• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /দেশ
  • /নাগরিকত্ব নিয়েও উঠতে পারে প্রশ্ন! পাসপোর্ট-বিতর্কে CJP নেতা সৌরভ দাসের বিরুদ্ধে জারি লুকআউট নোটিস

নাগরিকত্ব নিয়েও উঠতে পারে প্রশ্ন! পাসপোর্ট-বিতর্কে CJP নেতা সৌরভ দাসের বিরুদ্ধে জারি লুকআউট নোটিস

CJP Leader Saurav Das: কোন অপরাধে এবং কবে এই লুকআউট নোটিস জারি করা হয়েছে, কেন্দ্রের কাছে তা জানতে চান সৌরভের আইনজীবী। পাসপোর্টের নথিতে তাঁর পড়াশোনা, ঠিকানা এবং মা-বাবার পরিচয় নিয়ে বেশ কিছু অসংগতি ধরা পড়েছে। এএসজি-র দাবি, এই অসংগতিগুলোর জেরে সৌরভের ভারতীয় নাগরিকত্ব নিয়েও প্রশ্ন উঠতে পারে।

Written BySoumita Khan
Published: Nov 26, 2026, 15:31 IST|Updated: Nov 26, 2026, 15:39 IST
joinshare
নাগরিকত্ব নিয়েও উঠতে পারে প্রশ্ন! পাসপোর্ট-বিতর্কে CJP নেতা সৌরভ দাসের বিরুদ্ধে জারি লুকআউট নোটিস

About the Author

Soumita Khan

Soumita Khan

আশুতোষ কলেজ থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়-- সাংবাদিকতা নিয়েই পড়াশোনা। আন্তর্জাল সাংবাদিকতায় পেশাগত হাতেখড়ি। লেখেন সব বিষয়েই, তবে ক্রাইমের খবরের আনাচকানাচে ঘোরাঘুরিতে বেশি আগ্রহ। অনুক্ষণ শিক্ষানবিশ...
Read More

ট্রেন্ডিং

  • নিউজ
  • ফোটো
  • ভিডিয়ো
ডায়াবেটিস, স্ট্রেস থেকে স্ক্রিন টাইম: হার্ট ভালো রাখতে কী করবেন, কী এড়াবেন? জানালেন ডাঃ গোপাল চন্দ্র ঘোষ

ডায়াবেটিস, স্ট্রেস থেকে স্ক্রিন টাইম: হার্ট ভালো রাখতে কী করবেন, কী এড়াবেন? জানালেন ডাঃ গোপাল চন্দ্র ঘোষ

2

'বাংলার জাতীয় সড়ক আমেরিকার মতো হয়ে যাবে'! পরিবহণে 'ডবল ইঞ্জিনে'র গতি

3

নাগরিকত্ব নিয়েও উঠতে পারে প্রশ্ন! পাসপোর্ট-বিতর্কে CJP নেতা সৌরভ দাসের বিরুদ্ধে জারি লুকআউট নোটিস

4

ICDS সুপারভাইজার নিয়োগ মামলা: দ্রুত শুনানির নির্দেশ, রাজ্যকে ৪ সপ্তাহের সময়সীমা

5

সোনারুপোর বাজারে বিরাট বদল! কমতে-কমতে আচমকা ঘুরে দাঁড়াল গয়নার বাজার! আজ কত হল হলুদ ধাতুর দাম?

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গ্রেফতারি কি শুধু সময়ের অপেক্ষা? সিজেপি নেতা সৌরভ দাসের বিরুদ্ধে জারি লুকআউট নোটিস। কিছুদিন আগে লন্ডন যাওয়ার আগে এয়ারপোর্টে বাধার মুখে পড়েন সৌরভ। অভিযোগ ওঠে যে, সৌরভের পাসপোর্টের তথ্যে অসংগতি আছে। যার ফলে তিনি লন্ডনে যেতে পারেননি। এর পরে সিজেপি নেতা আদালতে মামলা করেছিলেন। তারই শুনানিতে এ দিন নিজেদের অবস্থান স্পষ্ট করল কেন্দ্র।  বৃহস্পতিবার দিল্লি হাই কোর্টকে এই তথ্য জানিয়েছে কেন্দ্রীয় সরকার।

বিচারপতি অমিত মহাজনের বেঞ্চে কেন্দ্রের হয়ে সওয়াল করেন অতিরিক্ত সলিসিটর জেনারেল (এএসজি) চেতন শর্মা এবং স্ট্যান্ডিং কাউন্সেল আশিস দীক্ষিত। আদালতকে তাঁরা জানান, মুম্বই পুলিসের অনুরোধেই সৌরভের বিরুদ্ধে এই এলওসি জারি করা হয়েছে। পাসপোর্টের নথিতে তাঁর পড়াশোনা, ঠিকানা এবং মা-বাবার পরিচয় নিয়ে বেশ কিছু অসংগতি ধরা পড়েছে। এএসজি-র দাবি, এই অসংগতিগুলোর জেরে সৌরভের ভারতীয় নাগরিকত্ব নিয়েও প্রশ্ন উঠতে পারে।

শুনানিতে সৌরভের আইনজীবী তথা প্রবীণ কৌঁসুলি অখিল সিব্বল এলওসি জারির বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন। তাঁর অভিযোগ, আগে থেকে কোনও কিছু না জানিয়ে এবং কোনও নির্দেশিকা না দেখিয়েই তাঁর মক্কেলকে দেশ ছাড়তে বাধা দেওয়া হয়েছে। দিল্লি বিমানবন্দরে পৌঁছানোর পর অভিবাসন দফতরের আধিকারিকরা তাঁকে বিমানে উঠতে দেননি এবং তখনই তাঁকে কারণ দর্শানোর (শো-কজ) নোটিস ধরানো হয়। সিব্বলের সওয়াল, 'আমাকে আগে থেকে কিছুই জানানো হয়নি। এলওসি জারি হলে সেটা জানাতে হবে। নাগরিকদের সঙ্গে এমন আচরণ করা যায় না।'

আরও পড়ুন: শীতের ছুটিতে সিকিম যাচ্ছেন? নতুন বছরেই বড় ধাক্কা, একাধিক জনপ্রিয় স্পটে যেতে গেলে খসবে মোটা টাকা

কোন অপরাধে এবং কবে এই লুকআউট নোটিস জারি করা হয়েছে, কেন্দ্রের কাছে তা জানতে চান সৌরভের আইনজীবী। আইনি পদক্ষেপের জন্য ওই সার্কুলারের প্রতিলিপিও দাবি করেন তিনি। তবে কেন্দ্র স্পষ্ট জানিয়ে দেয়, এলওসি-র কপি দেওয়া সম্ভব নয়। এএসজি চেতন শর্মা বলেন, আবেদনকারী এখন সার্কুলারের কথা জেনে গিয়েছেন, চাইলে তিনি আলাদা করে আইনি পথে একে চ্যালেঞ্জ করতে পারেন।

কেন এই পদক্ষেপ নেওয়া হয়েছে, তার ব্যাখ্যাও আদালতে দিয়েছে কেন্দ্র। জানানো হয়েছে, গত ২০ অগাস্ট পুদুচেরির পুলিস সুপার একটি তদন্ত রিপোর্ট দেন। সেখানেই সৌরভের পাসপোর্টের তথ্যে অসংগতির বিষয়টি সামনে আসে। কেন্দ্রের দাবি, পাসপোর্টের আবেদনে সৌরভ তাঁর বাবার নামের জায়গাটি ফাঁকা রেখেছিলেন। এছাড়া কিছু নথিতে তাঁর ঠিকানা দিল্লি এবং কিছু নথিতে পুদুচেরি লেখা রয়েছে।

আদালতকে সরকার আরও জানায়, গত ২৩ নভেম্বর সন্ধ্যে ৭টা ৩২ মিনিটে সৌরভকে শো-কজ নোটিস পাঠানো হয়েছিল। এর ঠিক চার মিনিট পর, সন্ধ্যা ৭টা ৩৬ মিনিটে একটি ঘুরতে যাওয়ার নির্দেশিকা জারি করা হয়। ওই অসংগতিগুলোর ব্যাখ্যা দেওয়ার জন্য তাঁকে ৩০ নভেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছে।

আরও পড়ুন: রাহুল চেয়েছিলেন ১২০ সিট, অখিলেশের অফার ২৬! 'আমরা কি ভিখারি?' রেগে লাল কংগ্রেস সাংসদ

সৌরভের মামলার গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন এএসজি চেতন শর্মা। তাঁর যুক্তি, কর্তৃপক্ষ সৌরভের পাসপোর্ট বাতিল করেনি, কেবল বিদেশ সফরে না যাওয়ার পরামর্শ দিয়েছে। নোটিসের জবাব না দিয়ে তিনি সরাসরি হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন। সব পক্ষের বক্তব্য শোনার পর দিল্লি হাই কোর্ট কেন্দ্র, স্বরাষ্ট্র মন্ত্রক এবং পুলিসকে নোটিস জারি করেছে। আগামী ৯ ডিসেম্বরের মধ্যে তাদের জবাব তলব করা হয়েছে এবং ওই দিনই মামলার পরবর্তী শুনানি হবে।

অন্যদিকে, বুধবার বিদেশ মন্ত্রকের তরফেও এই বিষয়ে মুখ খোলা হয়েছিল। মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, পাসপোর্টের আবেদনে জন্মস্থানের তথ্যে অসংগতির কারণে চেন্নাইয়ের আঞ্চলিক পাসপোর্ট অফিস সৌরভকে শো-কজ নোটিস পাঠিয়েছে। সাত দিনের মধ্যে তাঁকে এর ব্যাখ্যা দিতে বলা হয়েছে এবং জবাব না দেওয়া পর্যন্ত পাসপোর্ট ব্যবহার না করার পরামর্শ দেওয়া হয়েছে। উল্লেখ্য, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে একটি বক্তৃতা দেওয়ার কথা ছিল সৌরভের। তাঁর দাবি, ২৪ নভেম্বর দিল্লি বিমানবন্দরের অভিবাসন কাউন্টারে কোনো লিখিত নির্দেশ না দেখিয়েই তাঁকে ব্রিটেনের বিমানে উঠতে বাধা দেওয়া হয়।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:
CJP