SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

৭০ লাখের নতুন ভবন, ঢোকার রাস্তা নেই! ৩ বছর ধরে তালাবন্ধ নকশালবাড়ি হিন্দি জুনিয়র হাইস্কুল

Siliguri school: ৪টে ঘরে ২১০ পড়ুয়ার গাদাগাদি! ২০০৯ থেকে হিন্দি প্রাথমিক বিদ্যালয়ে এভাবেই জুনিয়র স্কুল চলছে। তবে এবার আগামী শিক্ষাবর্ষ থেকে স্কুল ভবনে ক্লাস শুরুর উদ্যোগ মাটিগাড়া নকশালবাড়ির বিজেপি বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী আনন্দময় বর্মনের।

Written By Sudeshna Paul Saha
Published: Oct 08, 2026, 04:01 PM IST | Updated: Oct 08, 2026, 04:11 PM IST
Image Credit: নকশালবাড়ি হিন্দি জুনিয়র হাইস্কুলের নতুন ভবন
Join

নারায়ণ সিংহ রায়: স্কুলের নতুন ভবন নির্মাণ হলেও আজও শুরু করা যায়নি পঠনপাঠন! সরকার পালাবদলের পর ভবনের রং বদলালেও পঠনপাঠনের ছবিটা একই। তবে আগামী বর্ষে নতুন স্কুল ভবনে পুরোদমে পঠনপাঠন শুরু হবে বলে আশ্বাস মন্ত্রীর।

৩ বছর ধরে পড়ে নতুন স্কুল ভবন

গত ৩ বছর ধরে পড়ে পড়ে নষ্ট হচ্ছে নকশালবাড়ির জুনিয়র হাইস্কুলের স্কুলের নতুন ভবন। ভবনের ছাত্রের বদলে এখন দখল নিয়েছে জঙ্গল ও আবর্জনায়। বর্ডার এরিয়া ডেভেলপমেন্ট প্রজেক্ট তথা বিএডিপি ফান্ড থেকে ৭০ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত হয়েছে শিলিগুড়ি মহকুমার নকশালবাড়ি হিন্দি জুনিয়র হাইস্কুলের নতুন ভবন।

অভিযোগ, ভবন তৈরির সময় যাতায়াতের রাস্তা থাকলেও নতুন এই স্কুল ভবন যাতায়াতের জন্য কোনও রাস্তা নেই বলে শুরু করা যায়নি নতুন ভবনের ক্লাস। নতুন ভবনের এক কিলোমিটার দূরে নকশালবাড়ি হিন্দি প্রাথমিক বিদ্যালয়ের ঘরে কোনও মতে ৪টি ঘরের মধ্যেই চলছে জুনিয়র হাইস্কুল। ভবনের এই দুর্দশার বিষয়টি সামনে আসতেই ঘটনাস্থলে পৌঁছে ভবনের রাস্তা বের করতে উদ্যোগী হন স্কুল শিক্ষা পরিদর্শক। কিন্তু কাজের কাজ কোনও হয়নি।

মন্ত্রীর আশ্বাস

তবে রাজ্যের পালাবদল হতেই এবার সেই ভবনে স্কুল ফেরাতে উদ্যোগী হলেন মাটিগাড়া নকশালবাড়ির বিজেপি বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী আনন্দময় বর্মন। নতুন ভবন পরিদর্শন করে আগামী শিক্ষাবর্ষ থেকে নতুন স্কুল ভবনে ক্লাস শুরুর বিষয়ে উদ্যোগী মন্ত্রী। নকশালবাড়ির বিএল‌আর‌ও ও বিডিওকে সঙ্গে নিয়ে স্কুল ঢোকার রাস্তা নিয়ে আলোচনা করেন তিনি। জমি সমস্যা মিটাতে উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন তিনি। মন্ত্রীর উদ্যোগে আশার আলো দেখছে স্কুল কর্তৃপক্ষ থেকে অভিভাবক ও পরিচালন সমিতি। পাশাপাশি,নতুন ভবনে স্কুল ফিরলে শিক্ষার্থীদের সুবিধা হবে মত অভিভাবকদের।

অন্যদিকে ২০০৯ থেকে হিন্দি প্রাথমিক বিদ্যালয়ে জুনিয়র স্কুল চলছে। এতে সমস্যা হচ্ছে। পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ক্লাসের সমস্যা এমনকি শিক্ষকদের ঘরেই চলে কম্পিউটার ক্লাস। সেই জায়গায় নতুন ভবনে হয়ে সুবিধা হবে মত প্রধান শিক্ষকের। অন্যদিকে সমস্যা মিটুক চাইছেন প্রাক্তন পরিচালন সমিতির সভাপতি‌ও।



বর্তমানে ২১০ জন শিক্ষার্থী ও ৭ জন শিক্ষক নিয়ে নকশালবাড়ি হিন্দি জুনিয়র স্কুলটি চলছে নকশালবাড়ি হিন্দি প্রাথমিক বিদ্যালয়ের ভবনে। ভবন থাকলেও ঢোকার রাস্তা না থাকায় সমস্যা দীর্ঘদিনের। পূর্বতন সরকারে আমলে এর সমস্যা সমাধান না হলেও সরকারের পালাবদল হতেই মন্ত্রীর উদ্যোগে আশার আলো দেখচ্ছে অবিভাবক ও বিদ্যালয় কর্তৃপক্ষ।

আরও পড়ুন, পর্যটনে নতুন পরিকল্পনা, পাহাড়ে রোপওয়ে থেকে ডিজিটালাইজড হোমস্টে রেজিস্ট্রেশন

আরও পড়ুন, উত্তরবঙ্গে গতির মহাসুনামি! ১,১৭৫ কোটি টাকার তিস্তা সেতু থেকে ১২০ কিমির এক্সপ্রেসওয়ে- বদলের মেগা রূপরেখা

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

টেলিভিশনে হাতেখড়ি। প্যাশন ডিজিটাল। অনলাইন সাংবাদিকতা মানে শুধু অনলাইনে খবর লেখা নয়, ডিজিটাল মানে ডেটা নিয়ে 'খেলা'! সংখ্যাতত্ত্বের সাংবাদিকতা! অন সেকেন্ড ডেটার চুলচেরা বিশ্লেষণে নেওয়া ডিজিটাল স্ট্র্যাটেজি। ১২ বছর ধরে মিলিয়ে যাচ্ছি লেখা আর ডেটার খেলা। রাজ্য থেকে দেশ, বিশ্ব থেকে বিবিধ, রাজনীতি থেকে কূটনীতি- সংবাদ নিয়ে সংখ্যাতত্ত্বের 'খেলা'ই আমার ফোকাস।

ZEENEWS TRENDING STORIES