• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /বিনোদন
  • /বিগ বস বাংলায় ডাবল ওয়াইল্ড কার্ড এন্ট্রি! ঘরে ঢুকছেন সাহেব ভট্টাচার্য ও আদৃত রায়?

বিগ বস বাংলায় ডাবল ওয়াইল্ড কার্ড এন্ট্রি! ঘরে ঢুকছেন সাহেব ভট্টাচার্য ও আদৃত রায়?

Adrit Roy, Saheb Bhattacharya: বিগ বস বাংলার ঘিরে নতুন চমক! ওয়াইল্ড কার্ড প্রতিযোগী হিসেবে রিয়্যালিটি শোয়ের ঘরে প্রবেশ করতে পারেন টলিউডের দুই পরিচিত মুখ আদৃত রায় ও সাহেব ভট্টাচার্য। দুই অভিনেতাকে নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। সত্যিই কি বিগ বসের ঘরে দেখা যাবে উচ্ছেবাবু ও সাহেবকে?

Written ByDebasmita Das
Published: Nov 07, 2026, 08:46 AM IST|Updated: Nov 07, 2026, 08:56 AM IST
joinshare
বিগ বস বাংলায় ডাবল ওয়াইল্ড কার্ড এন্ট্রি! ঘরে ঢুকছেন সাহেব ভট্টাচার্য ও আদৃত রায়?

About the Author

Debasmita Das

Debasmita Das

৮ বছর আগে বৈদ্যুতিন মাধ্যমে হাতেখড়ি। ক্যামেরার সামনে অথবা ডেস্ক-- সমান সাবলীল। বিনোদন দুনিয়ায় সাংবাদিকতার শুরু। ক্রমে নিজের আগ্রহের তালিকায় যুক্ত হয়েছে রাজনীতি, ক্রাইম, প্রযুক্তি, অর্থনীতি, আন্তর্জাতিক সম্পর্ক। বিশ্বাস, ডিজিটাল সাংবাদিকতা এখন মার্কেটিং ও প্যাকেজিং। 
Read More

ট্রেন্ডিং

  • নিউজ
  • ফোটো
  • ভিডিয়ো
বিগ বস বাংলায় ডাবল ওয়াইল্ড কার্ড এন্ট্রি! ঘরে ঢুকছেন সাহেব ভট্টাচার্য ও আদৃত রায়?

বিগ বস বাংলায় ডাবল ওয়াইল্ড কার্ড এন্ট্রি! ঘরে ঢুকছেন সাহেব ভট্টাচার্য ও আদৃত রায়?

2

মধ্যরাতে রণক্ষেত্র কালীঘাট! অভিষেকের জন্মদিনে রক্তক্ষয়ী সংঘর্ষ, ফাটল মাথা-ভাঙল আঙুল

3

দীপাবলিতে আঁধার! 'তৃণমূলের পাপে' চিরতরে চাকরি গেল আরও ১ হাজার 'যোগ্য' শিক্ষাকর্মীর

4

ভুয়ো ডাক্তার ধরতে এবার রাজ্য মেডিক্যাল কাউন্সিলে SIR? কড়া সিদ্ধান্ত স্বাস্থ্য দফতরের

5

সূর্যকুমারেই অটুট আস্থা মুম্বইয়ের, এবার তিনিই ক্যাপ্টেন! বিশ্বকাপ জিতিয়েও খুইয়েছেন নেতৃত্ব, দীর্ঘদিন জাতীয় দলেও ব্রাত্য,

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিগ বস বাংলার ঘরে নতুন চমক! এবার কি দুই জনপ্রিয় টলি অভিনেতাকে একসঙ্গে শোতে দেখা যাবে? সূত্রের খবর, ওয়াইল্ড কার্ড প্রতিযোগী হিসেবে বিগ বস বাংলার ঘরে প্রবেশ করতে পারেন অভিনেতা আদৃত রায় ও অভিনেতা সাহেব ভট্টাচার্য। দুই অভিনেতার নাম সামনে এলে দর্শকদের মধ্যে তীব্র আলোচনা শুরু হয়েছে।

প্রথম থেকেই প্রতিযোগীদের ঝগড়া, বন্ধুত্ব, সম্পর্কের টানাপোড়েন এবং বিভিন্ন টাস্ক শোকে উত্তেজিত এই শো। সময়ের সঙ্গে সঙ্গে বিগ বসের ঘরের সমীকরণ বদলেছে। অনেক প্রতিযোগী ইতিমধ্যেই শো থেকে বিদায় নিয়েছেন। আবারও ওয়াইল্ড কার্ড এন্ট্রির মাধ্যমে নতুন সদস্যদের আগমনে উত্তেজনা বেড়েছে।

আরও পড়ুন, সব শেষ!’ নন্দিনীকে ধাক্কা রাজবীরের, চড়-থাপ্পড়-আঁচড়ে চরম অশান্তি! ২ মাসেই প্রেমের ইতি?

এর আগে রাজবীর দে, জীতু কমল ও অনুষ্কা ঘোষ ওয়াইল্ড কার্ড প্রতিযোগী হিসেবে বিগ বসের ঘরে প্রবেশ করেছিলেন। পরে সৌরভ দাস ও রণিতা দাসের প্রবেশে আবার চর্চা শুরু হয়। এবার তালিকায় নতুন করে উঠে এসেছে অভিনেতা আদৃত রায় ও অভিনেতা সাহেব ভট্টাচার্য।

শোনা যাচ্ছে, ‘উচ্ছেবাবু’ অভিনেতা আদৃত রায় বিগ বসের ঘরে দেখা যেতে পারে। তার সঙ্গে থাকতে পারেন অভিনেতা সাহেব ভট্টাচার্যও। যদিও প্রথম থেকেই বিগ বসে যোগ দেওয়ার বিষয়ে অভিনেতা সাহেব ভট্টাচার্যের অনীহা ছিল বলে শোনা গিয়েছিল। এবার নাকি সেই সিদ্ধান্ত বদলাতে পারেন অভিনেতা। তবে এই খবর এখনও জল্পনার স্তরে রয়েছে।

অভিনেতা আদৃত রায় ও অভিনেতা সাহেব ভট্টাচার্যের নিজস্ব অনুরাগী মহল রয়েছে। বিশেষ করে ছোট পর্দার দর্শকদের কাছে অভিনেতা আদৃত রায় অত্যন্ত পরিচিত মুখ। অন্যদিকে অভিনেতা সাহেব ভট্টাচার্যও টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা। ফলে যদি উভয় অভিনেতা সত্যিই বিগ বসের ঘরে প্রবেশ করেন, তাহলে প্রতিযোগীদের মধ্যে নতুন সমীকরণ তৈরি হতে পারে। সামনেই সাহেবের সঙ্গে সুস্মিতার বিয়ে। তার আগেই এই এন্ট্রি কিছুটা হলেও সাহসী পদক্ষেপ। 

আরও পড়ুন, Aishwarya Rai Bachchan Net Worth: দুবাইয়ে বিলাসবহুল ভিলা! গ্যারেজে Mercedes-Rolls Royce, জানেন ঐশ্বর্যর মোট সম্পত্তির পরিমাণ? আজ ৫৩ বছরে পা বলি ডিভার

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:
Bigg Boss Bangla