লাল কাপড় উড়িয়ে সিকিম -মহানন্দা এক্সপ্রেস থামলেন বনকর্মীরা, লাইনে উঠে পড়ল ১০০ হাতির একটি দল
Elephant Saved: হাতির দলটি পার হয়ে বাগডোগরা জঙ্গলের প্রবেশ করলে পুনরায় যান চলাচলের পাশাপাশি ট্রেনও নিজের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেন
নারায়ণ সিংহরায়: রসদের খোঁজে এক জঙ্গল থেকে অন্য জঙ্গলে পারাপার করে হাতির দল। হাতিদের দলের সেই চলাচলের সময় বনকর্মীদের তৎপরতায় বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল ১০০টি হাতির একটি দল। কার্শিয়াং ফরেস্ট ডিভিশনের বাগডোগরা রেঞ্জের কিরণচন্দ্র হাতির করিডোরে ঘটনা।
শনিবার বিকেলে কার্শিয়াং ফরেস্ট ডিভিশনের টুকরিয়াঝাড় জঙ্গল ছেড়ে রসদের খোঁজে বাগডোগরা জঙ্গলে দিকে যাচ্ছিল ১০০ টি হাতির দল। সেই মত সেফ করিডোর দিয়ে হাতির দলটিকে জঙ্গলে প্রবেশের জন্য তৎপর ছিল বাগডোগরা ও টুকরিয়া রেঞ্জের বনকর্মীরা।
হাতি পারাপারের জন্য কিরণচন্দ্র হাতি করিডোরে বন্ধ করে দেয়া হয়েছিল জাতীয় সড়ক। হাতি পারাপারের খবর দেওয়া হয়েছিল রেল দফতরকেও। তবে আচমকাই হাতির দলটি গতি নিলে সময়ের তাল মিল না মেলায় হাতির দলটি কিরণচন্দ্র করিডরের রেললাইনে পৌঁছতেই হাতির মুখোমুখি ঢুকে পড়ে শিলিগুড়িগামী সিকিম -মহানন্দা এক্সপ্রেস। আর এতেই বিপদের আশঙ্কা বুঝে বনকর্মীরাই নিজেই লাল কাপড় দেখিয়ে ট্রেন থামান।
আরও পড়ুন-মহালয়া আর রেডিওর টান, আজও অমলিন জলপাইগুড়িতে
হাতির দলটি পার হয়ে বাগডোগরা জঙ্গলের প্রবেশ করলে পুনরায় যান চলাচলের পাশাপাশি ট্রেনও নিজের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেন। টানা ৬ ঘন্টা ধরে কড়া নজরদারির মধ্যে দিয়ে হাতির দলটিকে বাগডোগরা জঙ্গলে প্রবেশ করাতে সক্ষম হন বনকর্মীরা। যদি ঐদিন হাতেই চলাচলে কোন ক্ষয়ক্ষতি হয়নি বলে বনদফতর সূত্রে খবর।