SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

২৭ লাখেরও বেশি ভারতীয়র ঠিকানা সৌদি, তাঁরা জড়ালেন রক্তক্ষয়ী যুদ্ধে, যা তাঁদের নিজের নয়!

২৭ লাখেরও বেশি ভারতীয়র ঠিকানা সৌদি আরব। আজ তাঁরা জড়িয়েছেন রক্তক্ষয়ী যুদ্ধে! যা কিন্তু তাঁদের নিজেদের নয়

Written By Subhapam Saha
Published: Oct 12, 2026, 06:16 PM IST | Updated: Oct 12, 2026, 06:28 PM IST
Join

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অশান্তির গনগনে আঁচে ফুটছে মধ্যপ্রাচ্যে। রক্তক্ষয়ী যুদ্ধের আবহে পরপর দু'দিন সৌদি আরব কাঁপল ভয়াল বিস্ফোরণে। সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ১০ ও ১১ অক্টোবর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা হয়েছে। দু'দিনে প্রাণ গিয়েছে ১৪ জন সাধারণ মানুষের। ৩০০-র বেশি মানুষ গুরুতর আহত হয়েছেন। তালিকায় রয়েছেন এক ভারতীয়। আর এই সৌদিতে বিপুল সংখ্যক ভারতীয় প্রবাসী বাস করেন। এই সংখ্যা ২০ লাখেরও বেশি। ভারতের বিদেশ মন্ত্রকের তথ্য অনুযায়ী, সৌদিতে মোট ২৭ লক্ষ ৪৭ হাজার ৫৫১ এনআরআইয়ের বাস। পাশাপাশি সেখানে ভারতীয় বংশোদ্ভূত ৩০০০-এরও বেশি মানুষও রয়েছেন। এই প্রবাসীদের একটি বড় অংশ কেরলম, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গনা, কর্ণাটক, মহারাষ্ট্র, উত্তর প্রদেশ, বিহার ও পশ্চিমবঙ্গ থেকে এসেছেন। নির্মাণ, স্বাস্থ্য পরিষেবা, তথ্যপ্রযুক্তি, শিক্ষা ও অর্থ-সহ বিভিন্ন ক্ষেত্রে কাজ করেন তাঁরা।

আরও পড়ুন: রক্তস্রোত বইছে রিয়াধে... বিমানবন্দরে ভয়াল মিসাইল হামলায় নিহত ১২ ও আহত ৩০০! গত এক দশক দেখেনি এমন কিছু

কী পরিস্থিতি এখন

ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা এই হামলাগুলির নেপথ্য়ে বলেই মনে করা হচ্ছে। উত্তেজনা আরও বেড়েছে। রিয়াদ বিমান বন্দরে হামলার ফলে সেখানে অগ্নিকাণ্ড ঘটে। সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, এতে অনির্দিষ্ট সংখ্যক মানুষ আহত হয়েছেন। বিমানবন্দরে প্রজেক্টাইলটি আঘাত হানার ঠিক আগের মুহূর্তে একটি ভিডিওতে ধরা পড়েছে। আল-আরাবিয়া জানিয়েছে, কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের ৪ নম্বর টার্মিনালে প্রজেক্টাইলটি আঘাত হানার পর সৃষ্ট অগ্নিকাণ্ডে ওমরাহ যাত্রীরা আটকে পড়েন। ভিডিওতে দেখা যায়, হামলার ফলে আগুন লাগার সময় যাত্রীরা টার্মিনালের ভিতেরে বসে ছিলেন। জানা গিয়েছে, ওমরাহ যাত্রীরা তখন বিমানে ওঠার অপেক্ষায় ছিলেন। উজ্জ্বল কমলা রঙের এক বিস্ফোরণের ফলে মানুষ আতঙ্কিত হয়ে পালাতে শুরু করেন এবং এই সময় ছাদের কিছু অংশ ধসে পড়তে দেখা যায়। এই প্রজেক্টাইল হামলায় অনির্দিষ্ট সংখ্যক মানুষ আহত হয়েছেন। ফেব্রুয়ারি মাসের শেষের দিকে আমেরিকা ও ইরানের মধ্যে উত্তেজনা শুরুর পর থেকেই মধ্যপ্রাচ্যের কোনও দেশের সবচেয়ে বড় প্রাণঘাতী হামলা ছিল। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে, হুথিদের বিরুদ্ধে সৌদি আরবের চালানো হামলায় তিনি 'হয়তো' যোগ দিতে পারেন।

আরও পড়ুন: ভারত মহাসাগরে মর্মান্তিক দুর্ঘটনা! মধ্যরাতে ভয়াল নৌকাডুবি, ১৫ শিশু-সহ ১০৯ পরিযায়ী তলিয়ে গেল

ভারতীয় দূতাবাস কী বলছে

রিয়াদে অবস্থিত ভারতীয় দূতাবাস পরিস্থিতির দিকে নজর রেখেছে। ভারতীয় নাগরিকদের ঘরের ভিতরে থাকতে এবং সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে। দূতাবাস ভারতীয় নাগরিকদের চলতি ঘটনা সম্পর্কিত কোনও ভিডিও বা সংবাদ প্রচার বা পুনরায় পোস্ট করা থেকে বিরত থাকারও অনুরোধ করেছে। তাঁদেরকে সরকারি চ্যানেলের মাধ্যমে স্থানীয় কর্তৃপক্ষের জারি করা নির্দেশাবলী অনুসরণ করতেই বলা হয়েছে। রিয়াদে অবস্থিত ভারতীয় দূতাবাস এবং জেদ্দায় অবস্থিত ভারতীয় কনস্যুলেট ও ​​ভিএফএসের মাধ্যমে প্রদত্ত তাদের আউটসোর্সড পরিষেবাগুলি স্বাভাবিক ভাবে চালু রয়েছে। প্রবাসী ভারতীয় সহায়তা কেন্দ্রের ২৪×৭ হেল্পলাইনটি টোল-ফ্রি নম্বর: ৮০০২৪৭১২৩৪-এ উপলব্ধ আছে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

বলতে বলতে গোওওওল... থেকে বোলারের মাথার উপর দিয়ে তুলে ছয়! মূলত ক্রীড়া সাংবাদিকতায়, তবুও বিনোদন থেকে বিজ়নেস, সর্বত্র কলম-ক্যামেরায় বিচরণ। ২০১১ সালে সাংবাদিকতার বাইশ গজে ডেবিউ। প্রিন্ট-টিভি-ডিজিটাল, তিন ফরম্যাট মিলিয়ে ১৪ বছরের চলমান ইনিংস। লিখতে লিখতে কাট যায়ে রাস্তে...এমনই ভাবনা আজীবন শিক্ষানবিশের...

ZEENEWS TRENDING STORIES