• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /দেশ
  • /হরিদ্বার থেকে বদ্রীনাথ যাওয়ার পথে গভীর খাদে পড়ল বাস, ঘটনাস্থলেই নিহত ৮, আহত বহু

হরিদ্বার থেকে বদ্রীনাথ যাওয়ার পথে গভীর খাদে পড়ল বাস, ঘটনাস্থলেই নিহত ৮, আহত বহু

Bus Accident: দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে গিয়ে পৌঁছয় রাজ্য বিপর্যয় মোকাবিলা দল, পুলিস ও দমকলের টিম

Reported BySekender Abu ZafarEdited BySekender Abu Zafar
Published: Nov 17, 2026, 20:22 IST|Updated: Nov 17, 2026, 20:26 IST
joinshare
হরিদ্বার থেকে বদ্রীনাথ যাওয়ার পথে গভীর খাদে পড়ল বাস, ঘটনাস্থলেই নিহত ৮, আহত বহু
Image Credit: বাস দুর্ঘটনা

About the Author

Sekender Abu Zafar

Sekender Abu Zafar

প্রিন্ট মিডিয়া দিয়ে শুরু। বর্তমানে ডিজিটালে। সবেমিলিয়ে প্রায় দু'দশক। রাজনীতি, বিজ্ঞান, প্রযুক্তি, ক্রাইম, ক্রীড়া, ইতিহাস, ফিচার, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে বস্তুনিষ্ঠ লেখালেখিতে বিচরণ।
Read More

ট্রেন্ডিং

  • নিউজ
  • ফোটো
  • ভিডিয়ো
বাতাসের গতি সর্বোচ্চ ১৪৫ কিমি, শুক্রবার আছড়ে পড়বে অতিপ্রবল ঘূর্ণিঝড় আখভান, আজ থেকেই হাওয়া বদল বাংলায়

বাতাসের গতি সর্বোচ্চ ১৪৫ কিমি, শুক্রবার আছড়ে পড়বে অতিপ্রবল ঘূর্ণিঝড় আখভান, আজ থেকেই হাওয়া বদল বাংলায়

2

কেন Kwala Intel-ই ভরসা সিএ গুপ্তার? জেনে নিন ৪ কারণ

3

'জয়বাংলা ছেড়ে জয় শ্রীরামে', পদ্মে SIR সওয়াল! নন্দীগ্রামের বিজেপি নেতার পোস্টে শোরগোল

4

'সঙ্গে হাঁটা যায় না', সোমেনপুত্রের কাছে 'অচ্ছুত্‍' অভিষেক!

5

'মোদী অত্যন্ত টাফ মানুষ', ট্রাম্পের মুখে বিরাট প্রশংসা নমোর

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: হরিদ্বার থেকে বদ্রীনাথ যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবোঝাই বাস গিয়ে পড়ল অন্তত ১০০ মিটার গভীর খাদে। ভেতরেই তালগোল পাকিয়ে গেলেন যাত্রীরা।

এখনওপর্যন্ত পাওয়া খবর অনুযায়ী ওই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৮ যাত্রী। গুরুতর আহত হয়েছেন ২০ জন। বাসটিতে ৩৫ জন যাত্রী ছিলেন। ঋষিকেশ-বদ্রীনাথ হইওয়েতে একটি ব্রিজ পার করার সময় ওই দুর্ঘটনা ঘটে। রাস্তা থেকে বাসটি গড়িয়ে একটি নদীতে পড়ে যায়।

দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে গিয়ে পৌঁছয় রাজ্য বিপর্যয় মোকাবিলা দল, পুলিস ও দমকলের টিম। শুরু হয়ে যায় উদ্ধারকাজ। অনেক যাত্রীকে বাসের দেওয়াল কেটে বের করতে হয়। ২০ জন গুরুতর আহত যাত্রীকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।

পুলিস সূত্রে খবর, বিশ্বনাথ সেবা সংস্থা ওই বাসটি চালাচ্ছিল। ভোর সাড়ে ৩টার দিকে হরিদ্বার থেকে রওনা হয়েছিল। গুলার বাজারের কাছে যখন দুর্ঘটনাটি ঘটে, তখন বাসটিতে ৩০ থেকে ৩৫ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনার খবর পেয়ে ব্যাসি এবং ঢালওয়ালা-র এসডিআরএফ পোস্ট থেকে উদ্ধারকারী দল সবার আগে ঘটনাস্থলে পৌঁছায়। তাদের সঙ্গে ছিল পুলিস কর্তাও।

আরও পড়ুন-বন দফতরকে বলে বলে মুখ ভোঁতা, গৃহবধূ নিজেই ফাঁদ পেতে ধরলেন 'অত্যাচারীকে'

উদ্ধার ও ত্রাণের কাজ তদারকি করতে তেহরি জেলার জেলাশাসক নীতিকা খান্ডেলওয়াল এবং পুলিস সুপার শ্বেতা চৌবে দুর্ঘটনাস্থলের পৌঁছন।  গিরিখাতে এখনো কোনো যাত্রী আটকে আছেন কি না, তা খুঁজে বের করতে এবং তাদের উদ্ধার করতে পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা একসাথে কাজ করে যাচ্ছেন।

জেলাশাসক নীতিকা খান্ডেলওয়াল বলেন, মঙ্গলবার সকালে জানতে পারি হরিদ্বার থেকে জোশীমঠগামী একটি যাত্রীবাহী বাস গঙ্গা নদীর ওপরের একটি গিরিখাতে পড়ে গেছে। উদ্ধারকাজে এসডিআরএফ এবং জেলা প্রশাসনের দলগুলোকে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পাঠানো হয়। এই দুর্ঘটনায় মোট আটজন যাত্রীর মৃত্যু হয়েছে; ঘটনাস্থল থেকে সাতজনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ঋষিকেশের এইমস (AIIMS) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:
Accident