জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পুজোয় এবার দারুণ সুখবর। ৭৮ দিনের বোনাস পাবেন রেলকর্মী! কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে চূড়ান্ত হয়ে গেল সিদ্ধান্ত।
সরকারি বিবৃতিতে উল্লেখ, এই সিদ্ধান্তে ১১ লক্ষ ৪০ হাজার ৭৭০ জন রেলকর্মী উপকৃত হবেন। ৭৮ দিনের এই বোনাস বাবদ ২,০০৯ কোটি ৬১ লক্ষ টাকা দেওয়া হবে। সেই হিসেবে রেলকর্মীরা ৭৮ দিনের জন্য ১৭,৯৫১ টাকা পেতে পারেন।
পোশাকি নাম, পিএলবি। প্রতিবছরই দুর্গাপুজো ছুটিতে আগে পারফরম্যান্সভিত্তিক এই বোনাস পান রেলকর্মীরা। কেন্দ্রীয় মন্ত্রিসভার তরফে জানানো হয়েছে, ২০২৫-২৬ সালে রেলের পারফরম্যান্স খুবই ভালো। ১৬৭ কোটি টন পণ্য ও প্রায় ৭৪১ কোটি যাত্রী বহন করেছে রেল। যা নজিরবিহীন।
কারা পাবেন এই বোনাস?
ট্র্যাক মেনটেনার
লোকো পাইলট
ট্রেন ম্যানেজার
স্টেশন মাস্টার
সুপারভাইজার
টেকনিশিয়ান
টেকনিশিয়ান হেলপার
পয়েন্টসম্যান
মিনিস্ট্রিয়াল স্টাফ
এছাড়াও গ্রুপ ‘সি’-সহ রেলে বিভিন্ন শ্রেণির রেল কর্মীরা ৭৮ দিনের বোনাস পাবেন।
গত বছর অর্থাত্ ২০২৫ সালেও রেলকর্মীদের জন্য ৭৮ দিনের বোনাসও দিয়েছিল কেন্দ্র। টাকা অংকে যা ছিল ১,৮৬৫.৬৮ কোটি। এবার
১৪৩.৯৩ কোটি টাকা বেশি। বৃদ্ধির হার ৭.৭ শতাংশ। শুধু তাই নয়, এবছর বোনাস পাচ্ছেন রেলের প্রায় ৪৯,৬০০ জন বেশি কর্মীও।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)