• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /দেশ
  • /দিল্লি চলো অভিযানের মুখেই বড় ধাক্কা! রাহুল-খাড়গের সঙ্গে দেখা করতেই চাইলেন না প্রধান বিচারপতি

দিল্লি চলো অভিযানের মুখেই বড় ধাক্কা! রাহুল-খাড়গের সঙ্গে দেখা করতেই চাইলেন না প্রধান বিচারপতি

CJI Surya Kant Declines Meeting: সুপ্রিম দরবারে ধাক্কা ইন্ডি জোটের। আজ বিরোধীদের সঙ্গে সাক্ষাতের অনুরোধ ফেরালেন প্রধান বিচারপতি। প্রধান বিচারপতি সূর্যকান্তের সঙ্গে সাক্ষাতের আবেদন জানিয়েছিলেন রাহুলরা। কিন্তু বিরোধীদের সঙ্গে দেখা করার সময় দিলেন না প্রধান বিচারপতি। আজ কি ফের দিল্লির পথে নামবেন রাহুল-মমতারা? বিকেলে সুপ্রিম কোর্টের দিকে অভিযানের কর্মসূচি বিরোধীদের। ‘ভারতীয় নাগরিক হিসেবে আমরা মিছিল করব’। গতকাল সংবিধান হাতে ভিডিয়ো পোস্ট রাহুলের।

Written BySoumita Khan
Published: Oct 12, 2026, 09:50 AM IST|Updated: Oct 12, 2026, 10:01 AM IST
joinshare
দিল্লি চলো অভিযানের মুখেই বড় ধাক্কা! রাহুল-খাড়গের সঙ্গে দেখা করতেই চাইলেন না প্রধান বিচারপতি

About the Author

Soumita Khan

Soumita Khan

আশুতোষ কলেজ থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়-- সাংবাদিকতা নিয়েই পড়াশোনা। আন্তর্জাল সাংবাদিকতায় পেশাগত হাতেখড়ি। লেখেন সব বিষয়েই, তবে ক্রাইমের খবরের আনাচকানাচে ঘোরাঘুরিতে বেশি আগ্রহ। অনুক্ষণ শিক্ষানবিশ...
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
বিনিয়োগ-পরামর্শ দিতে কোন টুলে ভরসা CA-র? রহস্যের পর্দাফাঁস মণীশ মালহোত্রার

বিনিয়োগ-পরামর্শ দিতে কোন টুলে ভরসা CA-র? রহস্যের পর্দাফাঁস মণীশ মালহোত্রার

2

ভয়ংকর তাজপুর: সাইক্লোন অর্ণবের উত্তাল সৈকতে লাল সতর্কতার মধ্যেই পিকনিক-স্নান, তলিয়ে গেল ১৭র কিশোর

3

হ্যাকারদের খপ্পরে বিজেপি বিধায়ক, তড়িঘড়ি ছুটলেন সাইবার ক্রাইম থানায়

4

জোড়া বিমান বাতিল! বাগডোগরায় চরমে দুর্ভোগে যাত্রীরা, শেষে...

5

বিরাট সুযোগ: রেল,পিএসসি, বিমা ও ক্লার্ক-- শূন্যপদে আবেদন শুরু, একনজরে ৬টি বড় সরকারি চাকরির যোগ্যতা ও আবেদনের খুঁটিনাটি

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিরোধীদের আন্দোলন ঘিরে চরম উত্তেজনা। সোমবার ইন্ডি জোটের প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাত্‍ করতে অস্বীকার করলেন প্রধান বিচারপতি সূর্যকান্ত। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে ১২ অক্টোবর বিকেল ৪টে থেকে ৫টার মধ্যে সুপ্রিম কোর্টে স্মারকলিপি জমা দেওয়ার সময় চেয়েছিলেন। কিন্তু ইমেল পাঠিয়ে সাফ না করে দিয়েছেন প্রধান বিচারপতি। স্পষ্ট বার্তা, যেসব বিষয় স্মারকলিপিতে তোলা হয়েছে, তা ইতোমধ্যেই আদালতে বিচারাধীন। প্রশাসনিক পদে বসে বিচার বিভাগ সরকারের দৈনন্দিন কাজে নাক গলাতে পারে না। মৌলিক অধিকার রক্ষার প্রশ্ন থাকলে বিরোধীরা সরাসরি আইনি পিটিশন দাখিল করতে পারেন।

দিল্লি চলো-র ডাক

ভোটার তালিকায় কারচুপি, নাম বাদ দেওয়া এবং ব্যালট পেপারে ফিরে যাওয়ার দাবিতে সোমবার দিল্লিতে বড়সড় বিক্ষোভের ডাক দিয়েছে বিরোধী জোট। কংগ্রেসের নেতৃত্বে এই প্রতিবাদ কর্মসূচির নাম দেওয়া হয়েছে 'চলো দিল্লি – গণতন্ত্রের জন্য পদযাত্রা'। কনট প্লেস ও বারাকাম্বা রোড ক্রসিংয়ে দুপুর দেড়টায় জমায়েতের পর সুপ্রিম কোর্টের দিকে মিছিলের পরিকল্পনা রয়েছে।

আরও পড়ুন: দিল্লিতে আন্দোলন ছাড়লেন দীপকে! সৌরভ-আশুতোষকে দায়িত্ব দিয়ে কোথায় গেলেন CJP প্রধান? 

কংগ্রেসের দাবি, SIR-র নামে বিজেপিকে সুবিধা পাইয়ে দেওয়া হচ্ছে। তাই মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফা দাবি করেছে তারা। সূত্রের খবর, গত ১০ মাসে নির্বাচন কমিশনার সুখবীর সিংহ সান্ধু এবং বিবেক জোশী অন্তত ১৪টি ক্ষেত্রে এই সংক্রান্ত সিদ্ধান্তে আপত্তি নথিভুক্ত করেছিলেন। যদিও নির্বাচন কমিশনের দাবি, মতভেদ যে কোনও আলোচনার স্বাভাবিক অঙ্গ এবং তাদের সব সিদ্ধান্তই আইন মেনে নেওয়া হয়েছে।

দিল্লির অন্যান্য বিরোধী নেতৃত্ব

দিল্লির এই আন্দোলনে যোগ দিতে বিরোধী নেতৃত্ব রাজধানীতে জড়ো হয়েছেন। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতোমধ্যেই দিল্লিতে। রাষ্ট্রীয় জনতা দলের তেজস্বী যাদব এবং সমাজবাদী পার্টির অখিলেশ যাদবও রাজধানীতে আছেন। রাহুল গান্ধী তাঁর পূর্বনির্ধারিত গোয়া সফর বাতিল করে দলের সাংসদ ও সাধারণ সম্পাদকদের সঙ্গে বৈঠক করেছেন। দলের সমস্ত সাংসদকে দিল্লিতে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে শুক্রবার সংসদ ভবন চত্বরে সাংসদদের আটকানোর পর ১০ সদস্যের এক প্রতিনিধি দল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করে স্মারকলিপি দিয়েছিল। বিরোধীদের অভিযোগ শুনে রাষ্ট্রপতি প্রয়োজনীয় তথ্যপ্রমাণ দেখতে চেয়ে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।

মল্লিকার্জুন খাড়গের তোপ

কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে কেন্দ্রের ২০২৩ সালের আইনের বিরুদ্ধে তোপ দেগেছেন। তাঁর অভিযোগ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওই আইনের মাধ্যমে মুখ্য নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনারদের আজীবন শাস্তির হাত থেকে আইনি সুরক্ষা দিয়েছেন। এই রক্ষাকবচ রাষ্ট্রপতি বা প্রধান বিচারপতিরও নেই। খাড়গের দাবি, এই আইনের আড়ালেই ইভিএম কারচুপি এবং ভোট চুরির রাস্তা তৈরি করা হয়েছে। একইসঙ্গে বিরোধীদের প্রস্তাবিত স্মারকলিপিতে নির্বাচন কমিশনার নিয়োগ কমিটি থেকে প্রধান বিচারপতিকে বাদ দেওয়া এবং ইলেকট্রনিক্যালি ট্রান্সমিটেড পোস্টাল ব্যালট সিস্টেমের (ETPBS) মাধ্যমে ভোট চুরির অভিযোগের বিষয়টিও তথ্যপ্রমাণসহ অন্তর্ভুক্ত রয়েছে।

আরও পড়ুন: দেড় হাজার ড্রোনে লেজার শো!  মুম্বইয়ে করডেলিয়া স্কাই', কবে থেকে শুরু পরিষেবা?

দিল্লিতে দফায় দফায় কর্মসূচি

গত ৬ অক্টোবর নির্বাচন কমিশন অভিযানকে কেন্দ্র করে রাহুল গান্ধী ও প্রিয়ঙ্কা গান্ধী আটক হওয়ার পর থেকেই বিরোধীদের বিক্ষোভ জারি রয়েছে। রাজঘাটে ধরনা থেকে শুরু করে সেন্ট্রাল দিল্লিতে দফায় দফায় কর্মসূচি চলছে। বিরোধী নেতৃত্বের দাবি, আন্দোলন রুখতে রাজধানীতে ৩০ হাজারের বেশি পুলিস এবং ৭ হাজার আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। গত শনিবার বিভিন্ন প্রতিবাদী দল ও নাগরিক সংগঠনের প্রায় ৩ হাজার বিক্ষোভকারীকে আটক করা হয়। একদিকে রাস্তায় নেমে প্রতিবাদ এবং অন্যদিকে নির্বাচন কমিশনারদের সুরক্ষাদানকারী আইনের বিরুদ্ধে আদালতে লড়াই- এই দুই পথেই আন্দোলন জারি রাখার সিদ্ধান্ত নিয়েছে ‘ইন্ডিয়া’ জোট।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:
Supreme Court of India