তেরঙ্গা যাত্রায় যোগ দিতে যাওয়ার পথে গ্রেফতার! শর্তসাপেক্ষে জামিন অভিজিত্ দীপকে-কে
Abhijeet Dipke Bail: শুক্রবার যন্তর মন্তরের কাছেই কনট প্লেসে 'তেরঙ্গা যাত্রা' কর্মসূচির ডাক গিয়েছিলেন অভিজিত্ দীপকে। কিন্তু সেই কর্মসূচি যোগ দেওয়ার জন্য় যখন বাড়ি থেকে বেরোন, তখনই আটক করা ককরোচ জনতা পার্টির প্রধানকে। পরে গ্রেফতার
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বন্ড পেপারে সই করলেই মিলবে মুক্তি! জামিন পেলেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। শর্তসাপেক্ষে তাঁর জামিনের আবেদন মঞ্জুর করে আদালত। সূত্রের খবর, মুক্তি দেওয়ার আগে বন্ড পেপারে সই করতে বলা হয়েছে অভিজিত্-কে। তারপরেই ছাড়া হবে।
দিনভর আটকের পর 'প্রিভেন্টিভ অ্যারেস্ট'
সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কা এখন জেল হেফাজতে। নিয়ম ভেঙে দিল্লির যন্তরমন্তরে ঢোকার চেষ্টার অভিযোগে গ্রেফতার করা হয়েছে তাঁদের। কারণ, দিল্লি পুলিস জানিয়ে দিয়েছিল, যন্তরমন্তরে প্রতিবাদ কর্মসূচি করা যাবে। সৌরভ ও আশুতোষকে রাখা হয়েছে তিহার জেলে।
এই ঘটনার প্রতিবাদে শুক্রবার যন্তর মন্তরের কাছেই কনট প্লেসে 'তেরঙ্গা যাত্রা' কর্মসূচির ডাক গিয়েছিলেন অভিজিত্ দীপকে। কিন্তু সেই কর্মসূচি যোগ দেওয়ার জন্য় যখন বাড়ি থেকে বেরোন, তখনই আটক করা ককরোচ জনতা পার্টির প্রধানকে। এরপর দিনভর আটকে রাখার পর, আজ, শনিবার 'প্রিভেন্টিভ অ্যারেস্ট' করা হয় অভিজিত্-কে। কিন্তু BNS-র ১৭০ নম্বর ধারা বা ম্যাজিস্ট্রেটের নির্দেশ ছাড়া কাউকে 'প্রিভেন্টিভ অ্যারেস্ট' করা যায় না।
আরও পড়ুন: ফাংশন হলে অধিষ্ঠাত্রী উমা! এবার ৫৩ বছরে কালচারাল অ্যাসোসিয়েশন, বাঙালিয়ানার অটুট আমেজ
শর্তসাপেক্ষে জামিন
গ্রেফতারি পর স্পেশাল একজ়িকিউটিভ ম্যাজিস্ট্রেটের পেশ করা হয় ককরোচ প্রধান। আদালতে শর্তসাপেক্ষে জামিন পান তিনি। আটক করা হয়েছিল আইসা নেত্রী নেহা বোরাকে। তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।
.
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)