SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

শুধু নামেই চন্দ্রমুখী নয়, হাতে এবার একেবারে চাঁদেরই আলু; ভাতের পাতে বিপ্লব, অবিশ্বাস্য সাফল্য বিজ্ঞানীদের

চাঁদের মাটিতে এবার ফলবে আলু! সেই আলু কি তা হলে লরি করে, থুড়ি রকেটে করে পৃথিবীতে আনা হবে? এই কি তবে প্রকৃত চন্দ্রমুখী আলু? না, ঘটনাটায় সত্যিও আছে, কিছুটা মিথ্যেও আছে। না, চাঁদের মাটিতে ফলেছে আলু! সত্যিই ফলেছে! তবে...! ছোট্ট একটা তবে আছে।

Written By Soumitra Sen
Published: Nov 23, 2026, 17:04 IST | Updated: Nov 23, 2026, 17:28 IST
Join

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চাঁদের মাটিতে এবার ফলবে আলু! সেই আলু কি তা হলে লরি করে, থুড়ি রকেটে করে পৃথিবীতে আনা হবে? এই কি তবে প্রকৃত চন্দ্রমুখী আলু? না, ঘটনাটায় সত্যিও আছে, কিছুটা মিথ্যেও আছে। সত্যিটা হল, হ্য়াঁ, 'চাঁদের মাটিতে'ই ফলেছে আলু, তবে সে-মাটি একতেবারে খোদ চাঁদের বুকের মাটিতেই আলু বীজ পুঁতে ফলানো আলু নয়; চাঁদের মাটির মতো সাবস্ট্যান্স বানিয়ে নিয়ে পৃথিবীর ল্যাবরেটরিতেই তাতে ফলানো হল আলু। তবে, তাতে আনন্দ কম নয়, সাফল্যের নিরিখেও তা ছোট নয়। বিজ্ঞান তথা মহাকাশ বিজ্ঞান আবার কৃষিবিজ্ঞানের ক্ষেত্রেও এ এক বিরাট অর্জন!

আরও পড়ুন: বিশ্ব জুড়ে 'লকডাউন'! স্থবির হল সার্ভার! অনলাইন 

আরও পড়ুন: ৭০ বছরের অমীমাংসিত অঙ্ক সল্ভ করে টাইমের 

চাঁদের কৃত্রিম মাটিতে আলু    

চাঁদের কৃত্রিম মাটিতে খাওয়ার উপযোগী আলু চাষ করে সাফল্য পেলেন বিজ্ঞানীরা। তারা দেখেছেন, চাঁদের কৃত্রিম মাটির সঙ্গে পর্যাপ্ত জৈব পদার্থ মেশালে পৃথিবীর মাটির মতোই তাতে জন্মায় ভালো মানের আলু, যার পুষ্টিগুণও যথাযথ। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার সহায়তায় এই গবেষণাটি পরিচালনা করেছেন ওরেগন স্টেট ইউনিভার্সিটির গবেষকদল। অদূর ভবিষ্যতে চাঁদে অবস্থানকারী নভোচারীদের খাদ্যের জোগান দেওয়াই এই গবেষণার আসল লক্ষ্য। কেননা, মহাকাশে তো দীর্ঘদিনের খাবার নিয়ে যাওয়া সম্ভব নয়। ওখান থেকে জোগাড় করতে হবে খাদ্যবস্তু।

'রেগোলিথে' লাল আলু

এই যুগান্তকারী গবেষণাটি অবশ্য চাঁদে হয়নি। এমনকি চাঁদ থেকে আনা মাটিতেও হয়নি। এতে ব্যবহার করা হয়েছে পৃথিবীতেই তৈরি চাঁদের মাটির নকল 'রেগোলিথ'। চাঁদের মাটির এই নকল  সংস্করণের নাম 'লুনার রেগোলিথ' বা আরও স্পষ্ট করে বললে 'লুনার রেগোলিথ সিমুল্যান্ট'। এই মাটিতে চাষ করা হয় বিশেষ এক জাতের আলু। লাল খোসা ও ভেতরে সাদা রঙের এই আলু খুব দ্রুত বেড়ে ওঠে।

চাঁদেই চাষ

আগামী দিনে মার্কিন যুক্তরাষ্ট্র ও চিন চাঁদে মানুষ পাঠানোর পরিকল্পনা করছে। সেখানে দীর্ঘমেয়াদি ঘাঁটি গড়ার লক্ষ্যও রয়েছে এই দুই দেশের। পৃথিবী থেকে খাবার বয়ে নিয়ে যাওয়া এক্ষেত্রে মোটেই খুব বাস্তবসম্মত নয়। তাই চাঁদে অবস্থানকারী নভোচারীদের টিকে থাকার জন্য যাতে চাঁদেই খাদ্য মেলে-- সেই ব্যবস্থার লক্ষ্যেই সেখানে স্থানীয়ভাবে খাদ্য উৎপাদন করাটা অত্যন্ত জরুরি।

সব ছেড়ে কেন আলু-ই?

বিজ্ঞান পত্রিকা 'এনপিজে মাইক্রোগ্র্যাভিটি'তে এই গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে। গবেষণার নেতৃত্ব দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের ওরেগন স্টেট ইউনিভার্সিটির বটানিস্ট আইমেরিক গোয়ার। তিনি জানান, অন্যান্য অনেক ফসলের তুলনায় আলু বেশি ক্যালরি দেয়। কলার চেয়েও বেশি পটাশিয়াম সমৃদ্ধ এবং এতে প্রচুর ভিটামিন সি ও ভালো মানের প্রোটিনও রয়েছে। তা ছাড়া আলু খেলে দীর্ঘক্ষণ পেটও ভরা থাকে। তাই সব কিছু ছেড়ে আগে আলুর প্রতিই নজর দিয়েছেন বিজ্ঞানীরা।

কীভাবে চাঁদের মাটিতে আলু

চাঁদের মাটিকে বিজ্ঞানীরা 'লুনার রেগোলিথ' বলেন। কয়েক শো কোটি বছর ধরে উল্কাপিণ্ডের আঘাতে তৈরি হওয়া এই মাটি মূলত চূর্ণ পাথর ও ধূলিকণার মিশ্রণ। পৃথিবীর মাটির মতো কোনো জৈব উপাদান এতে নেই। এ ক্ষেত্রে গবেষকেরা চাঁদের এই কৃত্রিম মাটির সঙ্গে কেঁচো সার বা ভার্মিকম্পোস্ট মিশিয়েছেন। কেঁচো জৈব বর্জ্য পচিয়ে এই সার তৈরি করে। বিজ্ঞানী বলেন, চাঁদের মাটিতে কোনো নাইট্রোজেন নেই, তাই বাড়তি পুষ্টি উপাদান না মেশালে সেখানে কোনো ফসলই জন্মায় না। পরীক্ষায় দেখা গিয়েছে, ৯৫ শতাংশ চাঁদের মাটির সঙ্গে মাত্র ৫ শতাংশ কেঁচো সার মেশালেই কিছু শিকড় ও আলু গজায়। আর ৩০ শতাংশ কেঁচো সার মেশানোর পর দেখা যায়, পৃথিবীর উর্বর মাটির সমান আলু উৎপাদিত হয়েছে এতে। বিজ্ঞানীরা একটি গ্রিনহাউজে সূর্যালোক ও কৃত্রিম আলোতে এই আলু চাষ করেছেন। সেখানে দিনের তাপমাত্রা ছিল ২২ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াস। তবে এই আলুর স্বাদ কেমন, তা এখনো জানা যায়নি।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

পেশায় দীর্ঘদিন। প্রিন্ট মিডিয়ায় শুরু। ওপিনিয়ন পেজ এবং ফিচারই সবচেয়ে পছন্দের। পাশাপাশি ভ্রমণসাহিত্য, সংগীত ও ছবির মতো চারুকলার জগৎও। অধুনা ডিজিটাল প্ল্যাটফর্মে সেসবের সঙ্গে যুক্ত হয়েছে অ্যাস্ট্রো, লাইফস্টাইল, পপুলার সায়েন্স ও ইতিহাস-অ্যানথ্রোপলজিক্যাল বিষয়পত্তরও। আদ্যন্ত কবিতামুগ্ধ. তবু বিভিন্ন ও বিচিত্র বিষয়ের লেখালেখিতে আগ্রহী। সংবাদের অসীম দুনিয়ায় উঁকি দিতে-দিতে যিনি তাই কখনও-সখনও বিশ্বাস করে ফেলেন-- 'সংবাদ মূলত কাব্য'!
Read More

ZEENEWS TRENDING STORIES