• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /রাজ্য
  • /মালদহ
  • /প্রতিমা তৈরি হয় কালিন্দ্রীতে ভেসে আসা কাঠামোয়, ৩৩৩ বছর আগে পুজো শুরু করেছিলেন জুহুর খান

প্রতিমা তৈরি হয় কালিন্দ্রীতে ভেসে আসা কাঠামোয়, ৩৩৩ বছর আগে পুজো শুরু করেছিলেন জুহুর খান

Ratua Durga Puja: স্বাপ্নাদেশ পেয়ে পুজো শুরু করেছিলেন জমিদার জুহুর খান। পরে সেই পুজো স্থানীয় হিন্দুদের হাতে তুলে দেন

Reported BySekender Abu ZafarEdited BySekender Abu Zafar
Published: Oct 11, 2026, 07:54 PM IST|Updated: Oct 11, 2026, 07:59 PM IST
joinshare
প্রতিমা তৈরি হয় কালিন্দ্রীতে ভেসে আসা কাঠামোয়, ৩৩৩ বছর আগে পুজো শুরু করেছিলেন জুহুর খান
Image Credit: রতুয়ার দুর্গাপুজো

About the Author

Sekender Abu Zafar

Sekender Abu Zafar

প্রিন্ট মিডিয়া দিয়ে শুরু। বর্তমানে ডিজিটালে। সবেমিলিয়ে প্রায় দু'দশক। রাজনীতি, বিজ্ঞান, প্রযুক্তি, ক্রাইম, ক্রীড়া, ইতিহাস, ফিচার, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে বস্তুনিষ্ঠ লেখালেখিতে বিচরণ।
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
'আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই', এনকাউন্টারে পুলিসের 'ঢাল' মুখ্যমন্ত্রী

'আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই', এনকাউন্টারে পুলিসের 'ঢাল' মুখ্যমন্ত্রী

2

DM অনুপস্থিত, বেরিয়ে গেলেন ADM-ও! পুরভোট নিয়ে প্রথম সর্বদল বৈঠকে বিতর্ক

3

বিনিয়োগ-পরামর্শ দিতে কোন টুলে ভরসা CA-র? রহস্যের পর্দাফাঁস মণীশ মালহোত্রার

4

ভয়ংকর তাজপুর: সাইক্লোন অর্ণবের উত্তাল সৈকতে লাল সতর্কতার মধ্যেই পিকনিক-স্নান, তলিয়ে গেল ১৭র কিশোর

5

হ্যাকারদের খপ্পরে বিজেপি বিধায়ক, তড়িঘড়ি ছুটলেন সাইবার ক্রাইম থানায়

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

রণজয় সিংহ: স্বপ্নাদেশে আজ থেকে ৩৩৩ বছর আগে মুসলমান জমিদার জুহুর খানের হাতে শুরু হয়েছিল দুর্গাপুজো! সেই পুজোয় এখন রতুয়া বারোয়ারি দুর্গাপুজো নামে পরিচিত।

মালদার রতুয়ার মাড়োয়ারি পাড়ার সেই ঐতিহ্যবাহী পুজো এবার ৩৩৩ বছরে পা দিতে চলেছে। মালদার রতুয়ার মাড়োয়ারিপাড়ার কালিন্দ্রী নদীর ঘাটের কাছে এই পুজোর সূচনা করেছিলেন জমিদার জুহুর খান।

কথিত আছে, ইংরেজ আমলে এখানে জমিদারি পত্তন করেছিলেন জুহুর খান। স্বপ্নে নাকি দেবী তাকে নির্দেশ দিয়েছিলেন মাড়োয়ারিপাড়ার কালিন্দ্রী নদীর ঘাটে ভেসে আসা কাঠামো প্রতিষ্ঠা করে দুর্গাপুজো শুরু করতে।

দেবীর আদেশ মেনে পুজো শুরু করেন তিনি। কয়েক বছর পর পুজোর দায়িত্ব হিন্দু সম্প্রদায়ের হাতে তুলে দেন। আজও সেই প্রাচীন রীতিনীতি মেনেই পুজো হয়।

আরও পড়ুন-শান-অন্বেষার গানে-গানে সমুদ্রসৈকতে 'মা আসছেন'! আতশবাজির আলোয় ভিজবে দিঘা

কালিন্দ্রীতে ভেসে আসা কাঠামোর উপরই প্রতিমা তৈরির প্রথা রয়েছে। সপ্তমী, অষ্টমী ও নবমীতে বলিপ্রথা এবং মহানবমীতে ভক্তদের প্রায় ২০০ পাঁঠা বলি হয়। পাশাপাশি নরনারায়ণ সেবা ও মেলারও আয়োজন করা হয়।

এই পুজোর অন্যতম বিশেষত্ব সম্প্রীতির বার্তা—পুজোয় হিন্দুদের পাশাপাশি মুসলিম সম্প্রদায়ের মানুষও অংশ নেন। প্রায় পাঁচ হাজার পরিবারের সহযোগিতায় আজও টিকে রয়েছে ৩৩৩ বছরের এই ঐতিহাসিক দুর্গোৎসব।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
 

Add Zee News as a Preferred Source
TAGS:
Durga Puja