• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /দুনিয়া
  • /নির্বাচনে ভরাডুবির পরে ভোটে কারচুপির অভিযোগ ট্রাম্পেরও!এবার কি মমতা রাহুল গান্ধীর পাশেই ট্রাম্প?

নির্বাচনে ভরাডুবির পরে ভোটে কারচুপির অভিযোগ ট্রাম্পেরও!এবার কি মমতা রাহুল গান্ধীর পাশেই ট্রাম্প?

Trump Casts Doubt on Midterm Election: কয়েকদিন আগে আমেরিকার মিড টার্ম নির্বাচনে ভরাডুবি হয়েছে ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকানদের। মার্কিন সংসদের দুই কক্ষই ট্রাম্পের হাতছাড়া। যদিও মার্কিন প্রেসিডেন্ট তখন জানিয়েছিলেন, তিনি এসব নিয়ে মোটেই ভাবিত নন, কারণ ব্যালটে তাঁর মুখ ছিল না বলে আমজনতা ভোট দেননি। কিন্তু কদিন পরেই ভোলবদল। এবার ভোটে চুরি হয়েছে বলে সুর চড়ালেন ট্রাম্প।

Written BySoumitra Sen
Published: Nov 10, 2026, 03:21 PM IST|Updated: Nov 10, 2026, 03:27 PM IST
joinshare
নির্বাচনে ভরাডুবির পরে ভোটে কারচুপির অভিযোগ ট্রাম্পেরও!এবার কি মমতা রাহুল গান্ধীর পাশেই ট্রাম্প?

About the Author

Soumitra Sen

Soumitra Sen

পেশায় দীর্ঘদিন। প্রিন্ট মিডিয়ায় শুরু। ওপিনিয়ন পেজ এবং ফিচারই সবচেয়ে পছন্দের। পাশাপাশি ভ্রমণসাহিত্য, সংগীত ও ছবির মতো চারুকলার জগৎও। অধুনা ডিজিটাল প্ল্যাটফর্মে সেসবের সঙ্গে যুক্ত হয়েছে অ্যাস্ট্রো, লাইফস্টাইল, পপুলার সায়েন্স ও ইতিহাস-অ্যানথ্রোপলজিক্যাল বিষয়পত্তরও। আদ্যন্ত কবিতামুগ্ধ. তবু বিভিন্ন ও বিচিত্র বিষয়ের লেখালেখিতে আগ্রহী। সংবাদের অসীম দুনিয়ায় উঁকি দিতে-দিতে যিনি তাই কখনও-সখনও বিশ্বাস করে ফেলেন-- 'সংবাদ মূলত কাব্য'!
Read More

ট্রেন্ডিং

  • নিউজ
  • ফোটো
  • ভিডিয়ো
নির্বাচনে ভরাডুবির পরে ভোটে কারচুপির অভিযোগ ট্রাম্পেরও!এবার কি মমতা রাহুল গান্ধীর পাশেই ট্রাম্প?

নির্বাচনে ভরাডুবির পরে ভোটে কারচুপির অভিযোগ ট্রাম্পেরও!এবার কি মমতা রাহুল গান্ধীর পাশেই ট্রাম্প?

2

হোটেলের ভেতরেই জুয়ার ঠেক! গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর-সহ ৪

3

মমতার বাড়িতে দিল্লি পুলিসের নোটিস, মুখ্যমন্ত্রী আনলেন ভয়ংকর অভিযোগ

4

মায়ের কোলেই কাল! বড় ছেলের চোখের সামনেই দু'বছরের সন্তানকে গলা টিপে খুন করল জন্মদাত্রী

5

ভাইফোঁটায় রেকর্ড দাম, ২৫০ মিষ্টির পসরা সাজিয়ে কালনার দোকান, দমদম থেকেও এসেছেন ক্রেতা

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে নিজের দল রিপাবলিকান পার্টির বড় রকম পরাজয়ের পরে এবার ভোটের স্বচ্ছতা নিয়েই প্রশ্ন তুলে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার নিজের সোশাল মিডিয়া পেজে তিনি লেখেন, ''আপনারা কেউ বিশ্বাস করেন যে, এই নির্বাচনটা সৎভাবে হয়েছে? আমার মনে হয়, এগুলি মেশিনের কারসাজি, ভোটারদের থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ সেটা!'' গত সপ্তাহের নির্বাচনে ডেমোক্র্যাটরা কংগ্রেসের উভয় কক্ষেই জয় পাওয়ার পরে ভোটে কারচুপির এই অভিযোগ এনেছেন ট্রাম্প। এমন অভিযোগ অবশ্য তিনি আগেও করেছেন। যদিও এ ধরনের অভিযোগের পক্ষে কোনো প্রমাণ কখনও হাজির করেননি ট্রাম্প।

আরও পড়ুন: ঘরে আটকে রেখে, মাদক খাইয়ে দিনের পর দিন ভয়ংকর যৌন নির্যাতন! উঠে এল সালাহ-

আরও পড়ুন: সিইও-র সঙ্গে উদ্দাম প্রেমে জড়িয়ে পড়া কে এই সুন্দরী 

নির্বাচন সুষ্ঠু হয়েছে?

ট্রাম্পের অভিযোগ, ভোটের বিপুলসংখ্যক ব্যালট একসঙ্গে গণনায় আসায় রিপাবলিকানদের পক্ষে জয় পাওয়া অসম্ভব হয়ে পড়েছিল। এ বিষয়ে কোনো প্রমাণ উপস্থাপন না করেই তিনি লেখেন, ‘সবকিছুই ভোটযন্ত্রকে ঘিরে, যা ভোটারের চেয়েও অনেক বেশি গুরুত্বপূর্ণ!’ নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালের এক পোস্টে ট্রাম্প লেখেন, ‘কেউ কি সত্যিই বিশ্বাস করেন, এই নির্বাচন সুষ্ঠু হয়েছে? জনমত সমীক্ষাগুলো তাহলে এত ভুল হল কীভাবে?’

'আমি মেনে নিতে প্রস্তুত'

নির্বাচনের ফল নিয়ে ট্রাম্পের এই বক্তব্য তাঁর আগের অবস্থানের সঙ্গে স্পষ্টতই মেলেনি। নির্বাচনের রাতেই নিউইয়র্ক টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প ভোটের ফলাফল মেনে নেওয়ার বিষয়ে বলেছিলেন, 'আমি নিঃসন্দেহে ওই ফলাফল মেনে নিতে প্রস্তুত।'

জো বাইডেনের আমলেও

এর আগেও অবশ্য বিভিন্ন নির্বাচনে কারচুপির অভিযোগ তুলেছেন ডোনাল্ড ট্রাম্প। বিশেষ করে ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের কাছে পরাজয়ের পর তিনি ব্যাপক ভোট জালিয়াতির অভিযোগ করেছিলেন। তবে সেসব অভিযোগের পক্ষে নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি।

রাহুল-মমতা-ট্রাম্প

ভোটচুরি বা ভোটে কারচুপির সঙ্গে ভারতবাসী ভালো ভাবেই পরিচিত। লোকসভা হোক বা বিধানসভা-- প্রত্যেক ভোটের পরেই অভিযোগের আঙুল ওঠে শাসকদল-সহ নির্বাচন কমিশন, ইভিএম, ভিভিপ্যাটের দিকে। কদিন আগেই রাহুল গান্ধী লোকসভা ভোটে কারচুপির অভিযোগ এনেছেন। বাংলায় বিজেপির কাছে পরাজিত হয়ে একই অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এবার ভারত নয়, আমেরিকাতেও ভোট-অসন্তোষ! আর সেই অসন্তোষ খোদ ট্রাম্পের গলায়। অবশ্য কয়েকদিন আগে ইজরায়েলের প্রাক্তন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু-ও ভোটে কারচুপির কথা বলেছিলেন।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:
World News