অয়ন ঘোষাল: ভারতের জন্য খুলেছে হরমুজ প্রণালী। ঘুরে দাঁড়িয়েছে শেয়ার বাজার। সেনসেক্স বেড়েছে আড়াই শতাংশের বেশি, নিফটিও লাফ দিয়েছে প্রায় আড়াই শতাংশ। আন্তর্জাতিক বাজারে কমেছে অপরিশোধিত তেলের দাম। তখনই ভারতীয়দের মনে আশা, এবার কি তবে দেশের বাজারে কমবে পেট্রোল -ডিজেলের দাম?
বিশ্ববাজারে অনিশ্চয়তা
নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান দলের ধাক্কা খাওয়ার পর বিশ্ববাজারে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এর প্রভাব পড়েছে অপরিশোধিত তেলের দামে। নির্বাচনের ফল প্রকাশের পর আন্তর্জাতিক বাজারে তেলের দামে প্রায় ৯ শতাংশ পতন দেখা গিয়েছে। ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৯৫ ডলারের নীচে নেমেছে। অন্য দিকে, আমেরিকার ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা WTI ক্রুডের দামও ব্যারেলপ্রতি ৯০ ডলারের নীচে নেমে এসেছে।
শহরে শহরে পেট্রোলের দাম
তবে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমলেও ভারতের বাজারে এখনও তার প্রভাব পড়েনি। কলকাতায় এদিন পেট্রোলের দাম লিটারপ্রতি ১১৩ টাকার বেশি। দিল্লিতে পেট্রোলের দাম ১০২.১২ টাকা প্রতি লিটার। মুম্বইয়ে ১১১.২১ টাকা, চেন্নাইয়ে ১০৭.৭৬ টাকা, বেঙ্গালুরুতে ১১০.৯৩ টাকা এবং হায়দরাবাদে ১১৫.৬৯ টাকা প্রতি লিটার দরে বিক্রি হচ্ছে পেট্রোল।
ডিজেলের দাম
ডিজেলের দামও অপরিবর্তিত রয়েছে। কলকাতায় এক লিটার ডিজেলের দাম ৯৯.৮২ টাকা। দিল্লিতে ৯৫.২০ টাকা, মুম্বইয়ে ৯৭.৮৩ টাকা, চেন্নাইয়ে ৯৯.৫৫ টাকা এবং বেঙ্গালুরুতে ৯৮.৭৯ টাকা প্রতি লিটার দরে বিক্রি হচ্ছে ডিজেল।
অর্থাৎ, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম উল্লেখযোগ্যভাবে কমলেও দেশের বৃহত্তম উৎসব দিওয়ালির প্রাক্কালে ভারতীয় পেট্রোল পাম্পগুলিতে এখনও তার কোনও প্রতিফলন দেখা যাচ্ছে না।
কারও সর্বনাশ, কারও পৌষ মাস!
কারও সর্বনাশ, কারও পৌষ মাস! ট্রাম্পের পতন সরাসরি ফলাল সুফল। বিশ্ববাজারে কমার ইঙ্গিত তেলের দরে। নির্বাচনের পরে সবচেয়ে বেশি পরিবর্তন দেখা গিয়েছিল তেলবাজারে। গতকাল বুধবার ব্রেন্ট ক্রুড তেলের দাম ৮ শতাংশের বেশি কমে ব্যারেলপ্রতি প্রায় ৯৫ ডলারে নেমে এসেছিল। মার্কিন ক্রুড অয়েলের দামেও বড় ধরনের পতন ঘটেছিল। জ্বালানির মূল্যহ্রাস মুদ্রাস্ফীতি কমাতে এবং কেন্দ্রীয় ব্যাংককে সুদের হার কমাতে সাহায্য করতে পারে। ট্রাম্প নিজেও স্বীকার করেছিলেন, রিপাবলিকানদের পরাজয়ের পিছনে যুদ্ধের একটা বড় ভূমিকা আছে। তেলের দাম কমলে উপভোক্তা ও ব্যবসায়ীরা স্বস্তি পাবেন। কম মূল্যে জ্বালানি পাওয়া গেলে মুদ্রাস্ফীতির চাপ কমবে, পরিবহণের খরচ কমবে এবং কেন্দ্রীয় ব্যাঙ্কগুলির সুদের হার কমানোর কথা বিবেচনা করার সুযোগ বাড়বে।
সোনার দর
প্রসঙ্গত, আজ সোনার দর কত?
কলকাতায় বাজার খোলার আগে এই মুহূর্তে সোনার দাম চলছে:
১) হলমার্ক সোনার গয়না ১ গ্রাম ১৩ হাজার ৬০০ টাকা
২) খুচরো পাকা সোনা ১ গ্রাম ১৪ হাজার ৩০৫ টাকা
৩) পাকা সোনার বাঁট ১ গ্রাম ১৪ হাজার ২৩৫ টাকা
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)