SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

মাঝআকাশে কয়েক সেকেন্ডের সংকেতেই চরম আতঙ্ক! ২৫০ যাত্রী নিয়ে এয়ার ইন্ডিয়ার রুদ্ধশ্বাস ল্যান্ডিং

নিরাপত্তা সংস্থাগুলি সেখানে পুরো বিমান তল্লাশি করছে। অন্য খবরে, সৌদি আরবের পরিস্থিতির জন্য রিয়াধের উড়ান বাতিল করা হয়েছে। এয়ার ইন্ডিয়া ও এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস এই বাতিলের মেয়াদ বাড়িয়েছে। যাত্রীদের টিকিটের পুরো টাকা ফেরত দেওয়া হচ্ছে।

Written By Soumita Khan
Published: Oct 14, 2026, 11:54 AM IST | Updated: Oct 14, 2026, 01:03 PM IST
Join

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফের আকাশপথে আতঙ্ক। হাইজ্যাক সংকেত পেতেই জয়পুরে জরুরি অবতরণ এয়ার ইন্ডিয়ার বিমানের। বাতিল রিয়াধের একাধিক উড়ানও। ফ্রাঙ্কফুর্ট থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমান থেকে হাইজ্যাক সংক্রান্ত সতর্কবার্তা মেলায় বুধবার সকালে তীব্র চাঞ্চল্য ছড়াল। আহমেদাবাদ এটিসি-তে কয়েক সেকেন্ডের জন্য ‘স্কোয়ক-৭৫০০’ সংকেত পৌঁছতেই তৎক্ষণাৎ নিরাপত্তাবাহিনীকে সতর্ক করা হয়। এর জেরে তড়িঘড়ি গতিপথ বদলে সকাল ৯টা ৪৫ মিনিট নাগাদ রাজস্থানের জয়পুর আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে ‘এআই-২০৩০’ বিমানটি। তবে বড়সড় বিপদ এড়িয়ে বিমানটি সেখানে নিরাপদে নেমেছে।

প্রাথমিক তথ্যে জানা গেছে, বিমানটির পাইলট কিছু মুহূর্তের জন্য ‘স্কোয়ক-৭৫০০’ কোডটি পাঠিয়েছিলেন। বিমান চলাচলের আন্তর্জাতিক পরিভাষায় এটি একটি বিশেষ ট্রান্সপন্ডার কোড। শূন্য থেকে সাত পর্যন্ত সংখ্যার সমন্বয়ে তৈরি এই চার অঙ্কের কোডটি এটিসি সিস্টেমে বিমানের পরিচয় স্পষ্ট করে। বিমানে বেআইনি হস্তক্ষেপ, অপহরণ বা জোরপূর্বক দখল নেওয়ার মতো পরিস্থিতি তৈরি হলেই পাইলটরা এই নির্দিষ্ট কোড ব্যবহার করেন। তবে এই বিমানটিতে ঠিক কী কারণে ওই সংকেত পাঠানো হয়েছিল, তা নিয়ে এখনও আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি।

আরও পড়ুন: নিমন্ত্রণ বাড়ি যাওয়ার জন্যে বেরিয়েছিল একঝাঁক কিশোর, মাঝ গঙ্গায় উল্টে গেল নৌকো, মর্মান্তিক মৃত্যু ১৪ জনের

জয়পুরে অবতরণের পর সকাল ৯টা ৪৫ মিনিট নাগাদ বিমানটিকে সরাসরি আইসোলেশন বে-তে নিয়ে যাওয়া হয়। বিমান চলাচলের সুরক্ষাবিধি অনুযায়ী, কোনও নিরাপত্তা সংক্রান্ত জরুরি পরিস্থিতি তৈরি হলে সংশ্লিষ্ট বিমানটিকে সাধারণ টার্মিনাল ও অন্য বিমানগুলি থেকে আলাদা রাখতে আইসোলেশন বে ব্যবহার করা হয়। সেখানে নিরাপদে রেখে নিরাপত্তা সংস্থাগুলির আধিকারিকরা সেটিতে তল্লাশি ও পরীক্ষা চালাচ্ছেন।

এদিকে সৌদি আরবের বর্তমান পরিস্থিতির ওপর নজর রেখে রিয়াধগামী একাধিক উড়ান বাতিলের মেয়াদ বাড়াল এয়ার ইন্ডিয়া ও এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস। এর আগে বৃহস্পতিবার পর্যন্ত ১০ অক্টোবর অবধি উড়ান বাতিলের সিদ্ধান্ত জানানো হয়েছিল। কিন্তু শনিবার আধিকারিকদের তরফে জানানো হয়, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস ১৪ অক্টোবর এবং এয়ার ইন্ডিয়া ১৫ অক্টোবর পর্যন্ত তাদের রিয়াধের সমস্ত উড়ান বাতিল রাখার সিদ্ধান্ত নিয়েছে।

আরও পড়ুন: BHEL-এর বরাত পেল আজাদ ইঞ্জিনিয়ারিং, জেনে নিন যে ৩ কারণে এই শেয়ারে বুম আসতে পারে

সংস্থাগুলি পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে। বাতিল হওয়া বিমানের যাত্রীদের টিকিটের সম্পূর্ণ টাকা ফেরত দেওয়া হচ্ছে। পাশাপাশি এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস যাত্রীদের টিকিট রিশিডিউল বা পুনর্বিন্যাসের সুযোগও সম্পূর্ণ বিনামূল্যে দিচ্ছে। বর্তমানে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস ভারতের চারটি শহর- বেঙ্গালুরু, কোচি, কান্নুর এবং কোঝিকোড় থেকে সপ্তাহে মোট ১৬টি উড়ান চালায় রিয়াধে। অন্যদিকে এয়ার ইন্ডিয়া দিল্লি ও মুম্বই থেকে রিয়াধে সপ্তাহে ৭টি বিমান পরিচালনা করে। এছাড়া অপর বিমান সংস্থা 'আকাশা এয়ার'-ও শুক্রবার জানিয়েছিল, তারা ১১ অক্টোবর পর্যন্ত রিয়াধগামী সমস্ত পরিষেবা বাতিল রাখছে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source

About the Author

আশুতোষ কলেজ থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়-- সাংবাদিকতা নিয়েই পড়াশোনা। আন্তর্জাল সাংবাদিকতায় পেশাগত হাতেখড়ি। লেখেন সব বিষয়েই, তবে ক্রাইমের খবরের আনাচকানাচে ঘোরাঘুরিতে বেশি আগ্রহ। অনুক্ষণ শিক্ষানবিশ...

ZEENEWS TRENDING STORIES