উপকূল থেকে মাত্র ১৬০ কিমি দূরে 'মুরাসু', ভয়ংকর গতিতে ভোরে ল্যান্ডফল, বাংলায় প্রভাব কতটা?
Cyclone Murasu: দক্ষিণ ওড়িশা উপকূলে আজ সকাল থেকে ৪০-৫০ দমকা ৬০, আজ সন্ধ্যা থেকে কাল দুপুর পর্যন্ত ৫০-৬০ দমকা ৭০ কিমি ঝোড়ো হাওয়া।
অয়ন ঘোষাল: অর্ণবের পর প্রবল গতি নিয়ে উপকূলে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় মুরাসু। এনিয়ে চরম সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণ ওড়িশা ও অন্ধ্রপ্রদেশের ৫ জেলায়। কারণ এর গতি। অতিপ্রবল নিম্নচাপ ঘূর্ণিঝড় মুরাসু-র আকার নিয়ে তা ধেয়ে আসছে। বর্মানে সেটি রয়েছে অন্ধ্র প্রদেশের নেল্লোর থেকে মাত্র ১৬০ কিলোমিটার দূরে। চেন্নাই থেকে ১৮০ কিমি উত্তরপূর্বে। আজ রাতে মুরাসু ল্যান্ডফল করবে ওঙ্গোলের দক্ষিণে। সেইসম গতি হবে ১২০ কিমি প্রতি ঘণ্টায়। বংলায় এর কী প্রভাব পড়বে সেটাই বড় প্রশ্ন।
আজ ২ নভেম্বর রাত ১১:৩০ থেকে কাল ৩ নভেম্বর ভোর ৪:০০-র মধ্যে ল্যান্ডফল। দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলে নেল্লোর ও নারসাপুরের মধ্যে, ওঙ্গোলের দক্ষিণে। ল্যান্ডফলের গতি হবে ১০০-১১০ কিমি প্রতি ঘণ্টা। দমকা হাওয়ার গতি হবে ১২০ কিমি প্রতি ঘণ্টা। ল্যান্ডফলের পর দ্রুত দুর্বল হবে সিস্টেম। বাংলার জন্য এই সিস্টেমের কোনও সতর্কতা নেই। তবে নজরদারি চলছে। এমনটাই বলছে আবহাওয়া দফতর।
বাংলার আবহাওয়া
উত্তরবঙ্গ
আজ সব জেলায় ১-২ জায়গায় হালকা বৃষ্টি।
কাল দার্জিলিং, কালিম্পং-এ ১-২ জায়গায় হালকা বৃষ্টি, বাকি জায়গা শুকনো থাকবে।
বুধবার থেকে শুকনো আবহাওয়া।
দক্ষিণবঙ্গ
আজ সব জেলায় ১-২ জায়গায় হালকা বৃষ্টি।
কাল মঙ্গলবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়ায় ১-২ জায়গায় হালকা মাঝারি বৃষ্টি। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বাতাস। বাকি জেলায় শুকনো আবহাওয়ার সম্ভাবনা। বুধবার থেকে শুকনো আবহাওয়া। কমবে সর্বনিম্ন তাপমাত্রা।
সতর্কতা
পশ্চিমবঙ্গ উপকূলে কোনও সতর্কতা নেই। তবে দক্ষিণ ওড়িশা উপকূলে আজ সকাল থেকে ৪০-৫০ দমকা ৬০, আজ সন্ধ্যা থেকে কাল দুপুর পর্যন্ত ৫০-৬০ দমকা ৭০ কিমি ঝোড়ো হাওয়া। সমুদ্র উত্তাল থাকবে আজ সন্ধ্যা থেকে কাল সকাল পর্যন্ত। মৎস্যজীবীদের জন্য কোনো সতর্কতা বাংলায় নেই। তবে ৪ নভেম্বর পর্যন্ত পশ্চিম-মধ্য ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে যেতে নিষেধ মৎস্যজীবীদের।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)