• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /দেশ
  • /বিয়েবাড়ি সেরে ফেরার পথে বরযাত্রী গাড়িকে মারল পিকআপ ভ্যান, মর্মান্তিক পরিণতি ৩ শিশু-সহ ৫ জনের

বিয়েবাড়ি সেরে ফেরার পথে বরযাত্রী গাড়িকে মারল পিকআপ ভ্যান, মর্মান্তিক পরিণতি ৩ শিশু-সহ ৫ জনের

Accident: আহতদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়

Reported BySekender Abu ZafarEdited BySekender Abu Zafar
Published: Nov 16, 2026, 16:49 IST|Updated: Nov 16, 2026, 16:53 IST
joinshare
বিয়েবাড়ি সেরে ফেরার পথে বরযাত্রী গাড়িকে মারল পিকআপ ভ্যান, মর্মান্তিক পরিণতি ৩ শিশু-সহ ৫ জনের
Image Credit: দুর্ঘটনা

About the Author

Sekender Abu Zafar

Sekender Abu Zafar

প্রিন্ট মিডিয়া দিয়ে শুরু। বর্তমানে ডিজিটালে। সবেমিলিয়ে প্রায় দু'দশক। রাজনীতি, বিজ্ঞান, প্রযুক্তি, ক্রাইম, ক্রীড়া, ইতিহাস, ফিচার, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে বস্তুনিষ্ঠ লেখালেখিতে বিচরণ।
Read More

ট্রেন্ডিং

  • নিউজ
  • ফোটো
  • ভিডিয়ো
বিয়েবাড়ি সেরে ফেরার পথে বরযাত্রী গাড়িকে মারল পিকআপ ভ্যান, মর্মান্তিক পরিণতি ৩ শিশু-সহ ৫ জনের

বিয়েবাড়ি সেরে ফেরার পথে বরযাত্রী গাড়িকে মারল পিকআপ ভ্যান, মর্মান্তিক পরিণতি ৩ শিশু-সহ ৫ জনের

2

বাদল সরকারের নাটক থেকে বড় পর্দায়, গোয়ার IFFI-তে জাতীয় স্বীকৃতি পেল শেখর দাশের ‘পাগলা ঘোড়া’

3

"মাকে মুক্তি দিলাম..." মাকে খুন করে ১০০ ডায়াল 'ইঞ্জিনিয়ার' ছেলের! তদন্তে মিলল হাড়হিম তথ্য

4

'তারিখ পে তারিখ'! সুদীপ-কাকলিদের এবার ডেডলাইন বেঁধে দিলেন স্পিকার..

5

জগদ্ধাত্রীমূর্তির ব্যাখ্যা জানেন? কেন দেবীর পদতলে হস্তী এবং এর উপরে সিংহ থাকে?

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: যাত্রীবাহী গাড়ি ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ভয়ংকর কাণ্ডে। ঘটনাস্থলেই নিহত ৫ জন। এদের মধ্যে আবার ৩ শিশু। আহত ১১ জন। রবিবার রাতে পঞ্জাবের ফাজিলকা ফিরোজপুর হাইওয়ের থে কালান্দার গ্রামের কাছে ওই দুর্ঘটনায় তোলপাড় এলাকা।

পুলিস সূত্রে খবর, একটি গাড়িতে বিয়েবাড়ি থেকে ১৬ জন ফিরছিলেন বাড়িতে। সেইসময় গাড়িটি একটি পিকআপ ভ্য়ানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর জড়ো হয়ে যান স্থানীয় মানুষজন। তারাই আহতদের ফাজিলকার একটি সরকারি হাসপাতালে ভর্তি করে।

আহতদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। দুর্ঘটনায় যারা মারা গিয়েছে তাদের নাম হল দেসো বাই, সচিন, জন, মনপ্রীত ও  গুরলীন কৌর।

আরও পড়ুন-এনকাউন্টারে খতম লস্কর জঙ্গি লতিফ ও তার সহযোগী, ইঞ্চিতে-ইঞ্চিতে কুলগামের বদলা ভারতীয় সেনার

স্থানীয়দের বক্তব্য, প্রবল ওই সংঘর্ষে প্রচণ্ড আওয়াজ হয়। সেই শব্দ শুনেই তারা ঘটনাস্থলে দৌড়ে আসেন। সংঘর্ষের অভিঘাতে গাড়ির ভেতরেই তালগোল পাকিয়ে যান যাত্রীরা। স্থানীয়রা তাদের টেনে বাইরে বের করেন।

ফাজিলকার সরকারি হাসপাতালের এক মেডিক্যাল অফিসার জানিয়েছেন, দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু হয়েছে। পুলিস সূত্রে খবর, নিহতরা টিওয়ানা কালান গ্রামের বাসিন্দা। কার্নি খেরা গ্রামে এক আত্মীয়ের বাড়িতে বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়ে তারা বাড়ি ফিরছিলেন। দুর্ঘটনার খবর পেয়ে ফাজিলকার বিধায়ক নরিন্দর পাল সিং এবং জালালাবাদের বিধায়ক জগদীপ কম্বোজ গোল্ডি ঘটনাস্থলে পৌঁছান।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)
 

Add Zee News as a Preferred Source
TAGS:
Accident