• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /বিনোদন
  • /বাদল সরকারের নাটক থেকে বড় পর্দায়, গোয়ার IFFI-তে জাতীয় স্বীকৃতি পেল শেখর দাশের ‘পাগলা ঘোড়া’

বাদল সরকারের নাটক থেকে বড় পর্দায়, গোয়ার IFFI-তে জাতীয় স্বীকৃতি পেল শেখর দাশের ‘পাগলা ঘোড়া’

৫৭তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়ার Indian Panorama বিভাগে নির্বাচিত হল শেখর দাশ পরিচালিত বাংলা ছবি ‘পাগলা ঘোড়া’। এই বিভাগে এটিই একমাত্র নির্বাচিত বাংলা সিনেমা।

Written ByDebasmita Das
Published: Nov 16, 2026, 16:37 IST|Updated: Nov 16, 2026, 17:05 IST
joinshare
বাদল সরকারের নাটক থেকে বড় পর্দায়, গোয়ার IFFI-তে জাতীয় স্বীকৃতি পেল শেখর দাশের ‘পাগলা ঘোড়া’

About the Author

Debasmita Das

Debasmita Das

৮ বছর আগে বৈদ্যুতিন মাধ্যমে হাতেখড়ি। ক্যামেরার সামনে অথবা ডেস্ক-- সমান সাবলীল। বিনোদন দুনিয়ায় সাংবাদিকতার শুরু। ক্রমে নিজের আগ্রহের তালিকায় যুক্ত হয়েছে রাজনীতি, ক্রাইম, প্রযুক্তি, অর্থনীতি, আন্তর্জাতিক সম্পর্ক। বিশ্বাস, ডিজিটাল সাংবাদিকতা এখন মার্কেটিং ও প্যাকেজিং। 
Read More

ট্রেন্ডিং

  • নিউজ
  • ফোটো
  • ভিডিয়ো
বিয়েবাড়ি সেরে ফেরার পথে বরযাত্রী গাড়িকে মারল পিকআপ ভ্যান, মর্মান্তিক পরিণতি ৩ শিশু-সহ ৫ জনের

বিয়েবাড়ি সেরে ফেরার পথে বরযাত্রী গাড়িকে মারল পিকআপ ভ্যান, মর্মান্তিক পরিণতি ৩ শিশু-সহ ৫ জনের

2

বাদল সরকারের নাটক থেকে বড় পর্দায়, গোয়ার IFFI-তে জাতীয় স্বীকৃতি পেল শেখর দাশের ‘পাগলা ঘোড়া’

3

"মাকে মুক্তি দিলাম..." মাকে খুন করে ১০০ ডায়াল 'ইঞ্জিনিয়ার' ছেলের! তদন্তে মিলল হাড়হিম তথ্য

4

'তারিখ পে তারিখ'! সুদীপ-কাকলিদের এবার ডেডলাইন বেঁধে দিলেন স্পিকার..

5

জগদ্ধাত্রীমূর্তির ব্যাখ্যা জানেন? কেন দেবীর পদতলে হস্তী এবং এর উপরে সিংহ থাকে?

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাংলা সিনেমার মুকুটে আরও এক পালক। গোয়ায় আয়োজিত ৫৭তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া (IFFI)-র Indian Panorama বিভাগে নির্বাচিত হল পরিচালক শেখর দাশের ছবি ‘পাগলা ঘোড়া’ (Wild Horse)। বাদল সরকারের কালজয়ী নাটক অবলম্বনে তৈরি এই ছবিটি Indian Panorama – Selected Feature Films বিভাগে জায়গা করে নিয়েছে। উল্লেখযোগ্য বিষয়, এই বিভাগে নির্বাচিত একমাত্র বাংলা ছবি ‘পাগলা ঘোড়া’।

পরিচালক শেখর দাশের কথায়, বাংলা ছবির জন্য এই নির্বাচন অত্যন্ত গর্বের। বিশেষ করে বাদল সরকারের জন্মশতবর্ষের প্রেক্ষাপটে তাঁর কালজয়ী সৃষ্টির এই জাতীয় স্বীকৃতি ছবিটির গুরুত্ব আরও বাড়িয়ে দিয়েছে। তাঁর মতে, নাটকের ভাবনাকে সিনেমার ভাষায় তুলে ধরার এই প্রয়াস বাংলা চলচ্চিত্রের পাশাপাশি ভারতীয় থিয়েটারের ঐতিহ্যের কাছেও গুরুত্বপূর্ণ স্বীকৃতি।

আরও পড়ুন, 'এই দেশটা কারও বাবার নাকি!', চার গান নিষিদ্ধ, বোমা হামলার হুমকি! তবু কনসার্ট করলেন

ছবির প্রযোজক ড. প্রবীর ভৌমিকও এই সাফল্যে উচ্ছ্বসিত। তাঁর বক্তব্য, একমাত্র বাংলা ছবি হিসেবে ‘পাগলা ঘোড়া’র নির্বাচিত হওয়া গোটা টিমের সম্মিলিত পরিশ্রমের ফল। এক্সিকিউটিভ প্রোডিউসার বিপাশা ঘোষাল জানিয়েছেন, ছবির নির্মাণ ছিল যথেষ্ট চ্যালেঞ্জিং। IFFI-র এই নির্বাচন তাঁদের বিশ্বাস, নিষ্ঠা ও পরিশ্রমকে সার্থকতা দিয়েছে।

ছবির অভিনেতা-অভিনেত্রীরাও এই স্বীকৃতিতে খুশি। গার্গী রায়চৌধুরী, রজতাভ দত্ত, ঋতব্রত মুখোপাধ্যায় এবং সুজন নীল মুখোপাধ্যায়ের মতে, বাদল সরকারের নাটকের মূল ভাবনা বজায় রেখে তাকে সিনেমার ভাষায় রূপ দেওয়া এই ছবির অন্যতম বিশেষত্ব।

সব মিলিয়ে, ‘পাগলা ঘোড়া’র IFFI-তে নির্বাচন শুধু একটি ছবির সাফল্য নয়। বাদল সরকারের নাট্যভাবনা, বাংলা সংস্কৃতি এবং বাংলা সিনেমার সৃজনশীল শক্তিকে জাতীয় মঞ্চে তুলে ধরার এক উল্লেখযোগ্য মুহূর্ত।

আরও পড়ুন, হুগলির মেয়ে, বিয়েরও আসরও বসল সেখানেই! রেশমি দেসাইয়ের প্রাক্তন স্বামীর ঘরনি, কে এই কবিতা বন্দ্যোপাধ্যায়?

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:
Tollywood