• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /দৈনন্দিন
  • /এখনই চালু হচ্ছে না UPI এর নতুন নিয়ম, ২০০০ বেশি পেমেন্টে চার্জ বসছে কবে থেকে?

এখনই চালু হচ্ছে না UPI এর নতুন নিয়ম, ২০০০ বেশি পেমেন্টে চার্জ বসছে কবে থেকে?

UPI: ঠিক ছিল ১৫ অক্টোবর থেকে ইউপিআইয়ে বসছে মার্চেন্ট ডিসকাউন্ট রেট। সেই অবস্থান থেকে সরে আসল এনসিপিআই

Reported BySekender Abu ZafarEdited BySekender Abu Zafar
Published: Oct 13, 2026, 03:10 PM IST|Updated: Oct 13, 2026, 03:15 PM IST
joinshare
এখনই চালু হচ্ছে না UPI এর নতুন নিয়ম, ২০০০ বেশি পেমেন্টে চার্জ বসছে কবে থেকে?
Image Credit: ইউপিআই পেমেন্ট

About the Author

Sekender Abu Zafar

Sekender Abu Zafar

প্রিন্ট মিডিয়া দিয়ে শুরু। বর্তমানে ডিজিটালে। সবেমিলিয়ে প্রায় দু'দশক। রাজনীতি, বিজ্ঞান, প্রযুক্তি, ক্রাইম, ক্রীড়া, ইতিহাস, ফিচার, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে বস্তুনিষ্ঠ লেখালেখিতে বিচরণ।
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
'আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই', এনকাউন্টারে পুলিসের 'ঢাল' মুখ্যমন্ত্রী

'আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই', এনকাউন্টারে পুলিসের 'ঢাল' মুখ্যমন্ত্রী

2

DM অনুপস্থিত, বেরিয়ে গেলেন ADM-ও! পুরভোট নিয়ে প্রথম সর্বদল বৈঠকে বিতর্ক

3

বিনিয়োগ-পরামর্শ দিতে কোন টুলে ভরসা CA-র? রহস্যের পর্দাফাঁস মণীশ মালহোত্রার

4

ভয়ংকর তাজপুর: সাইক্লোন অর্ণবের উত্তাল সৈকতে লাল সতর্কতার মধ্যেই পিকনিক-স্নান, তলিয়ে গেল ১৭র কিশোর

5

হ্যাকারদের খপ্পরে বিজেপি বিধায়ক, তড়িঘড়ি ছুটলেন সাইবার ক্রাইম থানায়

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ইউপিআই পেমেন্টে চার্জ বসিয়েছে সরকার। প্রশ্ন ছিল কবে থেকে চালু হবে সেই চার্জ? ব্যবসায়ীদের অনুরোধে মার্চেন্ট ডিসকাউন্ট রেট চালুর দিন পিছিয়ে দেওয়া হয়েছে। ওই রেট চালু হচ্ছে দীপাবলির পর অর্থাত্ নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে। ঠিক কবে ওই রেট চালু করা হবে তা পরে জানানো হয়েছে।

এনসিপিআইয়ের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, উত্সবের কথা মাথায় রেখে ইউপিআই সিদ্ধান্ত নিয়েছে পার্স টু মার্চেন্ট নেলদেনের ক্ষেত্রে এমডিআর লাগু করা হবে দীপাবলির পর। এনিয়ে পরে তারিখ ঘোষণা করা হবে।

উল্লেখ্য, এর আগে মার্চেন্ট ডিসকাউন্ট রেট(MDR) চালু করার কথা ছিল ১৫ অক্টোবর। কিন্তু তা করতে গিয়ে দেখা গিয়েছে তারিখটি উত্সবের মরসুমে পড়ে যাচ্ছে। তার পরেই ঠিক করা হয়, এনডিআর লাগুর তারিখ পিছিয়ে দেওয়া হবে।

সেপ্টেম্বর মাসে ইউপিআই স্টিয়ারিং কমিটি সিদ্ধান্ত নেয় ২ হাজার টাকার বেশি লেনদেনের জন্য ইউপিআই এমডিআর (MDR) ০.৪ শতাংশ দিতে হবে। প্রসঙ্গত, এমডিআর হল ডিজিটাল পেমেন্ট প্রসেসিংয়ের জন্য ব্যবসায়ীদের কাছ থেকে নেওয়া শুল্ক। অর্থাত্  ২,০০০ টাকা খরচে ৮ টাকা অথবা ইউপিআই-এর মাধ্যমে প্রতি ১০,০০০ টাকা পেমেন্টে ৪০ টাকা কাটা হবে। অন্যদিকে, রেলওয়ে, টেলিকম, বিমা, জ্বালানি এবং কৃষি ইনপুটের মতো নির্দিষ্ট কিছু ক্ষেত্রে ২,০০০ টাকার বেশি পেমেন্টের ক্ষেত্রে ৫ টাকার একটি নির্দিষ্ট (ফ্ল্যাট) এমডিআর নেওয়া হবে।

আরও পড়ুন-কমিশনের বিরুদ্ধে লড়তে নেমে আবেদনেই ১৪ ভুল! বকেয়া ২২০ টাকা কোর্ট ফি-ও, সুপ্রিম শুনানিতেই 'আটকাল' ইন্ডিয়া জোট

কেন এই এমডিআর?

সরকারের বক্তব্য, ইউপিআই পেমেন্টে যে ফি ধার্য করা হয়েছে তা ইউপিআই পেমেন্টের পরিকাঠামো তৈরির জন্য। এগুলো হল সাইবার নিরাপত্তা, জালিয়াতি প্রতিরোধ এবং গ্রাহক সহায়তার মতো বিষয়।  কেন্দ্রের স্পষ্ বক্তব্য,  যে ইউপিআই চার্জ নেওয়া হচ্ছে তা কেবল ব্যবসায়ীদেরই দিতে হবে। সাধারণ গ্রাহকদের উপরে তা পড়বে না। ৭৫,০০০ টাকা বা তার বেশি লেনদেনের ক্ষেত্রে এটি সর্বোচ্চ ৩০০ টাকায় সীমাবদ্ধ থাকবে। ব্যক্তিতে-ব্যক্তিতে পেমেন্ট এবং বেশিরভাগ দৈনন্দিন মার্চেন্ট পেমেন্ট আগের মতোই সম্পূর্ণ বিনামূল্যে চালু থাকবে।


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:
National News