• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /রাজ্য
  • /হোটেলের ভেতরেই জুয়ার ঠেক! গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর-সহ ৪

হোটেলের ভেতরেই জুয়ার ঠেক! গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর-সহ ৪

Durgapur: তৃণমূল আমল থেকেই রাজনৈতিক প্রভাব খাটিয়ে একের পর এক হোটেলে জুয়ার ঠেক বসানোর অভিযোগ রয়েছে চন্দন সাহার বিরুদ্ধে

Reported BySekender Abu ZafarEdited BySekender Abu Zafar
Published: Nov 10, 2026, 03:04 PM IST|Updated: Nov 10, 2026, 03:08 PM IST
joinshare
হোটেলের ভেতরেই জুয়ার ঠেক! গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর-সহ ৪
Image Credit: প্রাক্তন তৃণমূল কাউন্সিলর

About the Author

Sekender Abu Zafar

Sekender Abu Zafar

প্রিন্ট মিডিয়া দিয়ে শুরু। বর্তমানে ডিজিটালে। সবেমিলিয়ে প্রায় দু'দশক। রাজনীতি, বিজ্ঞান, প্রযুক্তি, ক্রাইম, ক্রীড়া, ইতিহাস, ফিচার, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে বস্তুনিষ্ঠ লেখালেখিতে বিচরণ।
Read More

ট্রেন্ডিং

  • নিউজ
  • ফোটো
  • ভিডিয়ো
নির্বাচনে ভরাডুবির পরে ভোটে কারচুপির অভিযোগ ট্রাম্পেরও!এবার কি মমতা রাহুল গান্ধীর পাশেই ট্রাম্প?

নির্বাচনে ভরাডুবির পরে ভোটে কারচুপির অভিযোগ ট্রাম্পেরও!এবার কি মমতা রাহুল গান্ধীর পাশেই ট্রাম্প?

2

হোটেলের ভেতরেই জুয়ার ঠেক! গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর-সহ ৪

3

মমতার বাড়িতে দিল্লি পুলিসের নোটিস, মুখ্যমন্ত্রী আনলেন ভয়ংকর অভিযোগ

4

মায়ের কোলেই কাল! বড় ছেলের চোখের সামনেই দু'বছরের সন্তানকে গলা টিপে খুন করল জন্মদাত্রী

5

ভাইফোঁটায় রেকর্ড দাম, ২৫০ মিষ্টির পসরা সাজিয়ে কালনার দোকান, দমদম থেকেও এসেছেন ক্রেতা

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

চিত্তরঞ্জন দাস: হোটেলের ভেতরেই প্রাক্তন কাউন্সিলরের গোপন ডেরা! বাইরে থেকে দেখলে আর পাঁচটা সাধারণ হোটেলের মতোই। কিন্তু অভিযোগ,সেই হোটেলের আড়ালেই চলত রমরমিয়ে জুয়ার কারবার। রাতের অন্ধকারে বসত টাকার খেলা,চলত লক্ষ লক্ষ টাকার জুয়ার খেলা।

অভিযোগ, ওই গোটা কারবারের নেপথ্যে ছিলেন এলাকার প্রভাবশালী তৃণমূল নেতা তথা দুর্গাপুর নগর নিগমের প্রাক্তন কাউন্সিলর চন্দন সাহা। অবশেষে গোপন সূত্রে খবর পেয়ে সেই হোটেলেই আচমকা হানা দিল দুর্গাপুর থানার পুলিস। পুলিসের অভিযানে হাতেনাতে ধরা পড়ল তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর চন্দন সাহা-সহ চারজন। ঘটনাকে কেন্দ্র করে ভিরিঙ্গি এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, দীর্ঘদিন ধরেই পুলিশের নজর এড়িয়ে হোটেলের ভিতরে জুয়ার আসর চালানো হচ্ছিল।

তৃণমূল আমল থেকেই রাজনৈতিক প্রভাব খাটিয়ে একের পর এক হোটেলে জুয়ার ঠেক বসানোর অভিযোগ রয়েছে চন্দন সাহার বিরুদ্ধে। শুধু জুয়ার কারবারই নয়, আরও একাধিক বেআইনি কাজকর্মের সঙ্গে তাঁর যোগ থাকার অভিযোগ তুলেছেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্মণ চন্দ্র ঘরুই। শুধু তাই নয় এলাকায় তোলাবাজির অভিযোগ রয়েছে তার নামে। তৃণমূলের প্রভাব খাটিয়ে বহু সম্পত্তির মালিক এই চন্দন সাহা বলে অভিযোগ।

আরও পড়ুন-পাইপলাইন বিপর্যয়ে থমকে গেল রেল! শিয়ালদহে বাতিল ও ঘুরপথে একগুচ্ছ ট্রেন, দিশেহারা যাত্রীরা

বিধায়ক লক্ষণ ঘোরুইয়ের দাবি, "চন্দন সাহার একাধিক সঙ্গী রয়েছে। তাঁদের নিয়েই দীর্ঘদিন ধরে এই ধরনের কারবার চালানো হচ্ছিল। জুয়ার আসর থেকে কাউন্সিলর সহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। লক্ষাধিক টাকা উদ্ধার হয়েছে। নানা ধরনের অবৈধ কাজকর্মের মাধ্যমে বিপুল টাকার সম্পত্তির মালিক হয়েছে প্রাক্তন এই কাউন্সিলর। রাজনৈতিক প্রভাবকে কাজে লাগিয়ে কীভাবে দিনের পর দিন এই ধরনের কারবার চালানো হয়েছে তা জানতে চাইছে সাধারণ মানুষ। কত টাকার সম্পত্তি করেছে এই সমস্ত বিষয় খতিয়ে খতিয়ে দেখতে হবে। যদিও পুলিসের ভূমিকায় আমরা খুশি।"

অন্যদিকে থানা থেকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলার সময় চন্দন সাহ্ বলে, ঐ বিধায়ক লক্ষ্মণ ঘোরুই এবং দুর্গাপুর থানার ওসি ফাঁসিয়ে দিয়েছে।


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:
West Bengal