SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

পোশাক শ্রমিকদের আন্দোলনে উত্তাল বাংলাদেশ! পুলিসের সঙ্গে বিক্ষোভ-সংঘর্ষ! মৃত্যু তৌফিক হোসেনের

Bangladesh Unrest: ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে গত কয়েকদিনের আন্দোলন ঘিরে বাংলাদেশের বিভিন্ন সড়কে অবস্থান করছে পুলিস। একই সঙ্গে আন্দোলন দমনে বিভিন্ন সড়কে দফায় দফায় মিছিল করছে বিএনপির নেতাকর্মীরা। তবে কোথাও কোনো আন্দোলনকারীর উপস্থিতি দেখা যায়নি।

Written By Soumitra Sen
Published: Nov 04, 2026, 06:44 PM IST | Updated: Nov 04, 2026, 06:51 PM IST
Join

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: জ্বলছে বাংলাদেশ। গাজীপুরে ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে চলছে শ্রমিক আন্দোলন। সেই সময় ভাঙচুরের ছবি ও ভিডিয়ো তোলার সময় ওই হামলায় আহত এক পোশাকশ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত তৌফিক হোসেন (৩৫) গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের দক্ষিণ ছয়ঘরিয়া গ্রামের বাসিন্দা ছিলেন। ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরি করা-সহ বিভিন্ন দাবিতে ঢাকার সাভারের হেমায়েতপুরের পদ্মার মোড় এলাকায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিসের সংঘর্ষে ইট ছোড়া ও কাঁদানে গ্যাসের শেল ছোড়ার ঘটনা ঘটেছে। এ সময় পুলিসের একটি গাড়িতে অগ্নিসংযোগও করা হয়।

আরও পড়ুন: ট্রাম্পের এই বিশ্রী পা হড়কানোয় কী ঘটবে ভারতে? ভারতের আদৌ কোনও লাভ হবে? হলে 

আরও পড়ুন: আমেরিকার ইতিহাসে বিরাট বাঁক! ট্রাম্পের মুখে ছাই দি

তৌফিক হোসেন

আন্দোলনে নিহত তৌফিক হোসেন (৩৫) গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের দক্ষিণ ছয়ঘরিয়া গ্রামের বাসিন্দা ছিলেন। নিহত তৌফিক হোসেন গাজীপুর মহানগরীর বাংলাবাজার এলাকায় ভাড়া বাসায় থাকতেন এবং লায়লা স্টাইলস লিমিটেডের কাটিং সেকশনে কাজ করতেন। ঢাকার উত্তরার শিন শিন জাপান হাসপাতালে গতকাল মঙ্গলবার চিকিৎসাধীন অবস্থায় মারা যান তৌফিক। এ তথ্য নিশ্চিত করে বুধবার সকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিসের (জিএমপি) অতিরিক্ত কমিশনার বলেন, 'ওই শ্রমিক আন্দোলনকারীদের ভাঙচুরের ছবি ও ভিডিয়ো তুলছিলেন। সে সময় তাঁকে মারধর করে আন্দোলনকারীরা।'

ভাঙচুর, দমন

এ তথ্য নিশ্চিত করে এর সঙ্গে আরও যোগ করেন অতিরিক্ত কমিশনার। তিনি বলেন, 'আন্দোলনকারীরা বিভিন্নজনের কাছ থেকে মোবাইল ফোন কেড়ে নেন, এমনকি পুলিসের কাছ থেকেও ফোন ছিনিয়ে নেন তাঁরা। শ্রমিকরা কর্মবিরতি পালন করতে পারেন, কিন্তু পোশাক কারখানায় ভাঙচুরের অধিকার তো তাঁদের নেই। আমরা এসব কঠোর হাতে দমন করব'!

বেতনবৃদ্ধির দাবিতে আন্দোলন

পুলিসের দেওয়া তথ্য বলছে, গত ২ নভেম্বর দুপুর ২টার দিকে গাজীপুরের জয়দেবপুর থানাধীন বাহাদুরপুর এলাকায় নোমান টেক্সটাইল মিলস লিমিটেডের সামনে শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন চলছিল। এ সময় একদল লোক কারখানার সামনে ভাঙচুরের চেষ্টা করলে স্থানীয় লোকজন ও কারখানার শ্রমিকরা তাতে বাধা দেন। তখন উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। প্রসঙ্গত, সেই সময়ই তৌফিক হোসেন গুরুতর আহত হন। পরে পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে ঢাকার হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থাতেই তাঁর মৃত্যু হয়।

৪০ হাজার শ্রমিক বনাম পুলিস

ঢাকা জেলা পুলিস সুপার (এসপি) শামিমা পারভিন বলেন, সকালে পদ্মার মোড় এলাকায় এক সঙ্গে ৩০-৪০ হাজার শ্রমিক দুই পাশ থেকে জড়ো হয়ে পুলিসের উপর আক্রমনাত্মক হয়ে উঠলে পুলিস প্রতিরোধ করে। এ সময় আন্দোলনকারীরা সাভার মডেল থানার ওসির গাড়িতে আগুন ধরিয়ে দেন। এ সময় আন্দোলনকারীদের হামলায় ওসি গুরুতর আহত হন।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

পেশায় দীর্ঘদিন। প্রিন্ট মিডিয়ায় শুরু। ওপিনিয়ন পেজ এবং ফিচারই সবচেয়ে পছন্দের। পাশাপাশি ভ্রমণসাহিত্য, সংগীত ও ছবির মতো চারুকলার জগৎও। অধুনা ডিজিটাল প্ল্যাটফর্মে সেসবের সঙ্গে যুক্ত হয়েছে অ্যাস্ট্রো, লাইফস্টাইল, পপুলার সায়েন্স ও ইতিহাস-অ্যানথ্রোপলজিক্যাল বিষয়পত্তরও। আদ্যন্ত কবিতামুগ্ধ. তবু বিভিন্ন ও বিচিত্র বিষয়ের লেখালেখিতে আগ্রহী। সংবাদের অসীম দুনিয়ায় উঁকি দিতে-দিতে যিনি তাই কখনও-সখনও বিশ্বাস করে ফেলেন-- 'সংবাদ মূলত কাব্য'!

ZEENEWS TRENDING STORIES