• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /বিনোদন
  • /‘দ্য গ্রেট মুখার্জি’-তে নতুন চমক! শ্যামাপ্রসাদের মায়ের ভূমিকায় পাপিয়া অধিকারী, মূল চরিত্রে হরিশ কুমার

‘দ্য গ্রেট মুখার্জি’-তে নতুন চমক! শ্যামাপ্রসাদের মায়ের ভূমিকায় পাপিয়া অধিকারী, মূল চরিত্রে হরিশ কুমার

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন নিয়ে তৈরি হচ্ছে 'দ্য গ্রেট মুখার্জি'। ছবিতে তাঁর মা যোগমায়া দেবীর চরিত্রে অভিনয় করবেন পাপিয়া অধিকারী। শ্যামাপ্রসাদের ভূমিকায় হরিশ কুমার।

Written ByDebasmita Das
Published: Nov 27, 2026, 16:09 IST|Updated: Nov 27, 2026, 16:34 IST
joinshare
‘দ্য গ্রেট মুখার্জি’-তে নতুন চমক! শ্যামাপ্রসাদের মায়ের ভূমিকায় পাপিয়া অধিকারী, মূল চরিত্রে হরিশ কুমার

About the Author

Debasmita Das

Debasmita Das

৮ বছর আগে বৈদ্যুতিন মাধ্যমে হাতেখড়ি। ক্যামেরার সামনে অথবা ডেস্ক-- সমান সাবলীল। বিনোদন দুনিয়ায় সাংবাদিকতার শুরু। ক্রমে নিজের আগ্রহের তালিকায় যুক্ত হয়েছে রাজনীতি, ক্রাইম, প্রযুক্তি, অর্থনীতি, আন্তর্জাতিক সম্পর্ক। বিশ্বাস, ডিজিটাল সাংবাদিকতা এখন মার্কেটিং ও প্যাকেজিং। 
Read More

ট্রেন্ডিং

  • নিউজ
  • ফোটো
  • ভিডিয়ো
ট্রেনের একটি কামরা উঠে গেল অন্যটির উপরে! বর্ধমান স্টেশনে 'দুর্ঘটনার' ভয়াবহ ছবি, ক্রেন-ড্রোন নিয়ে 'উদ্ধারকাজে' রেলকর্মীরা

ট্রেনের একটি কামরা উঠে গেল অন্যটির উপরে! বর্ধমান স্টেশনে 'দুর্ঘটনার' ভয়াবহ ছবি, ক্রেন-ড্রোন নিয়ে 'উদ্ধারকাজে' রেলকর্মীরা

2

কুয়োতলাতেই চলল গুলি, ফিল্মি কায়দায় অপারেশন চালিয়ে কুখ্যাত দুষ্কৃতী প্যাঁও-কে ধরল পুলিস

3

মাসে ৮ হাজার টাকা বেতনবৃদ্ধি, অবসরের সময় বেড়ে হল ৬০: বছর শেষে রাজ্যের এইসব কর্মীদের ১৮০ দিনের ছুটি-সহ সরকারের বড় উপহার

4

‘দ্য গ্রেট মুখার্জি’-তে নতুন চমক! শ্যামাপ্রসাদের মায়ের ভূমিকায় পাপিয়া অধিকারী, মূল চরিত্রে হরিশ কুমার

5

চার লেনের অ্যাপ্রোচ রোড-সহ আধুনিক সেতু নতুন করে জুড়ে দিচ্ছে ৬ জেলা ৩ রাজ্য! চোখের পলকে কামারপুকুর-জয়রামবাটী

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রাজনীতির ময়দান থেকে এবার সরাসরি বড় পর্দায়। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন নিয়ে তৈরি হতে চলেছে নতুন ছবি 'দ্য গ্রেট মুখার্জি'। আর এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অভিনেত্রী তথা বিজেপি বিধায়ক পাপিয়া অধিকারীকে। ছবিতে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মা যোগমায়া দেবীর ভূমিকায় অভিনয় করবেন তিনি।

শ্যামাপ্রসাদের চরিত্রে অভিনয় করছেন অভিনেতা হরিশ কুমার। 'কুলি নম্বর ওয়ান' ছবির সুবাদে পরিচিত এই অভিনেতাকে এবার দেখা যাবে এক ঐতিহাসিক চরিত্রে। ফলে ছবির দুই গুরুত্বপূর্ণ চরিত্রে পাপিয়া অধিকারী ও হরিশ কুমারের উপস্থিতি নিয়ে ইতিমধ্যেই আগ্রহ তৈরি হয়েছে।

আরও পড়ুন, নিরঞ্জনের সঙ্গে কথাবার্তা নিয়ে সৃজলাকে আক্রমণ জিতুর! 'বাথরুমে তোমাকে...' রাগের 

ছবিটি তৈরি হচ্ছে টিজিএম ফিল্মসের প্রযোজনায়। প্রযোজনার দায়িত্বে রয়েছেন রণজিৎ শর্মা। ছবির কাহিনি, চিত্রনাট্য ও পরিচালনার দায়িত্বে রয়েছেন মহম্মদ রশিদ ইকবাল। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন, তাঁর রাজনৈতিক পথচলা এবং দেশের প্রতি অবদানকে কেন্দ্র করেই এগোবে ছবির গল্প।

১৯০১ সালের ৬ জুলাই কলকাতায় জন্মগ্রহণ করেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। পড়াশোনায় মেধাবী শ্যামাপ্রসাদ পরবর্তী সময়ে আইনজীবী ও শিক্ষাবিদ হিসেবে পরিচিতি পান। মাত্র ৩৩ বছর বয়সে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব গ্রহণ করেন তিনি। স্বাধীনতার পর জওহরলাল নেহরুর প্রথম মন্ত্রিসভায় শিল্প ও সরবরাহ মন্ত্রীর দায়িত্বও সামলেছিলেন।

পরবর্তী সময়ে রাজনৈতিক মতপার্থক্যের কারণে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন তিনি। ১৯৫১ সালে ভারতীয় জনসংঘ প্রতিষ্ঠার অন্যতম প্রধান উদ্যোক্তা ছিলেন শ্যামাপ্রসাদ। ১৯৫৩ সালে কাশ্মীরে বন্দি অবস্থায় তাঁর মৃত্যু হয়। তাঁর জীবন ও রাজনৈতিক কর্মকাণ্ডের নানা অধ্যায় এবার সিনেমার পর্দায় তুলে ধরতে চান নির্মাতারা।

আরও পড়ুন, ফাওয়াদ-মাহিরার সিরিজ বিতর্ক! পাকিস্তানি কনটেন্ট নিয়ে আপত্তি, Netflix-কে কড়া নির্দেশ 

শ্যামাপ্রাদের মায়ের চরিত্রে পাপিয়া অধিকারীর অভিনয় এই ছবির অন্যতম আকর্ষণ হতে চলেছে। রাজনৈতিক দায়িত্ব সামলানোর পাশাপাশি অভিনয় জগতেও নিজের পরিচিতি ধরে রেখেছেন তিনি। এবার যোগমায়া দেবীর চরিত্রে তাঁর অভিনয় দর্শকদের কতটা নজর কাড়ে, সেটাই দেখার।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:
Tollywood