• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /দেশ
  • /হায়দরাবাদেই কলকাতার আমেজ, উৎসব কালচারাল অ্যাসোসিয়েশনের জমজমাট পুজো, গান শোনাচ্ছেন রূপঙ্কর-সাহানা

হায়দরাবাদেই কলকাতার আমেজ, উৎসব কালচারাল অ্যাসোসিয়েশনের জমজমাট পুজো, গান শোনাচ্ছেন রূপঙ্কর-সাহানা

প্রবাসের পুজোয় থাকে এক আলাদাই গন্ধ, এক অন্য় আমেজ! হায়দরাবাদের উৎসব কালচারাল অ্যাসোসিয়েশনে গেলে মনে হবে কলকাতারই কোনও পুজোয় আপনি

Written BySubhapam Saha
Published: Oct 16, 2026, 10:44 AM IST|Updated: Oct 16, 2026, 10:49 AM IST
joinshare
হায়দরাবাদেই কলকাতার আমেজ, উৎসব কালচারাল অ্যাসোসিয়েশনের জমজমাট পুজো, গান শোনাচ্ছেন রূপঙ্কর-সাহানা

About the Author

Subhapam Saha

Subhapam Saha

বলতে বলতে গোওওওল... থেকে বোলারের মাথার উপর দিয়ে তুলে ছয়! মূলত ক্রীড়া সাংবাদিকতায়, তবুও বিনোদন থেকে বিজ়নেস, সর্বত্র কলম-ক্যামেরায় বিচরণ। ২০১১ সালে সাংবাদিকতার বাইশ গজে ডেবিউ। প্রিন্ট-টিভি-ডিজিটাল, তিন ফরম্যাট মিলিয়ে ১৪ বছরের চলমান ইনিংস। লিখতে লিখতে কাট যায়ে রাস্তে...এমনই ভাবনা আজীবন শিক্ষানবিশের...
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
'আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই', এনকাউন্টারে পুলিসের 'ঢাল' মুখ্যমন্ত্রী

'আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই', এনকাউন্টারে পুলিসের 'ঢাল' মুখ্যমন্ত্রী

2

DM অনুপস্থিত, বেরিয়ে গেলেন ADM-ও! পুরভোট নিয়ে প্রথম সর্বদল বৈঠকে বিতর্ক

3

বিনিয়োগ-পরামর্শ দিতে কোন টুলে ভরসা CA-র? রহস্যের পর্দাফাঁস মণীশ মালহোত্রার

4

ভয়ংকর তাজপুর: সাইক্লোন অর্ণবের উত্তাল সৈকতে লাল সতর্কতার মধ্যেই পিকনিক-স্নান, তলিয়ে গেল ১৭র কিশোর

5

হ্যাকারদের খপ্পরে বিজেপি বিধায়ক, তড়িঘড়ি ছুটলেন সাইবার ক্রাইম থানায়

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাংলা থেকে হাজার হাজার কিলোমিটার দূরে তাঁরা থাকেন। তবুও প্রবাসী বাঙালিরা কখনই ভোলেন না তাঁদের এই শিকড়ের টান। প্রবাসের শত কর্মব্যস্ততার মাঝেও নিষ্ঠা ভরেই উমার আরাধনা করেন। নিজামের শহর হায়দরাবাদেই যেন রয়েছে এক টুকরো কলকাতা'। তিলোত্তমার মেয়ে সৃজিতা গঙ্গোপাধ্যায় ভিন রাজ্যের পুজো দেখে মোহিত হয়েছেন। জি ২৪ ঘণ্টার সঙ্গে কথা বলার সময়ে জানালেন, 'হায়দরাবাদে বসেই যদি কলকাতার দুর্গাপুজোর আমেজ উপভোগ করতে চান, তাহলে গাচিবোলির, উৎসব কালচারাল অ্যাসোসিয়েশনের পুজো হতে পারে আপনার অন্যতম আকর্ষণীয় গন্তব্য।' পঞ্চমী থেকেই সেখানে শুরু হয়ে গিয়েছে উৎসব কালচারাল অ্যাসোসিয়েশনের দুর্গাপুজোর নানা আয়োজন। পঞ্চমীর সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়েই উৎসবের পরিবেশ হয়ে উঠেছে আরও প্রাণবন্ত। প্রতিদিনই এখানে থাকছে কোনও না কোনও ব্যান্ড বা বিশিষ্ট শিল্পীর পারফরম্যান্স এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। আজ, ১৬ অক্টোবর, মহাষষ্ঠীর সন্ধ্যায় পারফর্ম করবেন সংগীতশিল্পী রূপঙ্কর বাগচী। ১৯ অক্টোবর গান শোনাতে আসছেন সাহানা বাজপেয়ী এবং ২০ অক্টোবরের সন্ধ্যা মাতাবেন সুরজিৎ ও বন্ধুরা। পুজোর প্রতিটি সন্ধ্যাই সংগীতপ্রেমী বাঙালির কাছে হয়ে উঠছে ভিন্ন স্বাদের।

এ যেন কলকাতারই আমেজ

শুধু সাংস্কৃতিক অনুষ্ঠানই নয়, রয়েছে নানা ধরনের খাবারের স্টল। বাঙালির প্রিয় এগ রোল থেকে আলুর চপ, সিঙারা, লুচি, মিষ্টি, বিভিন্ন ধরনের পিঠে থেকে শুরু করে ফুচকা ও বিরিয়ানি—খাবারের আয়োজনেও রয়েছে বৈচিত্র্য। পাশাপাশি রয়েছে জামাকাপড় কেনাকাটার স্টল এবং ছোটদের জন্য বিভিন্ন বিনোদনের ব্যবস্থা, যার মধ্যে রয়েছে নাগরদোলার মতো আকর্ষণও। পুজোর আনন্দকে আরও পূর্ণতা দিতে প্রতিদিনের অঞ্জলি-সহ বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক আয়োজনও থাকছে নির্ধারিত সূচি অনুযায়ী। সব মিলিয়ে কলকাতা থেকে দূরেও হায়দরাবাদে যেন তৈরি হয়েছে এক টুকরো কলকাতা। বাঙালির চেনা খাবার, গান, আড্ডা, কেনাকাটা এবং পুজোর আবহ—সব মিলিয়ে উৎসব কালচারাল অ্যাসোসিয়েশনের এই উদ্যোগ প্রবাসী বাঙালিদের দুর্গাপুজোর আনন্দে একসূত্রে বাঁধার সুন্দর প্রচেষ্টা। সৃজিতার সাজেশন এই সময়ে হায়দরাবাদে থাকলে এই পুজোর আয়োজন ঘুরে দেখতেই পারেন, আর উপভোগ করতে পারেন কলকাতার পুজোর স্বাদ। জি ২৪ ঘণ্টায় চোখ রাখুন আর এরকম প্রবাসের পুজোর বিভিন্ন স্বাদ পান।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:
Durga Puja