SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

দিল্লিতে আরশোলাদের আন্দোলনে আটক মমতা বন্দ্যোপাধ্যায়, 'অজ্ঞাত স্থানে' নেওয়ার দাবি

Mamata Banerjee detained: দিল্লির সাউথ অ্যাভিনিউ থেকে আটক করা হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে। ধরনা থেকেই মমতা বন্দ্যোপাধ্য়ায় ও ৫ সাংসদকে আটক করে প্রিজন ভ্যানে তোলে পুলিস।

Written By Sudeshna Paul Saha
Published: Oct 10, 2026, 03:36 PM IST | Updated: Oct 10, 2026, 03:56 PM IST
Image Credit: প্রিজন ভ্যানে মমতা (ছবি সৌজন্যে- রাজীব চক্রবর্তী)
Join

রাজীব চক্রবর্তী: দিল্লিতে আটক মমতা বন্দ্যোপাধ্যায়। সিজেপির আন্দোলনে আটক মমতা বন্দ্যোপাধ্য়ায়। দিল্লির সাউথ অ্যাভিনিউ থেকে আটক মমতা বন্দ্যোপাধ্যায়। সাউথ অ্যাভিনিউতে বাস স্ট্যান্ডে ধরনায় বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। সেখান থেকেই আটক করা হয় মমতা বন্দ্যোপাধ্য়ায়কে। প্রিজন ভ্যানে তোলে পুলিস। সাউথ অ্যাভিনিউ থেকে মমতাকে বাসে তুলে নিয়ে যায় পুলিস। বেআইনি জমায়েতের অভিযোগে আটক মমতা বন্দ্যোপাধ্য়ায়। 

'অজ্ঞাত স্থানে' নেওয়ার দাবি!

আটক দোলা সেন, ডেরেক ও ব্রায়েন, সাকেত গোখলেরাও। কোনও এক অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়েছে মমতা বন্দ্যোপাধ্য়ায় সহ ৫ সাংসদকে। দিল্লি পুলিস প্রিজন ভ্যানে তুলে তাঁদের অজ্ঞাত স্থানে নিয়ে গিয়েছে বলে দাবি করা হয় মমতা তৃণমূলের তরফে। তবে দিল্লি পুলিস সূত্রে জানা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়দের প্রথমে নিয়ে যাওয়া হয়ে দ্বারকা সেক্টর ২৩ পুলিস স্টেশনে। সেখান থেকে দ্বারকা নর্থ পুলিস স্টেশনে নিয়ে যাওয়া হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় সহ যাদের অ্যারেস্ট করা হয়েছে, তাদের পাশে থাকার কথা জানিয়েছে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। অন্যদিকে রাজনৈতিক মহলের একাংশের মতে, রাজ্যে জমি হারিয়েছেন মমতা। তাই এখন দিল্লিতে জমি খুঁজছেন। যে কারণে তাঁকে রাজ্যে কোনও কর্মসূচিতে সেভাবে রাস্তায় নামতে দেখা যাচ্ছে না। কিন্তু দিল্লিতে যোগ দিয়েছেন ককরোচদের আন্দোলনে। 

আটক অভিজিৎ দীপকে, সৌরভ দাস, আশুতোষ রাঙ্কা

ককরোচদের যন্তর মন্তর ২.০ আন্দোলনের প্রেক্ষাপটে শুক্রবার রাত থেকেই শুরু হয়েছে ধরপাকড়। শনিবার সকালে আন্দোলনে যোগ দিতে হরিয়ানার গুরুগ্রামের সেক্টর ৫৬-এর বাড়ি থেকে বেরোনোর আগেই আটক করা হয় জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠীকে। অন্যদিকে দিল্লি বিমানবন্দরে বিমানের ভিতরেই নাটকীয়ভাবে আটক করা হয় অভিজিৎ দীপকে, সৌরভ দাস, আশুতোষ রাঙ্কা সহ সিজেপি নেতৃত্বকে। এমনকি পাকড়াও করার পর, সিজেপি নেতাদের একসঙ্গে রাখার ঝুঁকি নেয়নি প্রশাসন। আন্দোলন যাতে কোনওভাবেই সংগঠিত রূপ নিতে না পারে, তাই সিজেপির শীর্ষ নেতৃত্বকে ৩ টি আলাদা জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। 

আটক পিনারাই বিজয়ন

আশুতোষ রাঙ্কাকে দক্ষিণ-পশ্চিম দিল্লির দ্বারকায় একটি গোপন ও সুরক্ষিত পুলিসি হেফাজতে নিয়ে যাওয়া হয়েছে। সৌরভ দাসকে দিল্লির অন্য প্রান্তে নিয়ে যাওয়া হয়েছে। অভিজিৎ দীপককে সম্ভবত দিল্লি সংলগ্ন কোনও এক অজ্ঞাত সেফ হাউসে রাখা হয়েছে। ওদিকে কেরল হাউসের কাছ থেকে আটক করা হয় কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নকে। তাঁকে ছত্রশাল স্টেডিয়ামে নিয়ে যাওয়া হয়েছে। যন্তর মন্তরে প্রতিবাদে সামিল হওয়ার অপরাধে ইতিমধ্যেই আটক হয়েছেন সিপিআই(এম) নেতৃত্ব এম এ বেবি এবং বৃন্দা করাট। রাজধানী ও লাগোয়া এলাকা জুড়ে অন্তত প্রায় ১,৫০০ বিক্ষোভকারীকে আটক করে হেফাজতে নিয়েছে পুলিস।

আরও পড়ুন, "হাতুড়ি দিয়ে মাছি মারবেন না!" সুপ্রিম নির্দেশের পরেও বন্ধ মেট্রো-ট্রেন, দায়ের আদালত অবমাননা মামলা

আরও পড়ুন, যন্তর মন্তর ২.০: রাজধানীর বুকে ককরোচদের বিক্ষোভ! আটক ইউটিউবার ধ্রুব রাঠী

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

টেলিভিশনে হাতেখড়ি। প্যাশন ডিজিটাল। অনলাইন সাংবাদিকতা মানে শুধু অনলাইনে খবর লেখা নয়, ডিজিটাল মানে ডেটা নিয়ে 'খেলা'! সংখ্যাতত্ত্বের সাংবাদিকতা! অন সেকেন্ড ডেটার চুলচেরা বিশ্লেষণে নেওয়া ডিজিটাল স্ট্র্যাটেজি। ১২ বছর ধরে মিলিয়ে যাচ্ছি লেখা আর ডেটার খেলা। রাজ্য থেকে দেশ, বিশ্ব থেকে বিবিধ, রাজনীতি থেকে কূটনীতি- সংবাদ নিয়ে সংখ্যাতত্ত্বের 'খেলা'ই আমার ফোকাস।

ZEENEWS TRENDING STORIES