SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

চা-শিল্পে বিশ্বে ফের নিজের ডঙ্কা বাজাবে দার্জিলিং! বিরাট মন্তব্য বিজেপি'র কেন্দ্রীয় মন্ত্রীর; বাংলার শিল্প নিয়ে বললেন...

Piyush Goyal on Darjeeling tea: দেশ জুড়ে ও আন্তর্জাতিক ভাবেও মানুষ পশ্চিমবঙ্গের দিকেই নজর দিচ্ছেন বলে পর্যবেক্ষণ তাঁর। পশ্চিমবঙ্গে একের পর শিল্পের বিনিয়োগ নিয়ে করলেন জরুরি মন্তব্য। তিনি কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল। শিল্প নিয়ে তিনি বলেন, 'এখানকার মানুষ উন্নয়ন চায়।'

Written By Soumitra Sen
Published: Nov 22, 2026, 18:11 IST | Updated: Nov 22, 2026, 18:26 IST
Join

নারায়ণ সিংহরায়: চা-শিল্প তথা দার্জিলিং চায়ের মান যা ছিল, তা ফের বিশ্বে নিজের ডঙ্কা বাজাবে-- এমনই মত ব্যক্ত করলেন কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল। রাজ্য বিজেপি সরকার প্রতিষ্ঠার পরে দার্জিলিং সফরে এসেছেন কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল। বাগডোগরা বিমানবন্দরে নেমেই পশ্চিমবঙ্গের জনগণকে ধন্যবাদ জানান তিনি।

আরও পড়ুন: কাশির সমস্যা নিয়ে শনির রাতে ভর্তি হন হাসপাতালে, আচমকাই হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত বিজেপি সাংসদ

বাংলায় শিল্প

পশ্চিমবঙ্গে একের পর শিল্পের বিনিয়োগ নিয়ে কথা বলেন কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল। পীযূষ গোয়েল বলেন, 'এখানকার মানুষ উন্নয়ন চায়।' প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলা এগিয়ে যাচ্ছে বলে জানান পীযূষ। এজন্য দেশ জুড়ে ও আন্তর্জাতিক ভাবেও মানুষ পশ্চিমবঙ্গের দিকেই নজর দিচ্ছেন বলে পর্যবেক্ষণ তাঁর।  পীযূষ যোগ করেন, 'এখানে ব্যবসা-বাণিজ্য-উন্নয়ন হচ্ছে, মানুষের মানোন্নয়ন হচ্ছে। এজন্য শুভেন্দু অধিকারীর সরকার কাজ করছে।'

আরও পড়ুন: শিলিগুড়ি থেকে মায়াপুর! রাজ্য সরকারের উদ্যোগ এবার সরাসরি বাসেই তীর্থযাত্রা!

ভারত আবার জগৎসভায়...

পীযূষ গোয়েল আরও বলেন, 'আমি চা-বাগানের সঙ্গে যুক্ত সকলের সঙ্গে দেখা করব। আমার বিশ্বাস, মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে আটকে থাকা কাজ এখন ত্বরান্বিত হবে। এই এলাকার চা-শিল্প তথা দার্জিলিং চায়ের মান যা ছিল, তাতে আমার বিশ্বাস, ফের দার্জিলিং চা বিশ্বে নিজের ডঙ্কা বাজাবে।

সোনার দাম কমছে

অন্যদিকে, সোনা নিয়ে দেশবাসীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ জ্ঞাপন নিয়ে তিনি জানান, প্রধানমন্ত্রী অনুরোধ করেছিলেন ভারতে বিদেশি মুদ্রায় সোনা না কেনার জন্য। দেশের জনগণ তা শুনেছিলেন। সোনার আমদানি কম হ‌ওয়ায় দাম কমেছে। এজন্যই প্রধানমন্ত্রী ধন্যবাদ দিয়েছেন। আজ, রবিবার কার্শিয়াংয়ে এক অনুষ্ঠানে যোগ দেওয়ার পরে আগামীকাল ফের দিল্লির উদ্দেশ্যে র‌ওনা দেবেন তিনি।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

পেশায় দীর্ঘদিন। প্রিন্ট মিডিয়ায় শুরু। ওপিনিয়ন পেজ এবং ফিচারই সবচেয়ে পছন্দের। পাশাপাশি ভ্রমণসাহিত্য, সংগীত ও ছবির মতো চারুকলার জগৎও। অধুনা ডিজিটাল প্ল্যাটফর্মে সেসবের সঙ্গে যুক্ত হয়েছে অ্যাস্ট্রো, লাইফস্টাইল, পপুলার সায়েন্স ও ইতিহাস-অ্যানথ্রোপলজিক্যাল বিষয়পত্তরও। আদ্যন্ত কবিতামুগ্ধ. তবু বিভিন্ন ও বিচিত্র বিষয়ের লেখালেখিতে আগ্রহী। সংবাদের অসীম দুনিয়ায় উঁকি দিতে-দিতে যিনি তাই কখনও-সখনও বিশ্বাস করে ফেলেন-- 'সংবাদ মূলত কাব্য'!
Read More

ZEENEWS TRENDING STORIES