• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /রাজ্য
  • /কলকাতা
  • /মধ্যরাতে রণক্ষেত্র কালীঘাট! অভিষেকের জন্মদিনে রক্তক্ষয়ী সংঘর্ষ, ফাটল মাথা-ভাঙল আঙুল

মধ্যরাতে রণক্ষেত্র কালীঘাট! অভিষেকের জন্মদিনে রক্তক্ষয়ী সংঘর্ষ, ফাটল মাথা-ভাঙল আঙুল

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে তাঁর বাড়ি থেকে নেমে সেখানে দীর্ঘক্ষণ বসেছিলেন। তিনি সেই সময় সাংবাদিকদের যাবতীয় অভিযোগ জানান।

Written BySoumita KhanEdited BySoumita Khan
Published: Nov 07, 2026, 08:05 AM IST|Updated: Nov 07, 2026, 08:18 AM IST
joinshare
মধ্যরাতে রণক্ষেত্র কালীঘাট! অভিষেকের জন্মদিনে রক্তক্ষয়ী সংঘর্ষ, ফাটল মাথা-ভাঙল আঙুল

About the Author

Soumita Khan

Soumita Khan

আশুতোষ কলেজ থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়-- সাংবাদিকতা নিয়েই পড়াশোনা। আন্তর্জাল সাংবাদিকতায় পেশাগত হাতেখড়ি। লেখেন সব বিষয়েই, তবে ক্রাইমের খবরের আনাচকানাচে ঘোরাঘুরিতে বেশি আগ্রহ। অনুক্ষণ শিক্ষানবিশ...
Read More

ট্রেন্ডিং

  • নিউজ
  • ফোটো
  • ভিডিয়ো
মধ্যরাতে রণক্ষেত্র কালীঘাট! অভিষেকের জন্মদিনে রক্তক্ষয়ী সংঘর্ষ, ফাটল মাথা-ভাঙল আঙুল

মধ্যরাতে রণক্ষেত্র কালীঘাট! অভিষেকের জন্মদিনে রক্তক্ষয়ী সংঘর্ষ, ফাটল মাথা-ভাঙল আঙুল

2

দীপাবলিতে আঁধার! 'তৃণমূলের পাপে' চিরতরে চাকরি গেল আরও ১ হাজার 'যোগ্য' শিক্ষাকর্মীর

3

ভুয়ো ডাক্তার ধরতে এবার রাজ্য মেডিক্যাল কাউন্সিলে SIR? কড়া সিদ্ধান্ত স্বাস্থ্য দফতরের

4

সূর্যকুমারেই অটুট আস্থা মুম্বইয়ের, এবার তিনিই ক্যাপ্টেন! বিশ্বকাপ জিতিয়েও খুইয়েছেন নেতৃত্ব, দীর্ঘদিন জাতীয় দলেও ব্রাত্য,

5

ঋতব্রত শিবিরের চালে জোর বেকায়দায় কালীঘাট-তৃণমূল! হলফনামা জমা দেওয়া নিয়ে ঘোর অনিশ্চয়তা

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

প্রসেনজিত্‍ সর্দার, অয়ন ঘোষাল: ৭ অক্টোবর তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। আর শনিবার মধ্যরাতের পর তাঁর জন্মদিন উপলক্ষে কালীঘাটের বাড়ির সামনে জড়ো হয়েছিলেন কর্মী সমর্থকরা। অভিযোগ, রাত ২টোর পর  বিজেপির কর্মীরা সেখানে জমায়েত হন এবং 'চোর' স্লোগান দেন। অভিষেকের কাট আউট- -ছবি-ব্যানার ভেঙে ছিঁড়ে ফেলা হয়। বাধা দিতে গেলে দু'পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। ঘটনাস্থলে পুলিস এসে দু'পক্ষকে সরিয়ে দেয়।

ঠিক কী ঘটেছিল গতরাতে?
মমতা তৃণমূল-বিজেপির মধ্যে স্লোগান, পাল্টা স্লোগান। একদিকে তৃণমূল সমর্থকরা, অন্যদিকে বিজেপি সমর্থকরা। এরপর সংঘর্ষ হয়, একে অপরের দিকে ইট-বৃষ্টি চলে। পুলিস এসে পরিস্থিতি সামাল দেয়, দু’পক্ষকে সরিয়ে দেয়। এই মুহূর্তের ছবি আপনারা দেখছেন। অভিষেক অনুগামীদের বিরুদ্ধে পাল্টা হামলার অভিযোগ করেছে বিজেপি। তাদের কয়েকজন আহত বলেও দাবি বিজেপির। গতকাল রাতের পর থেকে আজ সকালেও রীতিমতো থমথমে পরিবেশ অভিষেকের বাড়ির সামনে।

আরও পড়ুন: দীপাবলিতে আঁধার! 'তৃণমূলের পাপে' চিরতরে চাকরি গেল আরও ১ হাজার 'যোগ্য' শিক্ষাকর্মীর

ধস্তাধস্তির পর অভিষেক বন্দ্যোপাধ্যায় কর্মী সমর্থকদের সঙ্গে বাড়ির নীচে বসে পড়েন। রাস্তার অন্যদিকে দেখা যায় বিজেপি সমর্থকদের। তাদের অভিযোগ,কালীপুজোর ঠাকুর নিয়ে আসতে গিয়েছিল তারা, তখন তাদের উদ্দেশ্যে স্লোগান দেয় তৃণমূলের কর্মীরা, তাদের বেশ কয়েকজন আহত হয়। বিজেপির আরও অভিযোগ, তাদের কর্মীরা রাতে পটুয়াপাড়ায় প্রতিমা কিনতে এসেছিলেন। সেই সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালনের নামে মূল রাস্তা আটকে রাখা হয়েছিল। স্থানীয় বিজেপি নেতা শিবসাগর যাদবের দাবি, রাস্তা আটকে জন্মদিন পালনের প্রতিবাদ করায় তৃণমূলের অনুগামীরা বাইরে থেকে লোক এনে তাঁদের ওপর হামলা চালায়। তাঁদের বিরুদ্ধে দেশবিরোধী স্লোগান দেওয়ারও অভিযোগ তোলা হয়। বিজেপির দাবি অনুযায়ী, হামলায় দলের অন্তত তিনজন কর্মী গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

অভিষেকের কী অভিযোগ?

সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে বিশাল পুলিস বাহিনী এবং পুলিসের এইচআরএফএস (HRFS) ভ্যান পৌঁছায়। পুলিস কর্মীরা দ্রুত দুই পক্ষকে সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। রাস্তায় ব্যারিকেড তৈরি করে এলাকা ঘিরে ফেলা হয়। ঘটনার জেরে গভীর রাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই ফ্ল্যাট থেকে নীচে নেমে এসে অনুগামীদের পাশে বসে থাকেন এবং সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি সোশ্যাল মিডিয়ায় একাধিক ভিডিয়ো পোস্ট করে দাবি করেন, বিজেপি কর্মীদের হামলায় তাঁর দলের কর্মীদের মাথা ফেটেছে ও হাতের আঙুল ভেঙেছে।

আরও পড়ুন: ভুয়ো ডাক্তার ধরতে এবার রাজ্য মেডিক্যাল কাউন্সিলে SIR? কড়া সিদ্ধান্ত স্বাস্থ্য দফতরের

অভিষেকের আরও অভিযোগ, কিছু দিন ধরে তাঁর বাড়ির সামনে রেইকি চলছিল। কাল রাতে আসা কিছু দুষ্কৃতীর হাতে আগ্নেয়াস্ত্র ছিল। বিনা প্ররোচনায় তারা জন্মদিনের অনুষ্ঠান এবং জমায়েত ভেস্তে দেওয়ার ষড়যন্ত্র করেছে। কিছু বাইক বেশ কিছুদিন ধরে রাতের দিকে বাড়ির সামনে ঘুরঘুর করছিল। কয়েকটি নম্বর তিনি নোট করেছেন।

পরবর্তীকালে তৃণমূল নেত্রী দোলা সেন ঘটনাস্থলে পৌঁছান। অভিষেক বন্দ্যোপাধ্যায় পরে নিজের তিনতলার ফ্ল্যাটে ফিরে যান এবং রাস্তা থেকে কর্মী-সমর্থকদের সরিয়ে দেওয়া হয়। কালীপুজোর প্রাক্কালে পটুয়াপাড়া লেন থেকে মণ্ডপে প্রতিমা পাঠানো এবং কালীঘাট মন্দিরে ভক্তদের সমাগম নির্বিঘ্ন রাখতে সকাল থেকেই গোটা চত্বরে কড়া পুলিসি পাহারা ও ব্যারিকেড বজায় রাখা হয়েছে। বর্তমানে এলাকায় উত্তেজনা থাকলেও সার্বিক পরিস্থিতি পুলিসের নিয়ন্ত্রণে রয়েছে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
 

Add Zee News as a Preferred Source
TAGS:
Abhishek Banerjee