• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /বিনোদন
  • /বিশ্বাস ব্রাদার্স জমানার অবসান, কড়া নিরাপত্তায় টলিপাড়ায় ফেডারেশন নির্বাচন: বুথের বাইরে দাঁড়িয়ে কড়া বার্তা মিঠুনের

বিশ্বাস ব্রাদার্স জমানার অবসান, কড়া নিরাপত্তায় টলিপাড়ায় ফেডারেশন নির্বাচন: বুথের বাইরে দাঁড়িয়ে কড়া বার্তা মিঠুনের

অবসান ঘটল 'বিশ্বাস ব্রাদার্স'-এর একনায়কতন্ত্রের! বিপুল পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে টলিপাড়ায় শুরু হল বহু প্রতীক্ষিত টেকনিশিয়ান্স ফেডারেশনের নির্বাচন। ভোটকেন্দ্রের বাইরে দাঁড়িয়ে কড়া বার্তা দিলেন ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তী— "ভোটে চালাকি করলে আমার থেকে খারাপ কেউ হবে না!

Written BySoumita Mukherjee
Published: Oct 31, 2026, 05:41 PM IST|Updated: Oct 31, 2026, 05:56 PM IST
joinshare
বিশ্বাস ব্রাদার্স জমানার অবসান, কড়া নিরাপত্তায় টলিপাড়ায় ফেডারেশন নির্বাচন: বুথের বাইরে দাঁড়িয়ে কড়া বার্তা মিঠুনের

About the Author

Soumita Mukherjee

Soumita Mukherjee

ইংরেজি সাহিত্যে মাস্টার্স, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতার ছাত্রী। ২০১২ সালে টেলিভিশনে হাতেখড়ি, সময়ের সঙ্গে পাল্লা দিয়ে ২০২১ থেকে ডিজিটালের দুনিয়ায় প্রবেশ। বিনোদনের খবর করা নেহাত বিনোদন নয়, দেড় দশকের সাংবাদিক জীবনে তা প্রতিষ্ঠা করেছেন। তারকাদের প্রশ্ন করাতেই বেশি সাবলীল। তবে শুধু গ্ল্যামার জগতেই আটকে নেই। ভোট কভারেজ থেকে শুরু করে দেশ-বিদেশের সব রকমের খবর, ফিল্ড রিপোর্টিং থেকে ভয়েস ওভার, কপি লেখা থেকে ইভেন্ট কোঅর্ডিনেশন-- সর্বমুখিন, সর্বত্রগামী। 
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
বিশ্বাস ব্রাদার্স জমানার অবসান, কড়া নিরাপত্তায় টলিপাড়ায় ফেডারেশন নির্বাচন: বুথের বাইরে দাঁড়িয়ে কড়া বার্তা মিঠুনের

বিশ্বাস ব্রাদার্স জমানার অবসান, কড়া নিরাপত্তায় টলিপাড়ায় ফেডারেশন নির্বাচন: বুথের বাইরে দাঁড়িয়ে কড়া বার্তা মিঠুনের

2

বঙ্গে গোমাতার সুরক্ষায় ‘নীল নকশা’ তৈরি ভিএইচপির, শীঘ্রই বাংলায় গোরক্ষকরা!

3

প্রাথমিকে শিক্ষক নিয়োগ নিয়ে হাইকোর্টের বড় নির্দেশ: ওবিসি সংরক্ষণ থাকবে নাকি সবাই জেনারেল ক্যাটাগরি? জেনে নিন আপডেট

4

জীবনের শেষ 'টেক অফ'! বদ্রীনাথ কপ্টারযাত্রীর হাসিমুখে শেষ মুহূর্তের সেলফি ভিডিয়ো ভাইরাল

5

অর্ণবের পর ফের সাগরে ফুঁসছে নিম্নচাপ, ২৪ ঘণ্টার মধ্য়ে পরিণত হতে পারে ঘূর্ণিঝড়ে

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

অয়ন ঘোষাল-সুচরিতা দে: দীর্ঘদিনের একচ্ছত্র আধিপত্যের অবসান ঘটিয়ে অবশেষে গণতান্ত্রিক প্রক্রিয়ার মুখোমুখি টালিগঞ্জ সিনেমা ইন্ডাস্ট্রি। অরূপ বিশ্বাস ও স্বরূপ বিশ্বাস অর্থাৎ বহু বিতর্কিত ‘বিশ্বাস ব্রাদার্স’-এর জমানার পর এই প্রথমবার আয়োজিত হচ্ছে ফেডারেশন অফ ওল্ড অ্যান্ড নিউ টেকনিশিয়ান্স-এর নির্বাচন। শনিবার, ৩১ অক্টোবর এবং রবিবার, ১ নভেম্বর— দুই দিন ধরে চলায় এই ভোটপর্ব ঘিরে সকাল থেকেই উত্তেজনায় ফুটছিল স্টুডিও পাড়া।

বিপুল পুলিসি নিরাপত্তার বলয়ে সকাল ১০টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ প্রক্রিয়া। টলিপাড়ার চারটি প্রধান ভোটকেন্দ্রে— টেকনিশিয়ান স্টুডিও, নিউ থিয়েটার্স ওয়ান (এনটি ওয়ান) স্টুডিও, ইন্দ্রপুরী স্টুডিও এবং ভারতলক্ষ্মী স্টুডিওতে চলছে ভোটাভুটি। নির্বাচন উপলক্ষে শনি ও রবিবার টলিপাড়ায় বেশিরভাগ শুটিং বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন- বাড়িতেই রহস্যমৃত্যু, প্রয়াত ‘কাঁটে’ খ্যাত পরিচালক সঞ্জয় গুপ্ত! শোকস্তব্ধ বলিউড

সংশোধিত ভোটার তালিকার কারণে এবার ভোটার সংখ্যায় বড় ধরনের পরিবর্তন এসেছে। আগের ৮,০০০ ভোটারের বদলে এবারের নির্বাচনে মোট ভোটাধিকার প্রয়োগ করছেন ৪,১১০ জন সদস্য। ফলে বাদ পড়েছেন কয়েক হাজার বিতর্কিত ও নিষ্ক্রিয় সদস্য। ভোটগ্রহণের প্রথম দিন অর্থাৎ শনিবারে ভোট দিচ্ছেন ২,৪১০ জন এবং দ্বিতীয় দিন রবিবার ভোটাধিকার প্রয়োগ করবেন ১,৭০০ জন সদস্য।

উল্লেখ্য, টলিউডের মোট ২৩টি গিল্ডের মধ্যে ৭টিতে ইতিমধ্যেই প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। এর মধ্যে ডিরেক্টরস গিল্ড, ডান্সার গিল্ড, প্রোডাকশন ম্যানেজার গিল্ড, প্রোডাকশন অ্যাসিস্ট্যান্ট গিল্ড, লাইট অপারেটর্স গিল্ড, ড্রাইভার্স গিল্ড এবং মিউজিশিয়ানস গিল্ড অন্যতম। বাকি ১৬টি গিল্ডের মধ্যে শনিবার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে ৫টি গিল্ডে— মেকআপ আর্টিস্ট, সিনে ভিডিও কস্টিউম, ক্রাফট ওয়ার্ক, সিনে রাইটার্স এবং সিনে ভিডিও অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর গিল্ড। বিশেষ করে মেকআপ আর্টিস্ট গিল্ডের ভোটগ্রহণ নিয়ে কড়া নজরদারি রাখা হয়েছে, কারণ অতীতে এই গিল্ডের এক সদস্য কাজ না পেয়ে গায়ে আগুন দেওয়ার চেষ্টা করেছিলেন এবং অপর এক সদস্যের দায়ের করা দুর্নীতির অভিযোগেই গ্রেফতার হতে হয় প্রাক্তন ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাসকে।

স্বরূপ বিশ্বাসের পর ফেডারেশনের মূল হার্ড ডিস্ক বর্তমানে পুলিসি তদন্তের অধীনে। ফলে কোনওএকক ব্যক্তি নয়, বরং একটি অন্তর্বর্তী স্টপগ্যাপ পরিচালন কমিটির তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে এই দু'দিনের নির্বাচন। অপ্রীতিকর ঘটনা এড়াতে লালবাজারের নির্দেশে প্রতিটি কেন্দ্রে পুলিস মোতায়েন করা হয়েছে।

নির্বাচন চলাকালীন টেকনিশিয়ান স্টুডিওতে উপস্থিত হন বিশিষ্ট অভিনেতা মিঠুন চক্রবর্তী ও রুদ্রনীল ঘোষ। নিজে ভোটার না হওয়ায় নির্বাচনী বিধি মেনে ভোটকেন্দ্রের বাইরেই বসে ছিলেন মিঠুন চক্রবর্তী। সেখানে দাঁড়িয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি টলিপাড়ার দুর্নীতিবাজদের উদ্দেশ্যে স্পষ্ট বার্তা দেন।

আরও পড়ুন- আইবুড়োভাত পর্ব শুরু, বিয়ের প্রস্তুতিও তুঙ্গে! কেন তিন বছর পর আবার বিয়ের পিঁড়িতে শ্রুতি-স্বর্ণেন্দু?

মহাগুরু ক্ষোভ প্রকাশ করে বলেন, "আগের জমানায় যা চলেছে তা কোনো সংগঠন ছিল না, তা ছিল একনায়কতন্ত্র ও স্বৈরাচারী শাসন। ব্যান কালচারের নামে টেকনিশিয়ান, শিল্পী ও প্রযোজকদের জীবন ওষ্ঠাগত করা হয়েছিল।" নিজের পুরানো দিনের স্মৃতি মনে করিয়ে দিয়ে তিনি কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, "আমি উত্তর কলকাতার এক নম্বর দু নম্বরী লোক ছিলাম। এবার যদি কেউ ভোটে চালাকি বা বদমাইশি করার চেষ্টা করে, তবে আমার চেয়ে খারাপ লোক আর কেউ হবে না। সংবিধান ও গণতন্ত্রের ওপর ভরসা রেখে নতুন পথ চলা শুরু হচ্ছে।"

 

তিনি আরও যোগ করেন, নির্বাচন পরবর্তী সময়ে রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার বা দুর্নীতি ফেরানোর চেষ্টা করা হলে ইন্ডাস্ট্রি তা বরদাস্ত করবে না। তবে টালিগঞ্জের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করে মিঠুন বলেন, "আগামী ৬ মাসের মধ্যে টালিগঞ্জের অবস্থার আমূল পরিবর্তন ঘটবে। রাজ্য সরকারের ৩০% ভর্তুকির (সাবসিডি) সুবিধা যথাযথভাবে মিললে বাইরের প্রযোজকরাও এখানে কাজ করতে বিপুল উৎসাহিত হবেন।"

রবিবার দ্বিতীয় দফায় আরও ১১টি গিল্ডের ভোটগ্রহণের পর প্রকাশিত হবে ফল। তখনই নির্ধারিত হবে অচলাবস্থা কাটিয়ে কোন নতুন নেতৃত্বের হাতে যাচ্ছে টলিপাড়ার প্রশাসনিক ব্যাটন।


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:
Tollywood