SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

ভোটার তালিকা থেকে বাদ ১.২৭ কোটি হিন্দু ভোটার! খসড়া তালিকা দেখেই ক্ষুব্ধ যোগী তুললেন মারাত্মক প্রশ্ন

UP News: ০২৭ সালের বিধানসভা নির্বাচনের দিকে তাকিয়ে মঙ্গলবার উত্তরপ্রদেশের খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে

Reported By Sekender Abu Zafar Written By Sekender Abu Zafar
Published: Nov 18, 2026, 12:37 IST | Updated: Nov 18, 2026, 12:40 IST
Image Credit: উত্তরপ্রদেশ
Join

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: উত্তর প্রদেশে ভোটার লিস্ট থেকে বাদ ১.২৭ কোটি ভোটার। এমনটাই অভিযোগ করেছেন খোদ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তাঁর দাবি ওই সব ভোটার হিন্দু সম্প্রদায়ের। মুখ্যমন্ত্রীর ওই মন্তব্যের পরই রাজ্য ইলেকট্রোরাল অফিসার নবদীপ রিনওয়া সাফাই দিয়েছেন, ধর্ম দেখে ভোটার বাছাই করেন নির্বাচন কমিশন।

কিছুদিন আগেই স্পেশাল ইনটেনসিভ রিভিশন(SIR) নিয়ে মুখ্যমন্ত্রী বলেন উত্তর প্রদেশে এসআইআর-এ প্রচুর ভুলভাল রয়েছে। পঞ্চায়েত ভোটে যারা ভোট দিয়েছিলেন তাদের মধ্যে ১.২৭ কোটি হিন্দু ভোটারের অস্তিত্ব নেই। মুখ্যমন্ত্রী বলেন ৬৬ লাখ এমন ভোটার রয়েছেন যাদের মধ্যে ৫৫ লাখ এমন হিন্দু ভোটদাতা রয়েছে যারা সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধে পান। সাড়ে চাল লাখ ভোটর এমন রয়েছেন যাদের বয়স ১৮-১৯ বছরের মধ্যে। এরা সবাই ভোটার তালিকা থেকে উধাও।

মুখ্যমন্ত্রীর দাবির পর মঙ্গলবার প্রধান নির্বাচনী আধিকারিক নভদীপ রিনওয়া জানিয়ে দেন, কমিশন ভোটারদের ধর্ম বা জাতি সংক্রান্ত কোনো ডেটা নেয় না। ভোটার ডেটাবেসে ভোটারের নাম, পিতা বা স্বামীর নাম, বয়স, বাড়ির নম্বর এবং লিঙ্গের মতো তথ্য থাকে।  ভোটার তালিকা একটি সর্বজনীন নথি। তাই মিডিয়া বা অন্য যে কোনও সংস্থা নাম ও অন্যান্য তথ্যের ভিত্তিতে নিজস্ব ডেটা বিশ্লেষণ করে থাকেন।

আরও পড়ুন-হরিদ্বার থেকে বদ্রীনাথ যাওয়ার পথে গভীর খাদে পড়ল বাস, ঘটনাস্থলেই নিহত ৮, আহত বহু

রিনওয়া জানান, ২০২৭ সালের বিধানসভা নির্বাচনের দিকে তাকিয়ে মঙ্গলবার উত্তরপ্রদেশের খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। ওই তালিকায় রয়েছে ১৩.৫৮ কোটি ভোটার। এর মধ্যে ৬.২০ কোটি মহিলা ভোটদাতা। গত এপ্রিল মাসের এসআইআরের পর বিশেষ সংক্ষিপ্ত সংশোধন (SSR)-এর সময় ১৮ লাখেরও বেশি ভোটার বৃদ্ধি পেয়েছে।

সাংবাদিক সম্মলনে রিনওয়া বলেন, বিশেষ সংক্ষিপ্ত সংশোধন (SSR) ২০২৭-এর অধীনে প্রকাশিত খসড়া ভোটার তালিকায় মোট ১৩,৫৮,৬৮,৯০৫ জন ভোটার রয়েছেন। যার মধ্যে ৭,৩৮,৫৮,৫১০ জন পুরুষ, ৬,২০,০৬,৩৫৩ জন নারী এবং ৪,০৪২ জন তৃতীয় লিঙ্গের ভোটার অন্তর্ভুক্ত রয়েছেন। তিনি আরও জানান যে, এই খসড়া তালিকায় ১৮-১৯ বছর বয়সী ১১,৮৩,৩৫২ জন ভোটারও রয়েছে।


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

প্রিন্ট মিডিয়া দিয়ে শুরু। বর্তমানে ডিজিটালে। সবেমিলিয়ে প্রায় দু'দশক। রাজনীতি, বিজ্ঞান, প্রযুক্তি, ক্রাইম, ক্রীড়া, ইতিহাস, ফিচার, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে বস্তুনিষ্ঠ লেখালেখিতে বিচরণ।
Read More

ZEENEWS TRENDING STORIES