটায় পিছু হঠলেন মমতা বন্দ্য়োপাধ্যায়?

2

উত্তরপ্রদেশে গুলিবিদ্ধ রাষ্ট্রপতি ভবনের 'প্রেসিডেন্টস বডিগার্ড'! মাথায় বিঁধল বুলেট...

3

কালীঘাটে গুন্ডামি! হাইকোর্টে জামিন-ধাক্কা ৩ অভিযুক্তের, মামলা পাঠানো হল...

4

সুন্দরবনের আবহাওয়া পূর্বাভাস সিস্টেমে যুগান্তর! এবার মুহূর্তে মিলবে প্রাণঘাতী সাইক্লোনের আগাম খবর

5

'স্লিম ফিগার, মাথাভর্তি চুল! দেখেই রাজীব আর আমি ওর মায়ায় পড়ে গেলাম, কিন্তু...', সোনিয়ার অজানা কাহিনি

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

 জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দিওয়ালিকে বিপদ ডেকে আনল বাজি। আনন্দ বদলে গেল বিষাদে। উত্তরপ্রদেশে গুলিবিদ্ধে খোদ রাষ্ট্রপতি ভবনে নিরাপত্তার দায়িত্বে থাকা যুবক! গুলি লেগেছে মাথায়। অপারেশনের পর তাঁর শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল। ঘটনাটি ঘটেছে বাগপতের গোপালপুর খাড়ানা গ্রামে।

আরও পড়ুন:  'স্লিম ফিগার, মাথাভর্তি চুল! দেখেই রাজীব আর আমি ওর মায়ায় পড়ে গেলাম, কিন্তু...', সোনিয়ার অজানা কাহিনি

পুলিস সূত্রে খবর, গুলিবিদ্ধ যুবকের নাম সৌরভ তোমর। দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে  ‘প্রেসিডেন্টস বডিগার্ড’ পদে কর্মরত তিনি। দিওয়ালি উপলক্ষে ছুটিতে গ্রামের বাড়িতে এসেছিল সৌরভ। রবিবার রাতে  ভাই বিনীত ও মিন্টুর সঙ্গে বাজি ফাটাচ্ছিলেন বাড়ির সামনের রাস্তায়। এরপর সেখানে এসে বাজি ফাটাতে শুরু করেন প্রতিবেশী ধীরজ ও তাঁর মনু। এই নিয়ে শুরু হয় বচসা।

পরিস্থিতি ক্রমশই উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, একটি দেশি পিস্তল থেকে গুলি চালিয়ে দেন ধীরজ। গুলিটি প্রথমে দেওয়াল লাগে, তারপর সোজা সৌরভে মাথায়! রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন ওই যুবক। এমনকী, দাদাকে বাঁচাতে গেলে সৌরভের দুই ভাইকে নাকি মারধর করা হয়! এরপর খুনের হুমকি দিয়ে পালিয়ে যায় অভিযুক্তরা।

আরও পড়ুন:  অর্ণব, মুরাসুর পর এইদিন আসছে আরেক ভয়ংকর সাইক্লোন? নভেম্বরের মাঝপথেই আবার দুর্যোগের ভ্রুকুটি? কোথায় ল্যান্ডফল? শীতকাল কবে আসবে?

সৌরভকে প্রথমে নিয়ে যাওয়া হয় স্থানীয় একটি কমিউনিটি হেল্থ সেন্টারে। এরপর তাঁকে একটি বেসকারি হাসপাতালে। অপারেশন মাথায় আটকে থাকা গুলি বের করা হয়েছে। ২০২১ সালে রাষ্ট্রপতি ভবনে  ‘প্রেসিডেন্টস বডিগার্ড’ পদে যোগ দেন সৌরভ। বাবার অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করেছে পুলিস।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)
 

Add Zee News as a Preferred Source
TAGS:
National News