• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /দুনিয়া
  • /চুলোয় যাক পরকীয়া, এনভিডিয়া সিইও-পদেই ফেরাল জেনসেনকে! হুয়াং-ছোঁয়ায় কোম্পানির শেয়ার একলাফে ৩১%

চুলোয় যাক পরকীয়া, এনভিডিয়া সিইও-পদেই ফেরাল জেনসেনকে! হুয়াং-ছোঁয়ায় কোম্পানির শেয়ার একলাফে ৩১%

এক চিনা গুপ্তচরের প্রেমে পড়ে স্ত্রীকে ঠকিয়েছেন। চিনা গুপ্তচরের সঙ্গে তাঁর প্রেমের কথা স্বীকার করে একথা জানিয়েছিলেন এনভিডিয়া-র CEO জেনসেন হুয়াং। প্রেমের সম্পর্কের কথা স্বীকার করে তাঁর কর্মীদের কাছে একটি ইমেইলও পাঠিয়েছিলেন তিনি। তারপর তোলপাড় হয়ে যায় বিশ্ব। কিন্তু তারপর ফের নয়া মোড় এনভিডিয়া কাণ্ডে। কী ঘটল?

Written BySoumitra Sen
Published: Nov 23, 2026, 20:38 IST|Updated: Nov 23, 2026, 20:44 IST
joinshare
চুলোয় যাক পরকীয়া, এনভিডিয়া সিইও-পদেই ফেরাল জেনসেনকে! হুয়াং-ছোঁয়ায় কোম্পানির শেয়ার একলাফে ৩১%

About the Author

Soumitra Sen

Soumitra Sen

পেশায় দীর্ঘদিন। প্রিন্ট মিডিয়ায় শুরু। ওপিনিয়ন পেজ এবং ফিচারই সবচেয়ে পছন্দের। পাশাপাশি ভ্রমণসাহিত্য, সংগীত ও ছবির মতো চারুকলার জগৎও। অধুনা ডিজিটাল প্ল্যাটফর্মে সেসবের সঙ্গে যুক্ত হয়েছে অ্যাস্ট্রো, লাইফস্টাইল, পপুলার সায়েন্স ও ইতিহাস-অ্যানথ্রোপলজিক্যাল বিষয়পত্তরও। আদ্যন্ত কবিতামুগ্ধ. তবু বিভিন্ন ও বিচিত্র বিষয়ের লেখালেখিতে আগ্রহী। সংবাদের অসীম দুনিয়ায় উঁকি দিতে-দিতে যিনি তাই কখনও-সখনও বিশ্বাস করে ফেলেন-- 'সংবাদ মূলত কাব্য'!
Read More

ট্রেন্ডিং

  • নিউজ
  • ফোটো
  • ভিডিয়ো
চুলোয় যাক পরকীয়া, এনভিডিয়া সিইও-পদেই ফেরাল জেনসেনকে! হুয়াং-ছোঁয়ায় কোম্পানির শেয়ার একলাফে ৩১%

চুলোয় যাক পরকীয়া, এনভিডিয়া সিইও-পদেই ফেরাল জেনসেনকে! হুয়াং-ছোঁয়ায় কোম্পানির শেয়ার একলাফে ৩১%

2

বিরাট বিপাকে ইউটিউবার ধ্রুব রাঠি: জামিন অযোগ্য পরোয়ানা জারি দিল্লি আদালতের, কোন মামলা? কী কী আইনি পথ খোলা রয়েছে তাঁর সামনে?

3

রাম জন্মভূমি থেকে এবার ট্রেনেই জনকপুরধাম, মোদীর হাতে উদ্বোধন সূর্য কমলা এক্সপ্রেসের

4

মঙ্গলবার, ২৪ নভেম্বর কি ব্যাংক বন্ধ? অনলাইন পরিষেবা পাবেন? ২৪ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত ব্যাংক ছুটির সম্পূর্ণ লিস্ট জেনে নিন

5

রাজ্য়ে এবার 'নিরামিষ' মা-আহার! বৈষ্ণবদের জন্যও থাকছে স্পেশাল মেনু

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নয়া মোড় এনভিডিয়া কাণ্ডে! জেনসেন হুয়াং সম্পর্কে ছিলেন প্রেমিকা অ্যালিসের সঙ্গে। এই ছিল অভিযোগ। শুধু তাই নয়, চিনের শীর্ষ গোয়েন্দা সংস্থার সঙ্গে যোগাযোগ ছিল ওই প্রেমিকা অ্যালিসের! ফলে সব মিলিয়ে বিরাট চক্র। কিন্তু বিরাট মোড় এনভিডিয়া কাণ্ডে! চিনা গুপ্তচরবৃত্তির সঙ্গে যোগসূত্র এবং একাধিক বিবাহবহির্ভূত সম্পর্কের খবর প্রকাশ্যে আসার জেরে যে পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছিল, সেই সিদ্ধান্ত সম্পূর্ণ উল্টে জেনসেন হুয়াংকে ফের প্রেসিডেন্ট, সিইও এবং বোর্ড ডিরেক্টর পদেই ফিরিয়ে আনল বিশ্বের অন্যতম শীর্ষ চিপ নির্মাতা সংস্থা এনভিডিয়া। সোমবার সংস্থার বোর্ডের তরফে এই প্রত্যাবর্তনের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হল।
বিশ্বের অন্যতম বৃহৎ প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়া।

আরও পড়ুন: শুধু নামেই চন্দ্রমুখী নয়, হাতে এবার একেবারে চাঁদেরই আলু; ভাতের পাতে বিপ্লব, অবিশ্বাস্য সাফল্য বিজ্ঞানীদের

হুয়াংয়েই ভরসা কেন?

এনভিডিয়া প্রধানের উপরই নজরদারি ও তথ্য সংগ্রহের জন্য চিন এই অ্যালিস হুয়াংকে নিয়োগ করেছিল বলে মনে করেন মার্কিন কর্মকর্তারা। অ্যালিস হুয়াং হুয়াং লি নামেও পরিচিত। তিনি চিনের নাগরিক। তিনি আগে এইচএসবিসিতে চাকরি করতেন। চিনের সিসিটিভি ও হুনান টিভিতে প্রতিবেদক হিসেবে কাজের অভিজ্ঞতাও রয়েছে তাঁর। এনভিডিয়ার বোর্ড জানিয়েছে, জেনসেনের সঙ্গে দফায় দফায় বিস্তারিত আলোচনার পর সর্বসম্মতিক্রমে তাঁর প্রত্যাবর্তনের সিদ্ধান্তে অনুমোদন দেওয়া হয়েছে। এও জানানো হয়েছে, হুয়াং বোর্ডের সদস্যদের কাছে সমস্ত বিষয়ে অত্যন্ত স্বচ্ছ ছিলেন এবং চিপ নির্মাতা সংস্থাকে নেতৃত্ব দেওয়ার জন্য তিনিই যে এখনও সবচেয়ে উপযুক্ত ব্যক্তি, সেই বিষয়েও তাঁরা যথেষ্ট নিশ্চিত হয়েছেন। আনুষ্ঠানিক এক বিবৃতিতে এনভিডিয়া স্পষ্ট জানিয়েছে, হুয়াংয়ের পুনর্বহাল অবিলম্বে কার্যকর হচ্ছে।

আরও পড়ুন: জিনপিংয়ের সঙ্গে মতভেদ ট্রাম্পের? পরমাণু অস্ত্র নিয়ে 

জেনসেন ও অ্যালিস

পদবি এক হলেও তাইওয়ানে জন্ম নেওয়া ৬৩ বছর বয়সী জেনসেন হুয়াংয়ের সঙ্গে অ্যালিসের কিন্তু কোনো পারিবারিক সম্পর্ক নেই। এনভিডিয়া প্রধান জেনসেন হুয়াং ও অ্যালিসের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। গত রবিবার এনভিডিয়ার কর্মীদের কাছে পাঠানো এক চিঠিতে হুয়াং স্বীকার করেন, তিনি স্ত্রীর প্রতি অবিশ্বস্ত ছিলেন। এই ভুলের জন্য তিনি পরিবার ও কর্মীদের কাছে দুঃখ প্রকাশও করেন। অ্যালিস হুয়াংয়ের সঙ্গে এনভিডিয়ার প্রধানের প্রথম কখন দেখা হয়েছিল বা তাঁদের প্রেমের সম্পর্ক কত দিন স্থায়ী ছিল, তা স্পষ্ট নয়। তবে ২০২৪ সালের জুনে তাইপের একটি বারে তাঁদের প্রথম একসঙ্গে পাশাপাশি বসে থাকার ছবি পাওয়া যায়। মোটামুটি বলা যায়, ২০২৪ ও ২০২৫ সালে প্রযুক্তি শিল্প সংক্রান্ত বিভিন্ন অনুষ্ঠানের ছবি এবং ভিডিয়োতে দুজনকে একসঙ্গে দেখা যায়।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:
World News