• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /বিনোদন
  • /নিরঞ্জনের সঙ্গে কথাবার্তা নিয়ে সৃজলাকে আক্রমণ জিতুর! 'বাথরুমে তোমাকে...' রাগের মাথায় এ কী বললেন অভিনেতা?

নিরঞ্জনের সঙ্গে কথাবার্তা নিয়ে সৃজলাকে আক্রমণ জিতুর! 'বাথরুমে তোমাকে...' রাগের মাথায় এ কী বললেন অভিনেতা?

বিগ বস বাংলার ঘরে সৃজলার কান্না, নিরঞ্জনের সঙ্গে কথা বলা নিয়ে রেগে গেলেন জিতু কমল। প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান থেকে বাথরুম বিতর্ক, কী ঘটল ঘরের ভিতরে?

Written ByZee 24 Ghanta Digital Desk
Published: Nov 26, 2026, 15:35 IST|Updated: Nov 26, 2026, 16:59 IST
joinshare
নিরঞ্জনের সঙ্গে কথাবার্তা নিয়ে সৃজলাকে আক্রমণ জিতুর! 'বাথরুমে তোমাকে...' রাগের মাথায় এ কী বললেন অভিনেতা?

About the Author

Zee 24 Ghanta Digital Desk

Zee 24 Ghanta Digital Desk

জি ২৪ ঘণ্টা- বাংলার আওয়াজ, বাঙালির আবেগ। খবরের জগতে দর্শক-পাঠকদের প্রথম পছন্দ জি ২৪ ঘণ্টা। সত্যি খবরের প্রতি দায়বদ্ধ আমরা। প্রতি মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর আপনার কাছে তুলে ধরাই আমাদের একমাত্র লক্ষ্য। নির্ভুল, পক্ষপাতহীন সংবাদ পরিবেশনের এই ধারাবাহিকতায় সামিল আপনিও। সব খবর সবার আগে জানতে, পড়তে থাকুন জি ২৪ ঘণ্টা ডট কম। 
Read More

ট্রেন্ডিং

  • নিউজ
  • ফোটো
  • ভিডিয়ো
'৩৫ হাজার কোটি টাকার কাজ চলছে, ১ লক্ষ কোটির প্রকল্প ঘোষণা', কোলঘাটে 'কল্পতরু' গডকরী

'৩৫ হাজার কোটি টাকার কাজ চলছে, ১ লক্ষ কোটির প্রকল্প ঘোষণা', কোলঘাটে 'কল্পতরু' গডকরী

2

অ্যাঞ্জিওপ্লাস্টি নাকি বাইপাস সার্জারি: হার্টের ব্লকেজে কোন চিকিৎসা কখন জরুরি? জানালেন বিশেষজ্ঞরা

3

ডায়াবেটিস, স্ট্রেস থেকে স্ক্রিন টাইম: হার্ট ভালো রাখতে কী করবেন, কী এড়াবেন? জানালেন ডাঃ গোপাল চন্দ্র ঘোষ

4

'বাংলার জাতীয় সড়ক আমেরিকার মতো হয়ে যাবে'! পরিবহণে 'ডবল ইঞ্জিনে'র গতি

5

নিরঞ্জনের সঙ্গে কথাবার্তা নিয়ে সৃজলাকে আক্রমণ জিতুর! 'বাথরুমে তোমাকে...' রাগের মাথায় এ কী বললেন অভিনেতা?

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: 'বিগ বস বাংলা'র ঘরে প্রেম, অভিমান আর ঝগড়া যেন কিছুতেই পিছু ছাড়ছে না। জিতু কমল ও সৃজলা গুহকে ঘিরে নতুন করে শুরু হয়েছে বিতর্ক। সৃজলার প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়া, কান্না এবং নিরঞ্জন মণ্ডলের সঙ্গে কথা বলা, সব মিলিয়ে উত্তপ্ত বিগ বসের অন্দরমহল।

গত কয়েকদিন ধরেই সৃজলাকে নিজের মনের কথা জানিয়ে আসছেন জিতু। বারবার প্রেমের প্রস্তাব দিলেও সৃজলা তাতে রাজি হননি। বরং অভিনেত্রী স্পষ্ট জানিয়েছেন, জিতুকে তিনি ভালবাসেন ঠিকই, তবে বন্ধুর মতো। তাঁর জীবনে বাইরে একজন রয়েছেন। সেই সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা থাকলেও জিতুকে কোনও মিথ্যা আশা দিতে চান না তিনি।

আরও পড়ুন, হুগলির মেয়ে, বিয়েরও আসরও বসল সেখানেই! রেশমি দেসাইয়ের প্রাক্তন স্বামীর ঘরনি, কে এই কবিতা বন্দ্যোপাধ্যায়?

সৃজলার এই উত্তরে বেশ ভেঙে পড়েন জিতু। অভিমান করে ঘরের মেঝেতে শুয়ে পড়েন অভিনেতা। খাওয়াদাওয়াও বন্ধ করে দেন। তাঁর এমন অবস্থা দেখে কান্নায় ভেঙে পড়েন সৃজলা। জিতুকে বোঝানোর চেষ্টা করেন, এই বাড়িতে তাঁর ভাল থাকার অন্যতম কারণ জিতু। কিন্তু তাতেও অভিনেতার অভিমান কমেনি।

এরপর বিগ বসের কনফেশন রুমে গিয়ে নিজের মনের কথা জানান সৃজলা। তিনি বলেন, জিতুকে ভালবাসেন, তাঁর জন্য চিন্তাও করেন। কিন্তু সেই ভালবাসা বন্ধুত্বের। অন্যদিকে, বাইরে তাঁর যে সম্পর্ক রয়েছে, সেখানেও সমস্যা চলছে। এই পরিস্থিতিতে জিতুকে নতুন করে কোনও আশা দিতে চান না তিনি। জিতুর আবেগ এবং আচরণ নিয়েও উদ্বেগ প্রকাশ করেন অভিনেত্রী।

এদিকে বিগ বসের পরামর্শে জিতুর বাইরে অন্য প্রতিযোগীদের সঙ্গেও কথা বলার সিদ্ধান্ত নেন সৃজলা। কনফেশন রুম থেকে বেরিয়ে নিরঞ্জন মণ্ডলের সঙ্গে কথা বলতে বসেন তিনি। তিনি কাঁদতে কাঁদতে নিরঞ্জনকে বলেন, "দু'জনের লাইফ শেষ করে দিলাম। একটা ছেলের জীবন শেষ করে দিলাম।" নিরঞ্জন যখন তাঁকে বোঝান তাঁর কোনও ভুল নেই। তিনি কোনও অন্যায় করেননি, তখন জিতুর হয়ে সৃজলা বলেন, "ভালবাসা কখনও দোষ হয়? কত রাত ঘুমায়নি। আমিও ওই গিল্টে ঘুমাতে পারি না। রোজ সকালে হাত ধরে বলে, 'যেও না'।" 

কিন্তু সৃজলার কান্না দেখেই রেগে যান জিতু। নিরঞ্জনের সামনে সৃজলার আবেগ প্রকাশ করায় আপত্তি জানান তিনি। তাঁর প্রশ্ন, নিরঞ্জনের কাছে নিজের মনের কথা বলতে পারলে তাঁর কাছে কেন সেই অনুভূতি প্রকাশ করেন না সৃজলা? কেন তাঁকে নিজের অগ্রাধিকার দেওয়া হচ্ছে না, সেই নিয়েও ক্ষোভ প্রকাশ করেন অভিনেতা।

আরও পড়ুন, সব শেষ!’ নন্দিনীকে ধাক্কা রাজবীরের, চড়-থাপ্পড়-আঁচড়ে চরম অশান্তি! ২ মাসেই প্রেমের ইতি?

এখানেই শেষ নয়। নিরঞ্জন ও সৃজলার কথাবার্তাকে কেন্দ্র করে জিতুর মন্তব্য নিয়েও নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। লাইভ ফুটেজে বাথরুমে দু'জনের ঘনিষ্ঠতা নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করতে শোনা যায় তাঁকে। সেখানে জীতু বলছেন, ‘বাথরুমে ঢুকে আমি তোমার সঙ্গে চুম্মাচাটি করেছি…’! এমনকী, অভিনেতা কিছু শব্দ ব্যবহার করেন যা মিউট করে দেওয়া হয় এপিসোডে। তবে দেখানো হয় লাইভে। 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:
Bigg Boss Bangla