• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /দুনিয়া
  • /ভারত মহাসাগরে মর্মান্তিক দুর্ঘটনা! মধ্যরাতে ভয়াল নৌকাডুবি, ১৫ শিশু-সহ ১০৯ পরিযায়ী তলিয়ে গেল

ভারত মহাসাগরে মর্মান্তিক দুর্ঘটনা! মধ্যরাতে ভয়াল নৌকাডুবি, ১৫ শিশু-সহ ১০৯ পরিযায়ী তলিয়ে গেল

ব্যাপক দারিদ্রেই বেছে নিয়েছিলেন চরম ঝুঁকিপূর্ণ পথ! আর তারপরেই ভারত মহাসাগরে মর্মান্তিক দুর্ঘটনা! মধ্যরাতে ভয়াল নৌকাডুবি

Reported BySubhapam Saha
Published: Oct 12, 2026, 03:17 PM IST|Updated: Oct 12, 2026, 03:30 PM IST
joinshare
ভারত মহাসাগরে মর্মান্তিক দুর্ঘটনা! মধ্যরাতে ভয়াল নৌকাডুবি, ১৫ শিশু-সহ ১০৯ পরিযায়ী তলিয়ে গেল

About the Author

Subhapam Saha

Subhapam Saha

বলতে বলতে গোওওওল... থেকে বোলারের মাথার উপর দিয়ে তুলে ছয়! মূলত ক্রীড়া সাংবাদিকতায়, তবুও বিনোদন থেকে বিজ়নেস, সর্বত্র কলম-ক্যামেরায় বিচরণ। ২০১১ সালে সাংবাদিকতার বাইশ গজে ডেবিউ। প্রিন্ট-টিভি-ডিজিটাল, তিন ফরম্যাট মিলিয়ে ১৪ বছরের চলমান ইনিংস। লিখতে লিখতে কাট যায়ে রাস্তে...এমনই ভাবনা আজীবন শিক্ষানবিশের...
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
'আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই', এনকাউন্টারে পুলিসের 'ঢাল' মুখ্যমন্ত্রী

'আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই', এনকাউন্টারে পুলিসের 'ঢাল' মুখ্যমন্ত্রী

2

DM অনুপস্থিত, বেরিয়ে গেলেন ADM-ও! পুরভোট নিয়ে প্রথম সর্বদল বৈঠকে বিতর্ক

3

বিনিয়োগ-পরামর্শ দিতে কোন টুলে ভরসা CA-র? রহস্যের পর্দাফাঁস মণীশ মালহোত্রার

4

ভয়ংকর তাজপুর: সাইক্লোন অর্ণবের উত্তাল সৈকতে লাল সতর্কতার মধ্যেই পিকনিক-স্নান, তলিয়ে গেল ১৭র কিশোর

5

হ্যাকারদের খপ্পরে বিজেপি বিধায়ক, তড়িঘড়ি ছুটলেন সাইবার ক্রাইম থানায়

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভারত মহাসাগর থেকে এল মর্মান্তিক দুর্ঘটনায় খবর। পূর্ব আফ্রিকার দেশ জিবুতির উপকূলে ৩০০ যাত্রী নিয়ে ইয়েমেনগামী একটি নৌকাডুবির ঘটনায় অন্তত ১০৯ জন পরিযায়ী প্রাণ হারিয়েছেন। এর মধ্যে ১৫ জন শিশু রয়েছে। রবিবার ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন ওরফে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এই তথ্য জানিয়েছে। বেঁচে যাওয়া যাত্রীরা জানিয়েছেন গত ৮ ও ৯ অক্টোবর মাঝরাতে জিবুতি থেকে ইয়েমেন যাওয়ার পথে নৌকাটি ডুবে যায়। জিবুতির বন্দর শহর ওবকের উত্তরে গুহেরে এলাকার কাছেই এই দুর্ঘটনাটি ঘটেছিল। নিহতদের মধ্যে ৫২ জন পুরুষ, ৪২ জন নারী ও ১৫ জন শিশু রয়েছে। রয়টার্স জানিয়েছে ঘটনায় ৮০ জনেরও বেশি মানুষ প্রাণে বেঁচে গিয়েছেন এবং তাঁদের সবাই ইথিওপিয়ার নাগরিক। আইওএম জানিয়েছে অনুসন্ধান ও উদ্ধার অভিযান এখনও অব্যাহত। পাশাপাশি এই যাত্রায় বেঁচে যাওয়া ব্যক্তিদের চিকিৎসা দেওয়া এবং মৃতদের শেষকৃত্যেরও ব্যবস্থা করা হয়েছে। সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, রাষ্ট্রসংঘের অভিবাসন সংস্থা বর্তমানে ওবকে অবস্থিত তাদের 'মাইগ্র্যান্ট রেসপন্স সেন্টার' (এমআরসি)-এ ৬৪ জন বেঁচে যাওয়া ব্যক্তিকে সাহায্য় করছে। সেখানে তাদের অস্থায়ী আশ্রয়, স্বাস্থ্যসেবা, খাদ্য, মনস্তাত্ত্বিক সহায়তা ও সুরক্ষা সেবা দেওয়া হচ্ছে এবং পরিবারের সঙ্গে পুনরায় যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে।

আরও পড়ুন: WATCH: নিকষ কালো দানব স্রোত গিলছে বাড়ির পর বাড়ি! পাড় ফাটিয়ে, ব্রিজ ভাসিয়ে ফের হড়পা বান নেপালে! আর্তনাদ-হাহাকার...

কী জানা যাচ্ছে

এই বিপর্যয়ে গভীর শোক প্রকাশ করে জিবুতিতে আইওএমের মিশন প্রধান আলেকজান্দ্রে কোইসাক জীবিকার সন্ধানে থাকা পরিযায়ীদের চরম ঝুঁকির বিষয়টি তুলে ধরেছেন। তিনি বলেন, 'প্রাণহানির এক মর্মান্তিক ঘটনা ঘটে গিয়েছে। যাঁরা বেঁচে ফিরেছেন এবং যাঁরা তাদের প্রিয়জনকে হারিয়েছেন কিংবা যাঁদের স্বজনদের কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না—তাদের সবার প্রতি আমাদের গভীর সহানুভূতি রইল। জরুরি সহায়তা প্রদানের লক্ষ্যে আমাদের টিমগুলি স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যৌথ ভাবে কাজ করে যাচ্ছে। এই মর্মান্তিক ঘটনাট সেইসব বিপদের কথা স্পষ্টভাবে মনে করিয়ে দেয়, যার মুখোমুখি হতে হয় পরিযায়ীদের। জীবিকার সন্ধানে তারা যখন এই অভিবাসনের পথ পাড়ি দেওয়ার চেষ্টা করেন। এই বিপর্যয় ‘ইস্টার্ন মাইগ্রেশন রুট’ বা পূর্বাঞ্চলীয় অভিবাসন পথের চরম ঝুঁকিগুলিকেই আবার সামনে নিয়ে এসেছে। এই পথে প্রতি বছর ‘হর্ন অফ আফ্রিকা’ অঞ্চল থেকে হাজার হাজার অভিবাসী জিবুতি হয়ে বাব-এল-মান্দেব প্রণালী পাড়ি দিয়ে ইয়েমেনে প্রবেশ করেন। কর্মসংস্থান, নিরাপত্তা ও স্থিতিশীলতার আশায় শেষ পর্যন্ত উপসাগরীয় দেশগুলিতে পৌঁছনোই থাকে তাঁদের লক্ষ্য। মধ্যপ্রাচ্যজুড়ে ক্রমবর্ধমান অস্থিতিশীলতা সত্ত্বেও ব্যাপক দারিদ্র, আঞ্চলিক নিরাপত্তাহীনতা এবং জলবায়ু পরিবর্তনের তীব্র প্রভাব অভিবাসীদের এই অত্যন্ত ঝুঁকিপূর্ণ যাত্রার দিকে ঠেলে দিচ্ছে।

আরও পড়ুন:  রক্তস্রোত বইছে রিয়াধে... বিমানবন্দরে ভয়াল মিসাইল হামলায় নিহত ১২ ও আহত ৩০০! গত এক দশক দেখেনি এমন কিছু

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
 

Add Zee News as a Preferred Source
TAGS:
Accident