আন্দোলনের মাঝেই দীপকে পরিবারে বড় বিপর্যয়! পুলিসের মুখেই ঠাকুমার মৃত্যুসংবাদ পেলেন অভিজিৎ
Abhijeet Dipke: ঠাকুমা সাবিত্রীবাঈয়ের সঙ্গে শেষ দেখা গত ২০-২৫ দিন আগে। হিঙ্গোলি জেলায় 'স্কুল ঠিক করো' অভিযান শুরুর সময় ঠাকুমার সঙ্গে দেখা করেছিলেন অভিজিৎ দীপকে। এদিন পুলিসের মুখে পেলেন মৃত্যুসংবাদ।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আন্দোলনের মাঝেই দুঃসংবাদ। প্রয়াত অভিজিৎ দীপকের ঠাকুমা। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। ভুগছিলেন। শনিবার সকালে মহারাষ্ট্রের হিংগোলি জেলায় সান্তুক পিম্পরিতে গ্রামের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিজিৎ দীপকের ঠাকুমা সাবিত্রীবাঈ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর।
দিল্লি বিমানবন্দরে বিমানে ভিতরই অভিজিৎ দীপকেকে আটকের পর তাঁকে তাঁর ঠাকুমার মৃত্যু সংবাদ দেয় পুলিস। পুলিস এও জানায় যে, তিনি চাইলে শেষকৃত্যে যোগ দিতে পারেন। এখন তিনি আন্দোলন চালিয়ে যাবেন বা শেষকৃত্যে যোগ দেবেন, সেটা একান্তই তাঁর সিদ্ধান্ত। অভিজিৎ দীপকের খুড়তুতো ভাই জানান, গত ২০-২৫ দিন আগে ঠাকুমা সাবিত্রীবাঈয়ের সঙ্গে শেষ দেখা হয় অভিজিৎ দীপকের। তারপর আর এই ২০-২৫ দিনের মধ্যে আর তাঁর সঙ্গ দেখা করতে পারেননি সিজেপি প্রতিষ্ঠাতা দীপকে।
দীপকের খুড়তুতো ভাই বলেন, গত ১৫ অগাস্ট হিঙ্গোলি জেলায় 'স্কুল ঠিক করো' অভিযান শুরুর সময় ঠাকুমার সঙ্গে দেখা করেছিলেন অভিজিৎ দীপকে। তারপর আরও একবার দেখা করেন। তারপর আর তিনি তাঁর ঠাকুমার সঙ্গে দেখা করতে পারেননি। এখনও অভিজিৎ দিল্লিতে আটক থাকায় পরিবার তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারেনি। তাঁর বাবা-মাকে খবর দেওয়া হয়েছে। তাঁরা শেষকৃত্যে যোগ দিতে গ্রামে আসছেন।
প্রসঙ্গত, SIR-এ ভোটার তালিকা কারচুপি ও ভোট চুরির দায়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ফের আন্দোলনে সিজেপি। আজ যন্তর মন্তরে বিক্ষোভ কর্মসূচিতে যোগ দিতে মুম্বই থেকে দিল্লি যাচ্ছিলেন অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কারা। তখন বিমানবন্দরে বিমানের ভিতরই তাঁদের আটক করা হয়। ওদিকে দীপকের বাবা ভগবান দীপকে এবং মা অনিতা ছিলেন ছত্রপতি সম্ভাজিনগরে। সেখানেও তাঁদের বাড়ির চারপাশে পুলিস মোতায়েন করা হয়েছিল।
আরও পড়ুন, দিল্লিতে আরশোলাদের আন্দোলনে আটক মমতা বন্দ্যোপাধ্যায়, 'অজ্ঞাত স্থানে' নেওয়ার দাবি
আরও পড়ুন, "হাতুড়ি দিয়ে মাছি মারবেন না!" সুপ্রিম নির্দেশের পরেও বন্ধ মেট্রো-ট্রেন, দায়ের আদালত অবমাননা মামলা
আরও পড়ুন, যন্তর মন্তর ২.০: রাজধানীর বুকে ককরোচদের বিক্ষোভ! আটক ইউটিউবার ধ্রুব রাঠী
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)