SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

'বাবার নামে মসজিদ রাখুন!', হুমায়ুন কবীরকে কড়া হুঁশিয়ারি সুকান্ত মজুমদারের

BJP Ganatantra Bachao Rally: শিলিগুড়িতে বিজেপির 'গণতন্ত্র বাঁচাও' কর্মসূচিকে ঘিরে তুঙ্গে রাজনৈতিক উত্তাপ। এনজেপি-তে নেমেই কড়া বার্তা সুকান্ত মজুমদারের। বিজেপির মহামিছিল ঘিরে নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা শহর। উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রীও।

Written By Sudeshna Paul Saha
Published: Nov 03, 2026, 12:16 PM IST | Updated: Nov 03, 2026, 12:29 PM IST
Join

নারায়ণ সিংহ রায়: শিলিগুড়িতে 'গণতন্ত্র বাঁচাও’ মহামিছিল ঘিরে বিজেপির প্রস্তুতি তুঙ্গে। সকালেই পৌঁছে গিয়েছেন সুকান্ত মজুমদার। বিজেপির ‘গণতন্ত্র বাঁচাও, অরাজকতা হটাও’ কর্মসূচিকে কেন্দ্র করে মঙ্গলবার সরগরম শিলিগুড়ির রাজনৈতিক মহল। এই কর্মসূচিতে যোগ দিতে এদিন সকালে পদাতিক এক্সপ্রেসে চেপে নিউ জলপাইগুড়ি (এনজেপি) স্টেশনে এসে পৌঁছন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। স্টেশনে তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন রাজ্যের পর্যটনমন্ত্রী তথা শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ-সহ বিজেপির নেতা-কর্মী ও সমর্থকরা।সুকান্ত মজুমদার স্টেশনের বাইরে আসতেই তাঁকে ঘিরে দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

এদিন শিলিগুড়িতে পা দিয়েই হুমায়ুন কবীরকে হুঁশিয়ারি দেন সুকান্ত মজুমদার। বলেন, "বাবার নামে মসজিদ রাখুন!" জাতীয় সড়ক অবরোধ করা একটি জামিন অযোগ্য অপরাধ। মেটিয়াবুরুজ গণধর্ষণের অভিযোগে প্রসঙ্গে তাঁর সাফ কথা, "পুলিশ তদন্ত করব। কেউ ছাড় পাবে না এটুকু বলতে পারি।" ডেবরার এমএলএদের মার খাওয়ার প্রসঙ্গে সুকান্ত মজুমদার জানান, "আমি ব্যাপারটা শুনেছি খোঁজ নিচ্ছি। যদি কেউ ভাবে আমরা সরকারে এসেছি। তোলাবাজি করব। তাহলে ভুল ভাববে। আমরা তোলাবাজি করতে দেব না।" ইত্যাদি একাধিক প্রশ্নের উত্তর দেন সুকান্ত মজুমদার।

অন্যদিকে, এদিন শিলিগুড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সফর ঘিরেও একাধিক কর্মসূচি রয়েছে। শিলিগুড়িতে পৌঁছে উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠকের পর ভারতীয় মহিলা ক্রিকেট দলের উইকেটকিপার-ব্যাটার রিচা ঘোষ ও প্রবীণ বিজেপি নেতা মাখন সরকারের বাড়িতে সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে তাঁর। এরপর মহামিছিলে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। 

মহামিছিল ও মুখ্যমন্ত্রীর সফরকে কেন্দ্র করে শহরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মিছিলের রুট, যান চলাচল নিয়ন্ত্রণ ও গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে। সব মিলিয়ে বিজেপির এই মহামিছিলকে ঘিরে শিলিগুড়িতে রাজনৈতিক উত্তাপ এখন তুঙ্গে।

আরও পড়ুন, ‘বাঘাযতীন পার্ক চলো’: অরাজকতা দূর ও গণতন্ত্র বাঁচানোর ডাক! মঙ্গলে শিলিগুড়িতে বিজেপির মহামিছিল, থাকবেন শুভেন্দুও

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

টেলিভিশনে হাতেখড়ি। প্যাশন ডিজিটাল। অনলাইন সাংবাদিকতা মানে শুধু অনলাইনে খবর লেখা নয়, ডিজিটাল মানে ডেটা নিয়ে 'খেলা'! সংখ্যাতত্ত্বের সাংবাদিকতা! অন সেকেন্ড ডেটার চুলচেরা বিশ্লেষণে নেওয়া ডিজিটাল স্ট্র্যাটেজি। ১২ বছর ধরে মিলিয়ে যাচ্ছি লেখা আর ডেটার খেলা। রাজ্য থেকে দেশ, বিশ্ব থেকে বিবিধ, রাজনীতি থেকে কূটনীতি- সংবাদ নিয়ে সংখ্যাতত্ত্বের 'খেলা'ই আমার ফোকাস।

ZEENEWS TRENDING STORIES