অয়ন ঘোষাল: বিশ্ব জুড়ে ডাউন Microsoft Server! চরম বিপাকে পড়েছেন লাখ লাখ ইউজার। এর প্রভাব পড়ল এমনকি OpenAI-তেও। মাইক্রোসফটের পরিষেবা বিভ্রাটের জেরে অভিযোগের সংখ্যা দ্রুত বাড়তে থাকে। অনলাইন পরিষেবার বিভ্রাট পর্যবেক্ষণকারী ওয়েবসাইট Downdetector-এর তথ্য অনুযায়ী, Outlook নিয়ে অভিযোগের সংখ্যা একসময় প্রায় ১ লক্ষ ৩৮ হাজার ৫৮-তে পৌঁছে যায়।
সংকটে লক্ষ লক্ষ ইউজার্স
বৃহস্পতিবার গভীর রাত থেকেই সার্ভার ডাউনের এই সমস্যা চলছিল। হঠাৎ করেই বিকল হয়ে পড়ে Microsoft Outlook এবং Microsoft 365-এর সার্ভার। এর জেরে ভারত-সহ বিশ্বের বিভিন্ন প্রান্তের লক্ষ লক্ষ ব্যবহারকারী সমস্যায় পড়েন।
লগ ইন-য়ে সংকট
অনেকেই নিজেদের অ্যাকাউন্টে লগ ইন করতে পারছিলেন না। পাশাপাশি ইমেল পাঠানো ও রিসিভ করার ক্ষেত্রেও দেখা দেয় বড় রকম সমস্যা। আচমকা এই পরিষেবা বিভ্রাটের কারণে বিভিন্ন সংস্থার অফিসের কাজেও ব্যাঘাত ঘটে।
হঠাৎ বিপত্তি
ভারত ও আমেরিকা-সহ বিভিন্ন দেশের মাইক্রোসফট আউটলুক ব্যবহারকারীরা এই বিভ্রাটের মুখে পড়েছেন। বৃহস্পতিবার ও শুক্রবার ভোররাতে ঘটেছে বিপত্তি। অনেকেই তাঁদের ইমেইল অ্যাকাউন্টে ঢুকতে পারছেন না। মাইক্রোসফটের আউটলুক,টিমস, কোপাইলট ও মাইক্রোসফট ৩৬৫-র মতো প্ল্যাটফর্মে দেখা গিয়েছে সমস্যা। মাইক্রোসফটের মেসেজিং প্ল্যাটফর্ম টিমস এবং তাদের এআই অ্যাসিসটেন্ট কোপাইল-র কাজ করার ক্ষেত্রেও অসুবিধা হচ্ছে বলে জানা গিয়েছে।
আমেরিকাই যত নষ্টের মূল?
সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, আমেরিকার বিভিন্ন অঞ্চলে নেট ব্যবহারকারীর একাধিক সংযোগ পদ্ধতির মাধ্যমে এক্সচেঞ্জ অনলাইন মেইলবক্স অ্যাক্সেস করতে গিয়ে সমস্যার সম্মুখীন হচ্ছে। তাদের পরিকাঠামোর এক অংশ অতিরিক্ত চাপ পড়েছে, যা সম্ভবত সংযোগ সংক্রান্ত ক্রটিগুলোর কারণ।
পরিস্থিতি সামাল দিতে
পরিস্থিতি সামাল দিতে ইতিমধ্যেই কাজ শুরু করেছে মাইক্রোসফটের টেক টিম। জানা গিয়েছে এক লক্ষেরও বেশি অভিযোগ জমা পড়েছে। তার সিংহভাগ ইতিমধ্যেই অ্যাড্রেস করা হয়েছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)