জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নদী পার হতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা। ভরা গঙ্গায় ডুবে গেল যাত্রীবোঝাই নৌকো। বিহারের বৈশালী জেলার রামপুর শ্যামচাঁদ গ্রামের ওই দুর্ঘটনায় এখনওপর্যন্ত ১৪ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। মৃতদের মধ্যে অনেকেই শিশু ও মহিলা।
ওই দুর্ঘটনা নিয়ে আজেডি নেতা তেজস্বী যাদব সংবাদমাধ্য়মে বলেন, ৬ জনকে এখনও পর্যন্ত হাসপাতালে ভর্তি করা হয়েছে। ৩ জনকে নদী থেকে উদ্ধার করা হয়েছে।
কীভাবে এমন মর্মান্তিক দুর্ঘটনা?
পুলিস সূত্রে খবর, বেশকিছু কম বয়সী ছেলেমেয় ওই ওই বোটে চড়ে ফিস্ট করতে যাচ্ছিল। মাঝনদীতে নৌকোটি উল্টে যায়। প্রাথমিকভাবে ৬-৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেলেও এখনওপর্যন্ত ১৪ জনের মৃত্য়ু হয়েছে বলে খবর। বৈশালীর জেলা শাসক বর্ষা সিং জানাচ্ছেন, মোট ১১ জনের মৃত্যু হয়েছে ওই নৌকাডুবিতে। জানা যাচ্ছে নদীর একপাড়ের শ্যামচাঁদ গ্রাম থেকে বহু কমবসয়ী কিশোরকে নিয়ে নৌকোটি রওনা দিয়েছিল অন্যপাড়ের ভাগতানটোলার দিকে। সেখানে সিংঘেশ্বর রাই নামে একজনের বাড়িতে নিমন্ত্রণ ছিল। মাঝ নদীতে ঘটে যায় বিপত্তি।
নৌকোডুবির ওই ঘটনার শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর রিলিফ ফান্ড থেকে মৃতদের পরিবারপিছু ২ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন তিনি।
The loss of lives in the boat capsizing incident in Vaishali, Bihar, is deeply painful. My thoughts are with the bereaved families in this difficult time. I pray for the speedy recovery of all those injured. The local administration is assisting those affected. An ex-gratia of Rs. 2 lakh from PMNRF would be given to the next of kin of each of those who lost their lives. The injured would be given Rs. 50,000: PM @narendramodi
— PMO India (@PMOIndia) October 13, 2026
নরেন্দ্র মোদী এক শোকবার্তায় লিখেছেন, বিহারের বৈশালীতে নৌকাডুবিতে প্রাণহানির ঘটনা অত্যন্ত শোকাবহ। শোকাহত পরিবারগুলির প্রতি সমবেদনা রইল। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। স্থানীয় প্রশাসন ক্ষতিগ্রস্তদের পাশে রয়েছে।
বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং মৃতদের পরিবারকে প্রতি পরিবার পিছু ৪ লক্ষ টাকা আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন।
সোশ্যাল মিডিয়ায় সম্রাট চৌধুরি লিখেছেন, বৈশালীর রাঘোপুরে নৌকা দুর্ঘটনায় মানুষের প্রাণহানির খবরটি অত্যন্ত দুঃখজনক। কঠিন এই সময়ে শোকাহত পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। ঈশ্বর মৃতদের আত্মাকে শান্তি দিন। প্রতিটি শোকসন্তপ্ত পরিবারকে ৪ লক্ষ টাকা করে অনুদান দেওয়া হবে।
সোক প্রকাশ করেছেন বিরোধী নেতা তেজস্বী যাদবও। শোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, রাঘোপুরের নৌকোডুবির ঘটনা অত্যান্ত বেদনাদায়ক। মৃতদের অধিকাংশ শিশু। তাদের আত্মা শান্তি পাক।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)