SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

‘আমায় চুম্বন করো...তারপরই!', কাজের সুযোগ দিতে চেয়ে ভয়ংকর প্রস্তাব? মুখ খুললেন দেবিনা

‘আমায় চুম্বন করো!’ অন্ধকার নির্জন জায়গায় গাড়ি থামিয়ে এমনই প্রস্তাব দিয়েছিলেন এক পরিচালক। কেরিয়ারের শুরুর দিকে কাস্টিং কাউচের ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী দেবিনা বন্দ্যোপাধ্যায়। কীভাবে পরিস্থিতি সামলেছিলেন তিনি?

Written By Debasmita Das
Published: Nov 17, 2026, 14:36 IST | Updated: Nov 17, 2026, 15:00 IST
Join

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিনোদন জগতের চাকটিক্যের নিচে লুকানো অন্ধকার অভিজ্ঞতাগুলো আবার সামনে এসেছে। কেরিয়ার শুরুতে কাস্টিং কাউচের মতো পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন দেবিনা বন্দ্যোপাধ্যায়। দক্ষিণী ছবিতে কাজ করার সময় এক পরিচালকের অস্বস্তিকর আচরণের শিকার হয়েছিলেন দেবিনা। নির্জন জায়গায় গাড়ি থামিয়ে দেবিনাকে চুম্বন করার কথা বলেছিলেন পরিচালক। সেই সময় আতঙ্কে দেবিনা কাঁপছিলেন।
সম্প্রতি একটি পডকাস্টে সেই তিক্ত অভিজ্ঞতার কথা ভাগ করে নেন দেবিনা।

সন্ধ্যায় গাড়িতে ঘুরতে যাওয়ার প্রস্তাব পরিচালকের

দেবিনাকে প্রশ্ন করা হয়েছিল, কখনও কাস্টিং কাউচের অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন কি না! উত্তরে দেবিনা জানান, কেরিয়ারের একেবারে শুরুতে দক্ষিণী ছবিতে কাজ করার সময় এমন পরিস্থিতির মধ্যে পড়েছিলেন দেবিনা। দেবিনা জানান, একদিন এক পরিচালক তাকে সন্ধ্যায় একসঙ্গে বাইরে যাওয়ার প্রস্তাব দেন। বলেন, সন্ধ্যায় কী করছেন? তার সঙ্গে যেতে পারেন। সেই সময় দেবিনা ইন্ডাস্ট্রিতে একেবারে নতুন ছিলেন। বয়সও কম ছিল। পরিচালকের এমন প্রস্তাবে সরাসরি না বলা কঠিন ছিল, সেই আত্মবিশ্বাস তখন দেবিনার ছিল না। যদিও মনের মধ্যে একটি অস্বস্তি তৈরি হয়েছিল।

আরও পড়ুন, শ্যুটিং চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা, মৃত্যু ৪৬ বছরের লাইট কর্মীর! মৃতের পরিবারকে সাহায্য

নির্জন জায়গায় গাড়ি থামিয়ে চুম্বনের প্রস্তাব!

দেবিনার কথায়, গাড়িতে করে ঘুরতে যাওয়ার সময় আচমকা একটি অন্ধকার, নির্জন জায়গায় গাড়ি থামিয়ে দেন ওই পরিচালক। এরপরই তাকে চুম্বন করতে বলেন। পরিচালকের এমন আচরণে হতভম্ব হয়ে যান দেবিনা। সেই মুহূর্তে নিজেকে অত্যন্ত অসহায় মনে হচ্ছিল দেবিনা। দেবিনা জানান, তাঁর মনে হয়েছিল, অন্ধকার জায়গায় তিনি কোথায় এসে পড়েছেন! ওই ব্যক্তি যদি দেবিনাকে ক্ষতি করেন, তা হলে কী হবে?

কাঁপা গলায় জানিয়েছিলেন আপত্তি। ভয় পেলেও শেষ পর্যন্ত নিজের অবস্থান স্পষ্ট করেছিলেন দেবিনা। পরিচালককে বলেছিলেন, এই পরিস্থিতিতে দেবিনা স্বচ্ছন্দ নন।

গুরমীতের মধ্যে খুঁজে পেয়েছেন নিরাপদ আশ্রয়

দেবিনার কথায়, গুরমীত তাঁর জীবনে আসার পর তিনি বুঝতে পেরেছিলেন নিরাপদ সম্পর্ক কী। গুরমীতের মধ্যেই দেবিনা নিজের নিরাপদ আশ্রয় খুঁজে পেয়েছেন। উল্লেখ্য, ২০০৮ সালে জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক 'রামায়ণ'-এ সীতার চরিত্রে অভিনয় করে পরিচিতি পান দেবিনা। সেই ধারাবাহিকেই রামের চরিত্রে অভিনয় করেছিলেন গুরমীত চৌধরী। পর্দার রাম-সীতা জুটি বাস্তব জীবনেও বিবাহবন্ধনে আবদ্ধ হন। বর্তমানে দেবিনা ও গুরমীতের দুই সন্তান রয়েছে।

আরও পড়ুন, এবার জেমস বন্ড রবার্ট প্যাটিনসন! ড্যানিয়েল ক্রেগের পর 007-এর দায়িত্বে ‘দ্য ব্যাটম্যান’ তারকা

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

৮ বছর আগে বৈদ্যুতিন মাধ্যমে হাতেখড়ি। ক্যামেরার সামনে অথবা ডেস্ক-- সমান সাবলীল। বিনোদন দুনিয়ায় সাংবাদিকতার শুরু। ক্রমে নিজের আগ্রহের তালিকায় যুক্ত হয়েছে রাজনীতি, ক্রাইম, প্রযুক্তি, অর্থনীতি, আন্তর্জাতিক সম্পর্ক। বিশ্বাস, ডিজিটাল সাংবাদিকতা এখন মার্কেটিং ও প্যাকেজিং। 
Read More

ZEENEWS TRENDING STORIES