• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /রাজ্য
  • /কলকাতা
  • /ফের রাস্তায় টেট পাস চাকরিপ্রার্থীরা, ৩ দাবিতে বিকাশভবন যাওয়ার আগেই আটকে দিল পুলিস

ফের রাস্তায় টেট পাস চাকরিপ্রার্থীরা, ৩ দাবিতে বিকাশভবন যাওয়ার আগেই আটকে দিল পুলিস

TET: বিক্ষোভের কোনও অনুমতি ছিল না। তাই আগে থেকেই বিকাশভবনের কাছে মোতায়েন ছিল বিশাল পুলিস বাহিনী

Reported BySekender Abu ZafarEdited BySekender Abu Zafar
Published: Nov 03, 2026, 01:57 PM IST|Updated: Nov 03, 2026, 02:00 PM IST
joinshare
ফের রাস্তায় টেট পাস চাকরিপ্রার্থীরা, ৩ দাবিতে বিকাশভবন যাওয়ার আগেই আটকে দিল পুলিস
Image Credit: টেট বিক্ষোভ

About the Author

Sekender Abu Zafar

Sekender Abu Zafar

প্রিন্ট মিডিয়া দিয়ে শুরু। বর্তমানে ডিজিটালে। সবেমিলিয়ে প্রায় দু'দশক। রাজনীতি, বিজ্ঞান, প্রযুক্তি, ক্রাইম, ক্রীড়া, ইতিহাস, ফিচার, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে বস্তুনিষ্ঠ লেখালেখিতে বিচরণ।
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
ফের রাস্তায় টেট পাস চাকরিপ্রার্থীরা, ৩ দাবিতে বিকাশভবন যাওয়ার আগেই আটকে দিল পুলিস

ফের রাস্তায় টেট পাস চাকরিপ্রার্থীরা, ৩ দাবিতে বিকাশভবন যাওয়ার আগেই আটকে দিল পুলিস

2

স্কুলে ভয়ংকর বিমান-হামলা, ঝলসে-পুড়ে লহমায় মৃত্যু ২৬ জনের! ধ্বংসস্তূপের ছাইয়ের উপর আক্রোশের কালো ধোঁয়া

3

আচমকাই চলে গেলেন সেই কিংবদন্তি! ভারতীয় সিনেমা, টেলিভিশন ও সাহিত্যে অপূরণীয় ক্ষতি, শোকের সাগরে ডুবল ইন্ডাস্ট্রি

4

TEAM INDIA BIG BREAKING: নিউ জিল্যান্ড সিরিজের মাঝেই বিরাট ঘোষণা! তিলক ভার্মাকেই অধিনায়ক করল BCCI, ভারতীয় ক্রিকেটে ঝড়...

5

কেশম দ্বীপে আছড়ে পড়ল মিসাইল, সমঝোতার বার্তার পরেই আরও জোরালো মার্কিন হামলা! ইরান ধ্বংসের নোংরা ছক আমেরিকার?

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

অয়ন ঘোষাল ও নান্টু হাজরা: ফের রাজপথে চাকরি প্রার্থীরা। বিক্ষোভে টেট পাস চাকরি প্রার্থীরা। ২০২২ ও ২০২৩ সালে টেট পাস করা চাকরিপ্রার্থীরা আজ বিকাশ ভবন অভিযান করেন। তাদের দাবি, দ্রুত তাদের নিয়োগ করতে হবে।

২০২২ সালের টেটের পরীক্ষা হয়ে গিয়েছে, ফল প্রকাশ হয়ে গিয়েছে। তার পরও নিয়োগপত্র হাতে আসেনি চাকরি প্রার্থীদের। তাদের বক্তব্য ৪৪৩২টি শূন্যপদ পদ রয়েছে। তার জন্য ২০২২ থেকে ২০২৬ পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। সেই নিয়োগের জন্য তারা বিকাশভবন ঘেরাও করার চেষ্টা করেন।

বিক্ষোভের কোনও অনুমতি ছিল না। ফলে বিশাল পুলিস বাহিনী এসে বিক্ষোভকারীদের আটকে দেয়। ঘিরে ফেলা হয় বিক্ষোভকারীদের। বিকাশ ভবনের অদূরে সেন্ট্রাল পার্ক মেট্রো স্টেশনের কাছেই বিক্ষোভকারীদের আটকে দেয় পুলিস।

আরও পড়ুন-এন্ট্রি এক্সিট গেট হতে হবে বড়! বৃষ্টি হলেই... কালীপুজোয় কড়া নিয়ম

২০২২ ও ২০২৩ এর টেট পাস চাকরিপ্রার্থীরা শিয়ালদহ স্টেশনে জমায়েত হয়। তারপর তাঁরা মেট্রো ধরে সেন্ট্রাল পার্ক মেট্রো স্টেশনে নামেন। সময় গড়াতেই ভিড় বাড়তে থাকে। আগে থেকেই অপেক্ষা করছিল পুলিস। তাদের মেট্রো স্টেশনের কাছেই আটকে দেওয়া হয়।

বিক্ষাভকারীদের দাবি, ৪৪৩২টি যে শূন্যপদ রয়েছে তা মূল শূন্যপদের সঙ্গে যোগ করতে হবে, এর জন্য শিক্ষা দফতরের প্রয়োজনীয় অনুমোদন দ্রুত দিতে হবে এবং যোগ্য টেট পাস করা প্রার্থীদের নিয়োগ করতে হবে। বিক্ষোভকারীদের দাবি, যতক্ষণ পর্যন্ত না কোনও আশ্বাস পাচ্ছেন ততক্ষণ তাদের আন্দোলন চলবে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:
Kolkata News