• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /দেশ
  • /ফাংশন হলে অধিষ্ঠাত্রী উমা! এবার ৫৩ বছরে কালচারাল অ্যাসোসিয়েশন, বাঙালিয়ানার অটুট আমেজ

ফাংশন হলে অধিষ্ঠাত্রী উমা! এবার ৫৩ বছরে কালচারাল অ্যাসোসিয়েশন, বাঙালিয়ানার অটুট আমেজ

বাংলা থেকে হাজার হাজার কিলোমিটার দূরে থেকেও তাঁরা ভোলেন না শিকড়ের টান। প্রবাসের শত কর্মব্যস্ততার মাঝেও নিষ্ঠা ভরেই উমার আরাধনা করেন। হায়দরবাদে হয় দারুণ দারুণ পুজো

Reported BySubhapam Saha
Published: Oct 17, 2026, 05:00 PM IST|Updated: Oct 17, 2026, 05:11 PM IST
joinshare
ফাংশন হলে অধিষ্ঠাত্রী উমা! এবার ৫৩ বছরে কালচারাল অ্যাসোসিয়েশন, বাঙালিয়ানার অটুট আমেজ

About the Author

Subhapam Saha

Subhapam Saha

বলতে বলতে গোওওওল... থেকে বোলারের মাথার উপর দিয়ে তুলে ছয়! মূলত ক্রীড়া সাংবাদিকতায়, তবুও বিনোদন থেকে বিজ়নেস, সর্বত্র কলম-ক্যামেরায় বিচরণ। ২০১১ সালে সাংবাদিকতার বাইশ গজে ডেবিউ। প্রিন্ট-টিভি-ডিজিটাল, তিন ফরম্যাট মিলিয়ে ১৪ বছরের চলমান ইনিংস। লিখতে লিখতে কাট যায়ে রাস্তে...এমনই ভাবনা আজীবন শিক্ষানবিশের...
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
'আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই', এনকাউন্টারে পুলিসের 'ঢাল' মুখ্যমন্ত্রী

'আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই', এনকাউন্টারে পুলিসের 'ঢাল' মুখ্যমন্ত্রী

2

DM অনুপস্থিত, বেরিয়ে গেলেন ADM-ও! পুরভোট নিয়ে প্রথম সর্বদল বৈঠকে বিতর্ক

3

বিনিয়োগ-পরামর্শ দিতে কোন টুলে ভরসা CA-র? রহস্যের পর্দাফাঁস মণীশ মালহোত্রার

4

ভয়ংকর তাজপুর: সাইক্লোন অর্ণবের উত্তাল সৈকতে লাল সতর্কতার মধ্যেই পিকনিক-স্নান, তলিয়ে গেল ১৭র কিশোর

5

হ্যাকারদের খপ্পরে বিজেপি বিধায়ক, তড়িঘড়ি ছুটলেন সাইবার ক্রাইম থানায়

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: হায়দরাবাদে প্রবাসের পুজো কেমন হয়? এর আগে গাচিবোলির উৎসব কালচারাল অ্যাসোসিয়েশনের পুজোর কথা শুনিয়েছিলেন কলকাতায় মেয়ে সৃজিতা গঙ্গোপাধ্যায়। আর এবার জি ২৪ ঘণ্টা ডিজিটালকে সৃজিতা শোনালেন বেঙ্গলি কালচারাল অ্যাসোসিয়েশনের গল্প। প্রবাসের মাটিতে বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি ও শারদোৎসবের আবহকে এক সুতোয় বেঁধে রেখেছে এই পুজো। 

আরও পড়ুন: হায়দরাবাদেই কলকাতার আমেজ, উৎসব কালচারাল অ্যাসোসিয়েশনের জমজমাট পুজো, গান শোনাচ্ছেন রূপঙ্কর-সাহানা

৫৩ বছরে পা দিল বেঙ্গলি কালচারাল অ্যাসোসিয়েশন

বাঞ্জারা ফাংশন হলসে আয়োজিত এই পুজো চলতি বছর ৫৩ বছরে পা রেখেছে। সৃজিতা মহাষষ্ঠীর সন্ধ্যায় পুজো ঘুরে দেখে বলছেন, 'ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি বাঙালির মিলনমেলায় পরিণত হয়েছে এই উৎসব প্রাঙ্গণ। সকাল থেকে রাত পর্যন্ত দর্শনার্থীদের জন্য রয়েছে ভোগের আয়োজন এবং প্রতিদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান। সুন্দর বসার ব্যবস্থা, উৎসবমুখর পরিবেশ এবং সারা দিন ধরে পুজোর আনন্দ উপভোগ করার সুযোগ এই আয়োজনকে আরও আকর্ষণীয় করেছে।' সৃজিতার মতে প্রবাসে থেকেও বাঙালির পুজোর ঐতিহ্য ও সাংস্কৃতিক শিকড়কে ধরে রাখার এই বেঙ্গলি কালচারাল অ্যাসোসিয়েশনের উদ্যোগ বিশেষ ভাবে উল্লেখযোগ্য।

মানুষের মিলিত প্রচেষ্টাই এই পুজোর রসদ

পুজোর ইতিহাস, আয়োজন ও নানা দিক নিয়ে কথা বলেছেন এই পুজোর জেনারেল সেক্রেটারি ড. তৃষিতা মুখোপাধ্য়ায়। তাঁর কাছ থেকে পুজোর ৫৩ বছরের পথচলা এবং এবারের আয়োজন সম্পর্কে কথা বলেছেন তিনি। তাঁর আন্তরিকতা ও সহযোগিতায় উঠে আসে এই পুজোর সঙ্গে জড়িয়ে থাকা সাংস্কৃতিক ঐতিহ্য এবং মানুষের মিলিত প্রচেষ্টার ছবি। শুধু দেবী দুর্গার আরাধনা নয়, প্রবাসে বাঙালির পরিচয়, সম্প্রীতি ও মিলনকে উদ্‌যাপন করাই এই পুজোর অন্যতম বৈশিষ্ট্য। ৫৩ বছরের ঐতিহ্যকে সঙ্গী করে বেঙ্গলি কালচারাল অ্যাসোসিয়েশনের এই দুর্গোৎসব হায়দরাবাদের বাঙালি সমাজের কাছে এক বিশেষ আবেগের নাম। জি ২৪ ঘণ্টার পাতায় চোখ রাখুন আর এরকম প্রবাসের পুজোর বিভিন্ন স্বাদ পান। আর কলকাতা, শহরতলি, জেলার পুজোর গল্প তো থাকছেই। 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

 

Add Zee News as a Preferred Source
TAGS:
Durga Puja