• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /দেশ
  • /কমিশনের বিরুদ্ধে লড়তে নেমে আবেদনেই ১৪ ভুল! বকেয়া ২২০ টাকা কোর্ট ফি-ও, সুপ্রিম শুনানিতেই 'আটকাল' ইন্ডিয়া জোট

কমিশনের বিরুদ্ধে লড়তে নেমে আবেদনেই ১৪ ভুল! বকেয়া ২২০ টাকা কোর্ট ফি-ও, সুপ্রিম শুনানিতেই 'আটকাল' ইন্ডিয়া জোট

14 defects Rahul Gandhi SC petition: আদালতের স্পষ্ট বার্তা, এই ত্রুটিগুলো সংশোধন করার পরই মামলার শুনানি সম্ভব হবে। যার মধ্যে রয়েছে— নথিপত্রে আইনজীবীর সই বা ওকালতনামা না থাকা, কিছু অস্পষ্ট নথি এবং ২২০ টাকার কোর্ট ফি বকেয়া থাকা।

Written BySudeshna Paul Saha
Published: Oct 13, 2026, 01:26 PM IST|Updated: Oct 13, 2026, 01:45 PM IST
joinshare
কমিশনের বিরুদ্ধে লড়তে নেমে আবেদনেই ১৪ ভুল! বকেয়া ২২০ টাকা কোর্ট ফি-ও, সুপ্রিম শুনানিতেই 'আটকাল' ইন্ডিয়া জোট

About the Author

Sudeshna Paul Saha

Sudeshna Paul Saha

টেলিভিশনে হাতেখড়ি। প্যাশন ডিজিটাল। অনলাইন সাংবাদিকতা মানে শুধু অনলাইনে খবর লেখা নয়, ডিজিটাল মানে ডেটা নিয়ে 'খেলা'! সংখ্যাতত্ত্বের সাংবাদিকতা! অন সেকেন্ড ডেটার চুলচেরা বিশ্লেষণে নেওয়া ডিজিটাল স্ট্র্যাটেজি। ১২ বছর ধরে মিলিয়ে যাচ্ছি লেখা আর ডেটার খেলা। রাজ্য থেকে দেশ, বিশ্ব থেকে বিবিধ, রাজনীতি থেকে কূটনীতি- সংবাদ নিয়ে সংখ্যাতত্ত্বের 'খেলা'ই আমার ফোকাস।
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
বিনিয়োগ-পরামর্শ দিতে কোন টুলে ভরসা CA-র? রহস্যের পর্দাফাঁস মণীশ মালহোত্রার

বিনিয়োগ-পরামর্শ দিতে কোন টুলে ভরসা CA-র? রহস্যের পর্দাফাঁস মণীশ মালহোত্রার

2

ভয়ংকর তাজপুর: সাইক্লোন অর্ণবের উত্তাল সৈকতে লাল সতর্কতার মধ্যেই পিকনিক-স্নান, তলিয়ে গেল ১৭র কিশোর

3

হ্যাকারদের খপ্পরে বিজেপি বিধায়ক, তড়িঘড়ি ছুটলেন সাইবার ক্রাইম থানায়

4

জোড়া বিমান বাতিল! বাগডোগরায় চরমে দুর্ভোগে যাত্রীরা, শেষে...

5

বিরাট সুযোগ: রেল,পিএসসি, বিমা ও ক্লার্ক-- শূন্যপদে আবেদন শুরু, একনজরে ৬টি বড় সরকারি চাকরির যোগ্যতা ও আবেদনের খুঁটিনাটি

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভোটের তালিকা সংশোধন নিয়ে ‘ইন্ডিয়া’ জোটের আর্জিতে ১৪টি ভুল চিহ্নিত করল সুপ্রিম কোর্ট। ভোটার তালিকা সংশোধন  এবং অনিয়মিতভাবে ভোটার নাম বাদ দেওয়ার অভিযোগে সুপ্রিম কোর্টের দ্বারস্থ বিরোধী 'ইন্ডিয়া' জোট। তবে শীর্ষ আদালতের রেজিস্ট্রি সেই পিটিশনে ১৪টি ভুল চিহ্নিত করেছে। ফলে আবেদনটি এখনও শুনানির জন্য নথিভুক্ত করা হয়নি।

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রি জানিয়েছে, আবেদনপত্রে নিয়মকানুন মেনে চলতে এই ত্রুটিগুলো আগে পূরণ করতে হবে। যার মধ্যে রয়েছে— নথিপত্রে আইনজীবীর সই বা ওকালতনামা না থাকা, কিছু অস্পষ্ট নথি এবং ২২০ টাকার কোর্ট ফি বকেয়া থাকা।

মূল ত্রুটিগুলো কী কী?

আদালতের রেজিস্ট্রি কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের পরিচয়পত্রের স্পষ্ট কপি জমা দিতে বলেছে। এছাড়া পিটিশনে যুক্ত থাকা ১১ জন নেতার মধ্যে ৯ জনের ওকালতনামা বা আইনজীবী নিয়োগপত্র জমা পড়েনি কিংবা তাতে সই ছিল না। এই ৯ জন নেতার মধ্যে রয়েছেন আখিলেশ যাদব, সৌগত রায়, তেজস্বী যাদব, সঞ্জয় রাউত, সুপ্রিয়া সুলে, মহুয়া মৈত্র এবং আরও অনেকে। একই সঙ্গে, আবেদনের সমর্থনে প্রয়োজনীয় নথি ও ডিজিটাল তথ্যও পেনড্রাইভে জমা দিতে বলা হয়েছে।

বিরোধী জোটের দাবি কী?

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীসহ ১১ জন বিরোধী নেতা যৌথভাবে এই পিটিশনটি দায়ের করেন। তারা নির্বাচন কমিশন, প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং অন্য কমিশনারদের বিরুদ্ধে আবেদন জানান। যারমধ্যে মূল দাবিগুলি হল-
১. সুপ্রিম কোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে এবং কারিগরি বিশেষজ্ঞদের নিয়ে গঠিত একটি স্বাধীন কমিটির মাধ্যমে ভোটার তালিকা সংশোধনের তদন্ত করা।
২. আদালতের সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত চলমান SIR কার্যক্রম স্থগিত রাখা।
৩. নোটিশ দেওয়া ছাড়া কোনও ভোটারের নাম তালিকা থেকে বাতিল না করা।
৪. বুথভিত্তিক বাদ পড়া ভোটারদের তালিকা ও কারণ জনসমক্ষে প্রকাশ করা।

ইন্ডিয়া ব্লকের চলো দিল্লি মার্চ

এর আগে, প্রধান বিচারপতি সুর্যকান্তের কাছে রাহুল গান্ধী ও মল্লিকার্জুন খাড়গে সাক্ষাতের অনুরোধ জানালেও, তিনি তা খারিজ করে দেন। তিনি জানান, বিচারাধীন বিষয় নিয়ে আলাদা করে ব্যক্তিগত বৈঠক আদালতের নিয়মবিরুদ্ধ। তবে আইনি প্রক্রিয়ায় দ্রুত পিটিশনটি শুনানির নিশ্চয়তা দেওয়া হয়। আদালতের স্পষ্ট বার্তা, এই ত্রুটিগুলো সংশোধন করার পরই মামলার শুনানি সম্ভব হবে। এদিকে প্রধান বিচারপতি সাক্ষাৎ আর্জি খারিজ করে দিলে সোমবার জ্ঞানেশের পদত্যাগের দাবিতে রাস্তায় নামে INDIA ব্লক। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী বঢরা, অখিলেশ যাদব এবং তেজস্বী যাদবের নেতৃত্বে হাজার হাজার কর্মী-সমর্থক সুপ্রিম কোর্ট অভিমুখে ‘চলো দিল্লি’ পদযাত্রায় অংশ নেন। সঙ্গে ছিলেন জেনজি আন্দোলনের অন্যতম প্রধান মুখ নেহা বোরা।

আরও পড়ুন, যন্তর মন্তরে বিক্ষোভে নিষেধাজ্ঞা, গেট টপকে ঢুকতেই আটক সৌরভ দাস- আশুতোষ রাঙ্কা

আরও পড়ুন, দিল্লি চলো অভিযানের মুখেই বড় ধাক্কা! রাহুল-খাড়গের সঙ্গে দেখা করতেই চাইলেন না প্রধান বিচারপতি

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:
Supreme Court of India
Rahul Gandhi