• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /দেশ
  • /'স্লিম ফিগার, মাথাভর্তি চুল! দেখেই রাজীব আর আমি ওর মায়ায় পড়ে গেলাম, কিন্তু...', সোনিয়ার অজানা কাহিনি

'স্লিম ফিগার, মাথাভর্তি চুল! দেখেই রাজীব আর আমি ওর মায়ায় পড়ে গেলাম, কিন্তু...', সোনিয়ার অজানা কাহিনি

Sonia Gandhi Memoir: সোনিয়ার কথায়, ডাক্তাররা আগেই রাজীবকে বলেছিলেন সম্ভাবনার কথা। পরদিন সকালে আমরা ওর চলে যাওয়ার খবর পেলাম

Reported BySekender Abu ZafarEdited BySekender Abu Zafar
Published: Nov 10, 2026, 08:43 PM IST|Updated: Nov 10, 2026, 08:47 PM IST
joinshare
'স্লিম ফিগার, মাথাভর্তি চুল! দেখেই রাজীব আর আমি ওর মায়ায় পড়ে গেলাম, কিন্তু...', সোনিয়ার অজানা কাহিনি
Image Credit: সোনিয়া গান্ধী

About the Author

Sekender Abu Zafar

Sekender Abu Zafar

প্রিন্ট মিডিয়া দিয়ে শুরু। বর্তমানে ডিজিটালে। সবেমিলিয়ে প্রায় দু'দশক। রাজনীতি, বিজ্ঞান, প্রযুক্তি, ক্রাইম, ক্রীড়া, ইতিহাস, ফিচার, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে বস্তুনিষ্ঠ লেখালেখিতে বিচরণ।
Read More

ট্রেন্ডিং

  • নিউজ
  • ফোটো
  • ভিডিয়ো
সুন্দরবনের আবহাওয়া পূর্বাভাস সিস্টেমে যুগান্তর! এবার মুহূর্তে মিলবে প্রাণঘাতী সাইক্লোনের আগাম খবর

সুন্দরবনের আবহাওয়া পূর্বাভাস সিস্টেমে যুগান্তর! এবার মুহূর্তে মিলবে প্রাণঘাতী সাইক্লোনের আগাম খবর

2

'স্লিম ফিগার, মাথাভর্তি চুল! দেখেই রাজীব আর আমি ওর মায়ায় পড়ে গেলাম, কিন্তু...', সোনিয়ার অজানা কাহিনি

3

'মণিহারা' হল ভারতীয় উচ্চাঙ্গ সংগীতের জগৎ! প্রয়াত বিষ্ণুপুর ঘরানার বিশ্রুত সেতারশিল্পী পণ্ডিত মণিলাল নাগ

4

'২০২৬-র নির্বাচনের ফলাফলে তৃণমূল ছত্রভঙ্গ', শহিদ দিবসে বিস্ফোরক আবু তাহের

5

মধ্যপ্রাচ্যের রাজনীতিতে সুনামি: শেষ হয়ে গেলেন নেতানিয়াহু? 'আমাকে বাঁচাও' বলে হাত ধরলেন বিরোধীদের: বিবিকে সরাতে গাদির নতুন সরকারের মুখ কারা?

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সোনিয়া গান্ধীর আত্মজীবনী ‘বিলংগিং: আ জার্নি অফ লভ’ বইতে উঠে এসেছে তাঁর জীবনের অজানা এক ঘটনা। তিনি হারিয়েছিলেন তাঁর প্রথম সন্তানকে। রাহুল গান্ধীর জন্মের এক বছর আগেই তিনি মা হয়েছিলেন। কিন্তু সেই সন্তানকে ধরে রাখতে পারেননি। জন্মের পরই সেই সদ্যজাত ছেড়ে চলে যায় সোনিয়া ও রাজীব গান্ধীকে।

১৯৬৯ সাল। সোনিয়া সন্তানসম্ভবা হতেই খুশির ঢেউ বয়ে যায় গান্ধী পরিবারে। যে ইন্দিরা গান্ধীকে কখনওই আবেগ প্রকাশ করতে সহসা দেখা যেত না সেই ইন্দিরাই ওই খবর পেয়ে জড়িয়ে ধরে শিশুর মতো আদর করেন সোনিয়াকে। প্রাক্তন প্রধানমন্ত্রী বলে ওঠেন, 'একটা বড় বেবি আর একটা বেবির জন্ম দিতে দেবে।'

ইন্দিরার সেই খুশি খুব বেশিদিন স্থায়ী হয়নি। প্রসবের নির্ধারিত সময়ের ২ মাস আগেই সোনিয়া একটি প্রিম্যাচিওর পুত্রসন্তান প্রসব করেন ১৮ জানুয়ারি ১৯৬৯। সময়ের আগে জন্মালেও শিশুটি হয়েছিল বেশ স্বাস্থ্যবান।

সোনিয়ার কথায়, ওকে ইনকিউবেটারে দেওয়ার সময় ওর কান্না শুনতে পেলাম। পরে রাজীব আমাকে ওর কাছে নিয়ে গিয়েছিল। স্লিম ফিগার, মাথায় ঘন চুল। একদম ঠিকঠাক। ওকে দেখেই আমরা দুজন ওর মায়ার পড়ে গেলাম।

দুর্ভাগ্যবশত ওই পুত্রসন্তান মাত্র কয়েক ঘণ্টাই বেঁছেছিল। সোনিয়ার কথায়, ডাক্তাররা আগেই রাজীবকে বলেছিলেন সম্ভাবনার কথা। পরদিন সকালে আমরা ওর চলে যাওয়ার খবর পেলাম। বারবার নিজেকে বলছিলাম, কিছুতেই এটা হতে পারে না। আমারা দুজনই ভীষণ শকড হয়েছিলাম। দুজনের মন ভেঙে গিয়েছিল।

আরও পড়ুন-বেসরকারি কর্মীদের নূন্যতম পেনশন বেড়ে হচ্ছে ৩ গুণ! নভেম্বরেই বড় সিদ্ধান্ত মোদী সরকারের

পরিবারের এতবড় দুর্ঘটনায় ভেতরে ভেতরে ভেঙে পড়েছিলেন ইন্দিরা। সোনিয়া লিখেছেন, উনি আমাদের দুজনকে জডিয়ে ধরলেন। ওঁর চোখ ফোলা ফোলা, লাল হয়েছিল।

মৃত সদ্যজাতর শেষকৃত্য কীভাবে হবে তা নিয়ে আলোচনা শুরু হল। প্রথাগতভাবে এমন ক্ষেত্রে সদ্যজাতকে নদীতে ভাসিয়ে দেওয়া হয়। ওই কথা শুনেই উনি আঁত্কে উঠেছিলেন ইন্দিরা। সোনিয়া লিখেছেন, আমি বললাম, কোনওভাবেই আমি আমার সন্তানকে নদীতে ভাসিয়ে দিতে দেব না। শেষপর্যন্ত ঠিক হয় ওই সদ্য মৃতকে মেহরুলিতে ফিরোজ গান্ধীর ফার্ম হাউসে সমাধিস্থ করা হবে। রাজীব ও সঞ্জয় দুজনে মিলে শিশুটিকে ওই ফার্ম হাউসে একটি বোগানভোলিয়ার গাছের নীচে সমাধিস্থ করে আসে। অনেক দিন ধরে আমরা যখনই সেখানে যেতাম,থমকে দাঁড়িয়ে সেই জায়গায় একটি করে ফুল দিতাম।

উল্লেখ্য, ওই বছরেরই শেষের দিকে সোনিয়া আবারও অন্তঃসত্ত্বা হন। আনন্দ উদযাপনের বদলে পুরো পরিবার এক গভীর উদ্বেগের মধ্য দিয়ে দিন কাটিয়েছিল। সেই গর্ভাবস্থার পর ১৯৭০ সালের ১৯ জুন রাহুল গান্ধীর জন্ম হয়।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:
Sonia Gandhi