• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /দেশ
  • /"হাতুড়ি দিয়ে মাছি মারবেন না!" সুপ্রিম নির্দেশের পরেও বন্ধ মেট্রো-ট্রেন, দায়ের আদালত অবমাননা মামলা

"হাতুড়ি দিয়ে মাছি মারবেন না!" সুপ্রিম নির্দেশের পরেও বন্ধ মেট্রো-ট্রেন, দায়ের আদালত অবমাননা মামলা

CJP Protest: প্রধান বিচারপতি বলেন, "এই ধরনের প্রতিটি ক্ষেত্রে আপনারা আনুপাতিক হারের নীতি মেনে চলুন। আপনাদের যদি কোনও নির্দিষ্ট বিষয় এড়াতে হয়, তবে কেবল ততটুকুই করুন যতটুকু প্রয়োজন। কিন্তু এর মানে এই নয় যে আপনারা হাতুড়ি দিয়ে মাছি মারবেন!"

Written BySudeshna Paul Saha
Published: Oct 10, 2026, 01:13 PM IST|Updated: Oct 10, 2026, 03:46 PM IST
joinshare
"হাতুড়ি দিয়ে মাছি মারবেন না!" সুপ্রিম নির্দেশের পরেও বন্ধ মেট্রো-ট্রেন, দায়ের আদালত অবমাননা মামলা

About the Author

Sudeshna Paul Saha

Sudeshna Paul Saha

টেলিভিশনে হাতেখড়ি। প্যাশন ডিজিটাল। অনলাইন সাংবাদিকতা মানে শুধু অনলাইনে খবর লেখা নয়, ডিজিটাল মানে ডেটা নিয়ে 'খেলা'! সংখ্যাতত্ত্বের সাংবাদিকতা! অন সেকেন্ড ডেটার চুলচেরা বিশ্লেষণে নেওয়া ডিজিটাল স্ট্র্যাটেজি। ১২ বছর ধরে মিলিয়ে যাচ্ছি লেখা আর ডেটার খেলা। রাজ্য থেকে দেশ, বিশ্ব থেকে বিবিধ, রাজনীতি থেকে কূটনীতি- সংবাদ নিয়ে সংখ্যাতত্ত্বের 'খেলা'ই আমার ফোকাস।
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
'আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই', এনকাউন্টারে পুলিসের 'ঢাল' মুখ্যমন্ত্রী

'আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই', এনকাউন্টারে পুলিসের 'ঢাল' মুখ্যমন্ত্রী

2

DM অনুপস্থিত, বেরিয়ে গেলেন ADM-ও! পুরভোট নিয়ে প্রথম সর্বদল বৈঠকে বিতর্ক

3

বিনিয়োগ-পরামর্শ দিতে কোন টুলে ভরসা CA-র? রহস্যের পর্দাফাঁস মণীশ মালহোত্রার

4

ভয়ংকর তাজপুর: সাইক্লোন অর্ণবের উত্তাল সৈকতে লাল সতর্কতার মধ্যেই পিকনিক-স্নান, তলিয়ে গেল ১৭র কিশোর

5

হ্যাকারদের খপ্পরে বিজেপি বিধায়ক, তড়িঘড়ি ছুটলেন সাইবার ক্রাইম থানায়

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

রাজীব চক্রবর্তী: "মাছি মারতে হাতুড়ি ব্যবহার করা যায় না।" দিল্লির যন্তর মন্তরে ককরোচদের প্রতিবাদ কর্মসূচির আগেই নিরাপত্তার কারণে ট্রেন বাতিল, মেট্রো স্টেশন বন্ধ রাখার ঘোষণায় শুক্রবার রাতেই উদ্বেগ প্রকাশ করে বলে সুপ্রিম কোর্ট। কিন্তু তারপরেও  দিল্লির গণপরিবহন পরিষেবা সীমিত করার প্রক্রিয়া অব্যাহত। এর জেরে আজ সুপ্রিম কোর্টে দায়ের হল আদালত অবমাননা মামলা।

আদালত অবমাননা মামলা

সুপ্রিম কোর্টের ৯ অক্টোবরের নির্দেশ অমান্য করে কর্তৃপক্ষ দিল্লির মেট্রো স্টেশন বন্ধ রাখা এবং গণপরিবহন পরিষেবা সীমিত করার প্রক্রিয়া অব্যাহত রেখেছে। এমন অভিযোগ তুলে একটি আদালত অবমাননার আবেদন দায়ের করা হয়েছে। সুপ্রিম কোর্টে এই আদালত অবমাননার আবেদন দাখিল করা হয়েছে। এতে অভিযোগ করা হয়েছে যে, কর্তৃপক্ষ আদালতের ৯ অক্টোবরের আদেশ লঙ্ঘন করে দিল্লি মেট্রো স্টেশনগুলো বন্ধ রাখা এবং গণপরিবহন পরিষেবা সীমিত করা অব্যাহত রেখেছে।

বন্ধ মেট্রো, বাতিল ট্রেন

ওই আদেশে বলা হয়েছিল, প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে প্রধান বিচারপতি এবং বিরোধী দলগুলোর ১০ অক্টোবরের বিক্ষোভ মোকাবিলার জন্য পরিবহন পরিষেবায় কোনও সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করা যাবে না। প্রসঙ্গত, ভোট চুরির অভিযোগে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে শনিবার ককরোচ জনতা পার্টি 'যন্তর মন্তর চলো'-র ডাক দিয়েছে। সেই বিক্ষোভ কর্মসূচির আগেই নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে দিল্লির ৫৭টি মেট্রো স্টেশন বন্ধ রাখার কথা ঘোষণা করা হয়। দেশজুড়ে একাধিক রাজধানী এক্সপ্রেস-সহ আরও বেশ কিছু ট্রেন বাতিল ঘোষণা করা হয়। এমনকি শুক্রবার রাত থেকেই যন্তর মন্তরকে ঘিরে ৪ কিমি এলাকায় বন্ধ ইন্টারনেট।

মশা মারতে কামান দাগা!

সিজেপি বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানী দিল্লি শুক্রবার রাত থেকে অবরুদ্ধ দুর্গের চেহারা নিয়ে নেয়। কিন্তু এক বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে এভাবে গণপরিবহন পরিষেবা বন্ধ করায় উদ্বেগ প্রকাশ করে সুপ্রিম কোর্ট। এবিষয়ে "আনুপাতিক হারের নীতি" মনে করিয়ে দেয় শীর্ষ আদালত। সুপ্রিম কোর্ট বলে, 'হাতুড়ি দিয়ে মাছি মারা ঠিক নয়।' মানে 'মশা মারতে কামান দাগা' ঠিক নয়। প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চ নির্দেশ দেয়, মেট্রো বা ট্রেনের চলাচলে যেন কোনওভাবেই সম্পূর্ণ নিষেধাজ্ঞা না থাকে এবং দিল্লির সাধারণ নাগরিকদের যেন কোনও অসুবিধা না হয়।

"হাতুড়ি দিয়ে মাছি মারবেন না!"

সলিসিটর জেনারেল তুষার মেহতাকে উদ্দেশ করে প্রধান বিচারপতি বলেন, "এই ধরনের প্রতিটি ক্ষেত্রে আপনারা একটি অত্যন্ত পরিচিত নীতি মেনে চলুন, যা হল আনুপাতিক হারের নীতি। আপনাদের যদি কোনও নির্দিষ্ট বিষয় এড়াতে হয়, তবে কেবল ততটুকুই করুন যতটুকু প্রয়োজন। কিন্তু এর মানে এই নয় যে আপনারা হাতুড়ি দিয়ে মাছি মারবেন!"

 

আরও পড়ুন, যন্তর মন্তর ২.০: রাজধানীর বুকে ককরোচদের বিক্ষোভ! আটক ইউটিউবার ধ্রুব রাঠী

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:
CJP
Supreme Court of India