‘আমাদের মধ্যে সব শেষ’, নন্দিনীকে সরিয়ে দিলেন রাজবীর! সম্পর্কে এবার কি সত্যিই ইতি?
Rajveer Nandini Fight: ২ মাসেই মাখোমাখো প্রেম শেষ হয়ে যেতে বসেছে। রাজবীর-নন্দিনীর ঝগড়া সমস্ত সীমা ছাড়িয়ে গিয়েছে। হাতাহাতি, কথা কাটাকাটি এমন জায়গায় পৌঁছেছে যে রাজবীর বলেই বসলেন, 'পোষাচ্ছে না।'
1/7
বার কি সত্যিই শেষ রাজবীর-নন্দিনীর সম্পর্ক?
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ২ দিন পর বিগ বসের সিক্রেট রুম থেকে ফিরে আসার পর রাজবীর-নন্দিনীর সম্পর্ক নিয়ে জলঘোলা চলছিলই। এবার তাদের মধ্যের ঝামেলা বলছে নাও টিকতে পারে এই প্রেম!
2/7
নন্দিনীকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলেন রাজবীর!
নন্দিনী উত্তেজিত হয়ে রাজবীরকে পরপর চড়-থাপ্পড় মারতে থাকেন। প্রথমে তাঁকে শান্ত করার চেষ্টা করেন রাজবীর। কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে নিজেকে বাঁচাতে নন্দিনীকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন তিনি। তাতেও অবশ্য থামেনি দু’জনের সংঘাত।
3/7
রাজবীরকে চড়-থাপ্পড়, আঁচড় নন্দিনীর
লাক্সারি বাজেট টাস্কের পর রাজবীরের সঙ্গে নন্দিনী যা করলেন, তা এককথায় অবিশ্বাস্য! সৃজলার সঙ্গে তাঁর বিবাদে রাজবীর কেন কড়া অবস্থান নেননি, কেন সৃজলাকে সরাসরি কিছু বলেননি কিংবা নন্দিনীর পক্ষ নিয়ে প্রতিবাদ করেননি—এই অভিযোগেই ক্ষোভে ফেটে পড়েন নন্দিনী। এরপরই রাজবীরকে একের পর এক চড়-থাপ্পড় মারতে শুরু করেন তিনি। এমনকী, তাঁকে আঁচড়াতেও দেখা যায়!
4/7
রাজবীরের সঙ্গে শুরু কথা কাটাকাটি
প্রথমে ঝগড়ার সূত্রপাত এন’ লেখা আংটি হারানোকে কেন্দ্র করে। কেন সেটা না খুঁজে জিতুর সঙ্গে কথা বললে রাজবীর তা নিয়েই তুমুল বচসায় জড়ালেন নন্দিনী। হাতও চালান নন্দিনী, পাগলের মতো চিত্কার করতে থাকেন। তারপর শুরু অন্য অশান্তি
5/7
স্পষ্ট জানালেন, গায়ে যেন আর হাত না তোলেন
এরপর রাগের বশে নিজেকেই একের পর এক চড় মারতে শুরু করেন। নন্দিনী কিছু বলতে এগিয়ে এলে রাজবীর স্পষ্ট জানিয়ে দেন, 'আমার গায়ে কিন্তু আর হাত তুলবে না। অনেকক্ষণ ধরে দেখছি... তুমি সরে যাও, নইলে নিজেকেই মারতে থাকব।'
6/7
নন্দিনীর হুঁশিয়ারিও কাজে আসেনি
এমনকী রাগের বশে যখন নিজকে মারছেন রাজবীর, তখন নন্দিনী ঠেকাতে এলে তাকে এড়িয়ে চলে যেতে যান। ঠিক তখনই নন্দিনীর হুঁশিয়ারি, 'এখন আমার সামনে থেকে চলে গেলে আমাদের মধ্যে কিন্তু সব শেষ হয়ে যাবে'
7/7
‘আমাদের মধ্যে এমনিতেই সব শেষ!
নন্দিনীর কথাতেও ঘরে থাকেনি রাজবীর। প্রেমিকাকে সাফ বলেন, 'আমাদের মধ্যে এমনিতেই সবকিছু শেষ হয়ে গিয়েছে।তুমি সব সীমা পেরিয়ে গিয়েছো, আর পোষাচ্ছে না। এটা শেষ।'