SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

মুহূর্তের ভুলে সব শেষ! ৩০০ ফুট গভীর খাদে পড়ল বাস, মৃত বহু

Road Accident: পৃথক দুটি ভয়াবহ পথ দুর্ঘটনায় অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। এবং আরও অনেকে গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Written By Soumita Khan
Published: Nov 17, 2026, 10:17 IST | Updated: Nov 17, 2026, 10:25 IST
Join

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সাতসকালে ভয়াবহ পথদুর্ঘটনা। ৩০-৩৫ যাত্রী নিয়ে গভীর খাদে উলটে গেল বাস। দুর্ঘটনায় অন্তত ছয়জন নিহত এবং আরও বেশ কয়েকজন আহত। ঘটনাটি ঘটে উত্তরাখণ্ডের তেহরি গারওয়াল জেলায়। দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই উদ্ধারকারী দল ঘটনাস্থলে ছুটে যায়। এবং খাদে আটকে পড়া যাত্রীদের উদ্ধারের অভিযান শুরু করে।

আরও পড়ুন: বিয়েবাড়ি সেরে ফেরার পথে বরযাত্রী গাড়িকে মারল পিকআপ ভ্যান, মর্মান্তিক পরিণতি ৩ শিশু-সহ ৫ জনের

পুলিস সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার ভোর সাড়ে ৪টে নাগাদ বাসটি হরিদ্বার থেকে চামোলির দিকে যাচ্ছিল। গুলার বাজারের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি ব্রিজের নীচে গভীর খাদে ছিটকে পড়ে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, খাদ থেকে ইতিমধ্যেই প্রায় ২০ জন আহত যাত্রীকে উদ্ধার করে অ্যাম্বুল্যান্সে করে হাসপাতালে পাঠানো হয়েছে। উদ্ধার ও ত্রাণকার্য তদারকি করতে তেহরীর জেলাশাসক নীতিকা খান্ডেলওয়াল এবং সিনিয়র সুপারিনটেনডেন্ট অফ পুলিস (SSP) শ্বেতা চৌবে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন।

এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক্স হ্যান্ডেলে এক বার্তায় তিনি এই দুর্ঘটনায় দুঃখপ্রকাশ করেন। তিনি মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।

অন্যদিকে, সোমবার মধ্যরাতে রুদ্রপ্রয়াগ জেলাতেও একই ধরনের দুর্ঘটনা ঘটে। পুলিস জানিয়েছে, ৯ থেকে ১০ জন যাত্রী নিয়ে একটি বোলেরো গাড়ি পোখরি থেকে রানসির দিকে যাচ্ছিল। রাত ১০টা নাগাদ ভাটওয়ারি-কান্দারার কাছে চালক নিয়ন্ত্রণ হারান। গাড়িটি রাস্তা থেকে ছিটকে গভীর খাদে পড়ে যায়। ছয়জনের মৃত্যু হয়।

আরও পড়ুন: বন দফতরকে বলে বলে মুখ ভোঁতা, গৃহবধূ নিজেই ফাঁদ পেতে ধরলেন 'অত্যাচারীকে'

ডায়াল ১১২-এর মাধ্যমে দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই অগস্ত্যমুনি থানা, এসডিআরএফ (SDRF), ডিডিআরএফ (DDRF) এবং ১০৮ অ্যাম্বুল্যান্স পরিষেবার কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। রুদ্রপ্রয়াগের সার্কেল অফিসারের তত্ত্বাবধানে সারা রাত ধরে উদ্ধার অভিযান চলে এবং খাদে আটকে পড়া প্রত্যেককে উদ্ধার করা হয়।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

আশুতোষ কলেজ থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়-- সাংবাদিকতা নিয়েই পড়াশোনা। আন্তর্জাল সাংবাদিকতায় পেশাগত হাতেখড়ি। লেখেন সব বিষয়েই, তবে ক্রাইমের খবরের আনাচকানাচে ঘোরাঘুরিতে বেশি আগ্রহ। অনুক্ষণ শিক্ষানবিশ...
Read More

ZEENEWS TRENDING STORIES