• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /দেশ
  • /৭২ ঘণ্টায় ৩ লাখের বেশি ফলোয়ার্স: প্রধান বিচারপতির ‘মাছি’ মন্তব্যের পরই রাজনীতিতে নতুন দল 'মাছি জনতা পার্টি', ককরোচদের সঙ্গে জোটের ডাক

৭২ ঘণ্টায় ৩ লাখের বেশি ফলোয়ার্স: প্রধান বিচারপতির ‘মাছি’ মন্তব্যের পরই রাজনীতিতে নতুন দল 'মাছি জনতা পার্টি', ককরোচদের সঙ্গে জোটের ডাক

Makhi Janata Party: Inspired by CJI Surya Kant's 'hammer to kill a fly' remark, satirical outfit 'Makhi Janta Party' goes viral on Instagram, seeking alignment with the CJP.

Reported ByNabanita SarkarEdited ByNabanita Sarkar
Published: Oct 14, 2026, 04:32 PM IST|Updated: Oct 14, 2026, 04:48 PM IST
joinshare
৭২ ঘণ্টায় ৩ লাখের বেশি ফলোয়ার্স: প্রধান বিচারপতির ‘মাছি’ মন্তব্যের পরই রাজনীতিতে নতুন দল 'মাছি জনতা পার্টি', ককরোচদের সঙ্গে জোটের ডাক
Image Credit: রাজনীতিতে নতুন দল MJP

About the Author

Nabanita Sarkar

Nabanita Sarkar

সাংবাদিকতায় স্নাতকোত্তর। সংবাদ মাধ্যমের পাশাপাশি রাজনৈতিক পরামর্শদাতাদাতা হিসেবে কাজের অভিজ্ঞতা। আইন-আদালত থেকে বিনোদন, দেশ থেকে দুনিয়ার হরেক খবরে শেখার চেষ্টা অবিরাম...  
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
বিনিয়োগ-পরামর্শ দিতে কোন টুলে ভরসা CA-র? রহস্যের পর্দাফাঁস মণীশ মালহোত্রার

বিনিয়োগ-পরামর্শ দিতে কোন টুলে ভরসা CA-র? রহস্যের পর্দাফাঁস মণীশ মালহোত্রার

2

ভয়ংকর তাজপুর: সাইক্লোন অর্ণবের উত্তাল সৈকতে লাল সতর্কতার মধ্যেই পিকনিক-স্নান, তলিয়ে গেল ১৭র কিশোর

3

হ্যাকারদের খপ্পরে বিজেপি বিধায়ক, তড়িঘড়ি ছুটলেন সাইবার ক্রাইম থানায়

4

জোড়া বিমান বাতিল! বাগডোগরায় চরমে দুর্ভোগে যাত্রীরা, শেষে...

5

বিরাট সুযোগ: রেল,পিএসসি, বিমা ও ক্লার্ক-- শূন্যপদে আবেদন শুরু, একনজরে ৬টি বড় সরকারি চাকরির যোগ্যতা ও আবেদনের খুঁটিনাটি

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো:  ককরোচ জনতা পার্টির (Cockroach Janta Party - CJP) পর এবার জাতীয় রাজনীতির সোশ্যাল মিডিয়া স্পেসে আত্মপ্রকাশ করল 'মাছি জনতা পার্টি' (Makhi Janta Party - MJP)। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তের (CJI Surya Kant) একটি সাম্প্রতিক মন্তব্যকে কেন্দ্র করেই এই তীব্র রাজনৈতিক ব্যঙ্গাত্মক সংগঠনের জন্ম। মাত্র ৭২ ঘণ্টার মধ্যে ইনস্টাগ্রামে ৩ লক্ষ ৪০ হাজারেরও বেশি ফলোয়ার জোগাড় করে ফেলেছে এই নতুন প্ল্যাটফর্ম। কৌতুক ও রাজনৈতিক স্যাটায়ারের (Political Satire) আবহে তৈরি হলেও, এই দল সরাসরি ককরোচদের যুব আন্দোলনের সঙ্গে সমন্বয় গড়ে তোলার বার্তাই দিয়েছে। দেশের জন্য গণতন্ত্র বাঁচাতে তারা বদ্ধপরিকর সিজেপির সঙ্গেই, এই বক্তব্য তাঁদেরও।

প্রধান বিচারপতির কোন মন্তব্য থেকে এই দলের জন্ম?

গত ১০ অক্টোবর মুখ্য নির্বাচন কমিশনারের (CEC) পদত্যাগের দাবিতে সিজেপির যন্তর মন্তর অভিযান রুখতে প্রশাসন দিল্লিতে যে নজিরবিহীন অচলাবস্থা তৈরি করেছিল-- মেট্রো স্টেশন বন্ধ, ট্রেন বাতিল ও মোবাইল ইন্টারনেট ব্ল্যাকআউট-- তা নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি হয়।

সেই শুনানিতে শীর্ষ আদালতের বেঞ্চ কড়া পর্যবেক্ষণে  প্রধান বিচারপতি মন্তব্য করেন, সুরক্ষার খাতিরে নিয়ন্ত্রণ জারি করা যেতে পারে, কিন্তু সব কিছু সম্পূর্ণ স্তব্ধ করে দেওয়া যায় না। প্রশাসনকে সতর্ক করে প্রধান বিচারপতির বেঞ্চ বলে-- 'মাছি মারতে হাতুড়ি ব্যবহার করা যায় না (Authorities cannot use a hammer to kill a fly)'। অর্থাৎ ছোট কোনও আন্দোলন বা বিক্ষোভ মোকাবিলা করতে কখনই এত বড় আকারের প্রতিরক্ষা করা উচিৎ নয়, যাতে সাধারণ মানুষের জীবন-ব্যবসা ক্ষতিগ্রস্ত হবে। 
বিচারপতির সেই 'মাছি' (Fly/Makhi) শব্দবন্ধকেই লুফে নেয় একদল তরুণ নেটিজেন।

'মাছিও কারও চেয়ে কম নয়!' সোশ্যাল মিডিয়ায় তীব্র আলোড়ন

প্রধান বিচারপতির সেই মন্তব্য ছড়িয়ে পড়ার কয়েক ঘণ্টার মধ্যেই আরিয়ান (Aaryan) নামে এক ছাত্রের হাত ধরে আত্মপ্রকাশ করে 'মাছি জনতা পার্টি' (MJP)। পেজে পোস্ট করে বলা হয়: 'যখন খোদ প্রধান বিচারপতি বলেছেন মাছি মারতে হাতুড়ি ব্যবহার করা চলে না, তখন এবার মাছিও গর্জে উঠে বলবে-- আমরাও কারও চেয়ে কম নই...'

সোশ্যাল মিডিয়ায় নিমেষে ভাইরাল হয় এই প্রচার। মাত্র ৩ দিনে ৪০ লক্ষেরও বেশি ভিউ পায় তাদের একের পর এক পোস্ট। এই সোশ্যাল মিডিয়া পেজ ইতোমধ্যেই ছাত্র ও যুবদের মধ্য থেকে সরকারি মুখপাত্র নিয়োগের আহ্বান জানিয়েছে।

সিজেপির সঙ্গে যোগাযোগের চেষ্টা কি জোড়া পোকার নতুন সমীকরণ?

উল্লেখযোগ্যভাবে, শুধু মিম বা রসিকতার মধ্যেই নিজেদের সীমাবদ্ধ রাখেনি এমজেপি। দলের তরফে আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে আন্দোলনকারী নেহা বোরাকে পূর্ণ সমর্থন জানানো হয়েছে এবং যন্তর মন্তরে সিজেপি শীর্ষ নেতাদের আটকের তীব্র প্রতিবাদ করা হয়েছে।

আন্দোলনে নামতে চায়? 

এমজেপি নেতৃত্ব জানিয়েছে, তারা যৌথ আন্দোলন বা অভিন্ন অবস্থান (Common Stand) গড়ে তোলার লক্ষ্যে ককরোচ জনতা পার্টির (CJP) সঙ্গে যোগাযোগ করছে। তাদের বক্তব্য, গণতান্ত্রিক অধিকার প্রয়োগের জন্য রাজধানীর কেন্দ্রস্থলে জায়গা দেওয়া প্রয়োজন, দূরবর্তী স্থানে পাঠিয়ে জনতার কণ্ঠরোধ করা অনুচিত।

এর আগে বেকারের সঙ্গে আরশোলার তুলনা টেনে প্রধান বিচারপতির করা মন্তব্য থেকেই জন্ম নিয়েছিল শক্তিশালী 'সিজেপি' আন্দোলন। এবার সেই ধারাবাহিকতায় 'মাছি জনতা পার্টি' কী ভাবে সোশ্যাল মিডিয়ার গণ্ডি পেরিয়ে রাজপথের রাজনীতিতে প্রভাব ফেলে, সেদিকেই তাকিয়ে গোটা দেশের তরুণ মহল।

আরও পড়ুন: পুজোর মুখে দিল্লিতে হাহাকার: ককরোচ আর ইন্ডি জোটের লাগাতার বিক্ষোভে-অবরোধের কোপে ২০০০ কোটির বিরাট ক্ষতি ব্যবসায়ীদের

আরও পড়ুন: ককরোচদের পায়ের তলার মাটি কাড়ছেন রাহুল? CJP-র রাশ কি তবে এবার রাহুলের হাতে? নেহা বোরাকে পাশে নিয়ে বিরাট রাজনৈতিক বার্তা

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:
CJP
Supreme Court of India