• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /ফোটো
  • /মধ্যবিত্তের মাথায় হাত, আগুন হল দুধ! সমস্ত প্রডাক্টের দাম বাড়াল 'ইন্ডিয়াজ বিগেস্ট ডেয়ারি ব্র্যান্ড'; কোন দুধের মূল্য কত?

মধ্যবিত্তের মাথায় হাত, আগুন হল দুধ! সমস্ত প্রডাক্টের দাম বাড়াল 'ইন্ডিয়াজ বিগেস্ট ডেয়ারি ব্র্যান্ড'; কোন দুধের মূল্য কত?

Written BySoumitra Sen
Published: Nov 12, 2026, 01:37 PM IST|Updated: Nov 12, 2026, 01:46 PM IST
joinshare
Amul Milk Price Rise: মাদার ডেয়ারির পরে এবার আসরে নামল আমুলও! 'ইনপুট কস্ট' বেড়ে যাওয়ায় দুধের উৎপাদন ও প্রসেসিংয়ের খরচও বেড়েছে। তাই দুধের দাম বাড়াতে হচ্ছে জনপ্রিয় দুগ্ধজাত পণ্য প্রস্তুতকারী সংস্থা আমুল মিল্ক-কে।

অয়ন ঘোষাল: মাদার ডেয়ারির পরে এবার আসরে 'ইন্ডিয়াজ বিগেস্ট ডেয়ারি ব্র্যান্ড' আমুল! 'ইনপুট কস্ট' বেড়ে যাওয়ায় দুধের উৎপাদন ও প্রসেসিংয়ের খরচ বেড়েছে, তাই প্রডাক্টের দাম বাড়াতে হচ্ছে জনপ্রিয় দুগ্ধজাত পণ্য প্রস্তুতকারী সংস্থা আমুল মিল্ক-কে। কতটা দাম বাড়াচ্ছে তারা? লিটারপ্রতি ২ থেকে ৪ টাকা পর্যন্ত দাম বাড়ানো হয়েছে বলে জানা গিয়েছে। বৃহস্পতিবার, ১২ নভেম্বর থেকেই কার্যকর হচ্ছে নতুন দাম। 
 

৫.৫ শতাংশ1/7

৫.৫ শতাংশ

কতটা দাম বাড়াচ্ছে আমুল মিল্ক? লিটারপ্রতি ২ থেকে ৪ টাকা পর্যন্ত দাম বাড়ানো হয়েছে বলে জানা গিয়েছে সংস্থার সূত্রে। আজ, বৃহস্পতিবার, ১২ নভেম্বর থেকেই কার্যকর হচ্ছে এই নতুন দাম। সংস্থার তরফে জানানো হয়েছে, আমুলের বিভিন্ন ধরনের পাউচ দুধের দাম ৫.৫ শতাংশ বাড়ানো হয়েছে।
কোন দুধ কত2/7

কোন দুধ কত

আমুল তাজা (Toned Milk): লিটারপ্রতি ২ টাকা বেড়ে নতুন দাম হল ৬২ টাকা। আমুল গোল্ড (Full Cream Milk): লিটারপ্রতি ৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়াচ্ছে ৮০ টাকা।
উৎপাদন ও প্রক্রিয়াকরণ3/7

উৎপাদন ও প্রক্রিয়াকরণ

আমুলের তরফে জানানো হয়েছে, গত এক বছরে দুধ উৎপাদন ও প্রক্রিয়াকরণের খরচ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গবাদি পশুর খাবার,পশুখাদ্যের উপকরণ, ভুট্টা, খোল, গুড়, দুধের প্যাকেজিংয়ের সামগ্রী এবং জ্বালানির দাম বাড়ায় বেড়েছে পরিবহণের খরচও।
পশুখাদ্য4/7

পশুখাদ্য

এর পাশাপাশি রয়েছে গুজরাট-সহ দেশের বিভিন্ন জায়গায় অনিয়মিত ও কম বৃষ্টিপাতের বিষয়টিও। যার জেরে পশুখাদ্যের জোগানেও প্রভাব পড়েছে।
উৎপাদকদের স্বার্থেই5/7

উৎপাদকদের স্বার্থেই

আমুলের দাবি, নতুন দামবৃদ্ধির ফলে কৃষক ও দুধ উৎপাদকদের আরও ভালো দাম দেওয়া সম্ভব হবে। সংস্থার বলছে, তাদের সংগৃহীত মোট আয়ের প্রায় ৮০ শতাংশই ফিরে যায় ৩৬ লক্ষ দুধ উৎপাদকের কাছে। ফলে, দামবৃদ্ধির একটা বড় অংশই উৎপাদকদের স্বার্থেই ব্যবহার করা হবে।
মাদার ডেয়ারি দুধের দামবৃদ্ধি6/7

মাদার ডেয়ারি দুধের দামবৃদ্ধি

দুধের দাম বাড়িয়েছে মাদার ডেয়ারিও। মাদার ডেয়ারি তাদের বিভিন্ন ধরনের দুধের দাম লিটারপিছু ২ থেকে ৪ টাকা পর্যন্ত বাড়িয়েছে। এর মধ্যে ফুল-ক্রিম দুধের দাম সর্বোচ্চ ৪ টাকা বেড়েছে। গরুর দুধের দাম প্রতি লিটারে ৩ টাকা বাড়ানো হয়েছে। এছাড়া টোনড এবং ডাবল-টোনড দুধের দামও আগের চেয়ে বেড়েছে।
কোন দুধের দাম কত বাড়ল7/7

কোন দুধের দাম কত বাড়ল

টোনড মিল্ক (বাল্ক ভেন্ডেড): প্রতি লিটারে ৫৮ টাকা থেকে বেড়ে ৬০ টাকা। ফুল ক্রিম মিল্ক (পাউচ): প্রতি লিটারে ৭২ টাকা থেকে বেড়ে ৭৬ টাকা। টোনড মিল্ক (পাউচ): প্রতি লিটারে ৬০ টাকা থেকে বেড়ে ৬২ টাকা। ডাবল টোনড মিল্ক: প্রতি লিটারে ৫৪ টাকা থেকে বেড়ে ৫৬ টাকা। গরুর দুধ: প্রতি লিটারে ৬২ টাকা থেকে বেড়ে ৬৫ টাকা।
TAGS:
Price Hike

ট্রেন্ডিং

  • নিউজ
  • ফোটো
  • ভিডিয়ো
Alia Bhatt:  '১০০ সিগারেট খেয়েছি দিনে, আমার গর্ভে তখন...!' অভিনেত্রীর চমকে দেওয়া স্বীকারোক্তিতে তুমুল সমালোচনার ঝড়

Alia Bhatt: '১০০ সিগারেট খেয়েছি দিনে, আমার গর্ভে তখন...!' অভিনেত্রীর চমকে দেওয়া স্বীকারোক্তিতে তুমুল সমালোচনার ঝড়

2

Chandannagar Jagadhatri Puja 2026: চন্দননগরের পুজোয় এই প্রথম আধা সামরিক বাহিনী! ২৪ ঘণ্টা CCTV দেখছে সব, কটা থেকে কটা No Entry? এল বড় আপডেট

3

VIRAL VIDEO: 'দয়া করে সাহায্য করুন, অন্তত একটা কাজ দিন'! বলিউড কাঁপানো স্টার ২ বছর শয্যাশায়ী... ভাইরাল ভিডিয়োতে চেনাই দায়! ভক্তদের চোখে জল

4

'বাংলায় ধর্ষণকারী-গুন্ডাদের জায়গা নেই, বাংলাদেশ ভাগো', রতন শেখের এনকাউন্টারের পর হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

5

China–India Relations: ভারতের আকাশে চিনের সামরিক বিমান! বারবার সতর্কবার্তা সত্ত্বেও সিকিমেই অনড়! ২৫০০০ ফুটে ২৫ মিনিট চক্কর...

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.