জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভেল(BHEL) এর কাছ থেকে একটি বড়সড় বারাত পেয়েছে প্রতিরক্ষা সরঞ্জাম তৈরির কোম্পানি আজাদ ইঞ্জিনিয়ারিং(Azad Engineering)। ওই বরাত ২ বছরের জন্য। এনিয়ে উত্সাহ দেখিয়েছে গ্লোবাল ব্রোকারেজ ফার্ম গোল্ডম্যান সাসেক্স। আজাদের শেয়ার কেনার পরামর্শ দিয়েছে গোল্ডম্যান সাসেক্স। সেক্ষেত্রে টার্গেট প্রাইস দিয়েছে ৩,৩১৫ টাকা।
আজাদ ওই অর্ডার পেয়েছিল সোমবার। কিন্তু মঙ্গলবার কোম্পানির শেয়ার পড়ে হয়ে যায় ২৯৫৭ টাকা। এই দামে শেয়ার কিনলে বিনিয়োগকারীরা শেয়ারে ১২ শতাংও রিটার্ন পেতে পারেন। মনে করিয়ে দেওয়া যেতে পারে শেয়ারটি এবছর ৮২ শতাংশ পর্যন্ত রিটার্ন দিয়েছে।
গোল্ডম্যান সাসেক্স জানিয়েছে, ভেলের কাছ থেকে কোম্পানিটি প্রায় ৫২.৬৮ কোটি টাকার অর্ডার পেয়েছে। ভেলের সঙ্গে ওই চুক্তি অনুযায়ী আজাদ ইঞ্জিনিয়ারিং ভারী টারবাইনের যন্ত্রাংশ ভেলকে সরবারহ করবে। গোটা অর্ডারটি শেষ করার লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে ২০২৮ সালের অক্টোবর পর্যন্ত।
সাসেক্স আরও দাবি করেছে, লং টার্ম সাপ্লায়ার হিসেবে আজাদ ইঞ্জিনিয়ারিংকে মর্যাদা দিয়েছে ভেল। এর আগে ২০২৬ সালের মে মাসেও ভেলের সঙ্গে এরকম একটি চুক্তি করেছিল। বিশেষজ্ঞদের মতে আজাদের এই অর্ডার পাওয়ার ফলে সাপ্লাই চেইন কোম্পানিতে দেশীয় কোম্পনিগুলির অংশগ্রহণ আরও বাড়বে।
ভারতে গ্যাস টারবাইনের যন্ত্রাংশ তৈরির ক্ষেত্রে যেহেতু ভারতীয় কোম্পানিগুলির উপরে জোর দেওয়া হয়েছে সেহেতু আজাদের মত অন্যান্য কোম্পানিগুলিও উপকৃত হবে।
আজাদ কেবল বড় বড় বিদেশি কোম্পানির জন্যই নয়, বরং বিএইচইএল (BHEL)-এর মতো ভারতীয় বিদ্যুৎ সরঞ্জাম প্রস্তুতকারক কোম্পানিগুলোর সাথেও কাজ করছে। এর ফলে তাদের গ্রাহক পরিসর আরও প্রসারিত হচ্ছে।
আজাদ যে নতুন অর্ডারগুলি পাচ্ছে তা তাদের শক্তি বা এনার্জি বিজনেসকে আরও বাড়াবে।
আজাদ ইঞ্জিনিয়ারিং
এটি এমন একটি কোম্পানি যে বিশ্বের বড় বড় সংস্থাগুলোর জন্য অত্যান্ত গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ তৈরি করে। ওইসব যন্ত্রাংশ বিমান, প্রতিরক্ষা সরঞ্জাম এবং বিদ্যুৎ উৎপাদনের বিভিন্ন মেশিনে হয়ে থাকে। কোম্পানির মূল ব্যবসা ডিফেন্স, এনার্জি এবং তেল-গ্যাস ক্ষেত্রে। এনার্জি সেক্টরের মধ্যে এটি নিউক্লিয়ার, থার্মাল এবং গ্যাস থেকে বিদ্যুৎ উৎপন্নকারী মেশিনগুলোর জন্যও যন্ত্রাংশ তৈরি করে থাকে। আজাদ ইঞ্জিনিয়ারিং-এর প্রধান পণ্যগুলোর মধ্যে রয়েছে টারবাইন ব্লেড, এয়ারফয়েলের মতো যন্ত্রাংশ। বিমান ও বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থার সঙ্গে জড়িত বিভিন্ন সিস্টেমে এগুলির ব্যবহার করা হয়। কোম্পানিটি বিশ্বের নামী-দামী কোম্পানিগুলোকে এই সমস্ত যন্ত্রাংশ সরবরাহ করে থাকে।
শেয়ারটি সম্পর্কে কী বলছে 'কোয়ালা'
দাম কীভাবে টিকে থাকছে তা নজরে রাখুন। ভেল-এর ৫২ কোটি টাকার অর্ডারটি আজাদ ইঞ্জিনিয়ারিং-এর জন্য খুবই ভালো ঠিকই কিন্তু শুধু এই খবরের উপরে ভিত্তি করে এর শেয়ার কিনে ফেলা বুদ্ধিমানের কাজ হবে না। সাপোর্ট লেভেল হিসেবে ২৯১৫ টাকার কাছাকাছি খুব একটা কম নয়। যদি দর এর নীচে নেমে যায় তাহলে তাহলে সাপোর্ট জোনের শক্তি দুর্বল হয়ে যাবে। দর স্টেবল না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)