SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

বিরাট ধাক্কা মমতা তৃণমূলের: ১১ জন তৃণমূল কাউন্সিলরের দলবদল? ডিসেম্বরেই কি বড়সড় পালাবদল? ২০২৭-এর পুরভোটের আগেই কি বোর্ড বদল?

Malda Politics News: ইংরেজবাজারের পর এবার কি পুরাতন মালদা পুরসভাও হাতছাড়া তৃণমূলের? ১৩ কাউন্সিলর নিয়ে দলবদলের ইঙ্গিত চেয়ারম্যানের। অন্যদিকে রতুয়া-২ ব্লকে ঈসা খান ও মৌসম নুরের হাত ধরে কংগ্রেসে যোগদান।

Reported By Nabanita Sarkar Written By Nabanita Sarkar
Published: Nov 25, 2026, 18:48 IST | Updated: Nov 25, 2026, 19:11 IST
Image Credit: মালদার রাজনীতিতে বড় পালাবদল
Join

রণজয় সিংহ: রাজ্যে রাজনৈতিক পালাবদলের (Political Shift) পর থেকেই মালদা (Malda) জেলায় তৃণমূলের সংগঠন একদম তাসের ঘরের মতো ভেঙে পড়ছে। ভোটের হারের পর থেকেই ইংরেজবাজার পুরসভার প্রাক্তন চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরি মমতা-অভিষেকের উপর বিষোদগার করে খবরে। বিজেপিতে যোগদান করার জন্য তলায় তলায় তিনি যোগাযোগ রাখছেন বলেও রাজনৈতিক মহলের খবর। একদিকে গ্রামাঞ্চলে পুরনো জমি ফিরে পেতে মরিয়া কংগ্রেস (Congress), অন্যদিকে শহরাঞ্চলের পুরসভাগুলোতে (Municipalities) শুরু হয়েছে বড় দলবদলের (Defection) হাওয়া। মালদা জেলা পরিষদ ও ইংরেজবাজার পুরসভা (English Bazar Municipality) হাতছাড়া হওয়ার পর, এবার কি পুরাতন মালদা পুরসভার (Old Malda Municipality) বোর্ডও বদলে যেতে চলেছে? আর রতুয়া-২ ব্লকেই বা হঠাৎ কেন বাড়ল কংগ্রেসের দাপট? সহজ ভাষায় মালদার এই নতুন রাজনৈতিক অঙ্কটা বুঝে নিন...

রতুয়া-২ ব্লকে কংগ্রেসের কামব্যাক

ইংরেজবাজারের পর এবার কি পুরাতন মালদা পুরসভা?

রতুয়ায় যখন কংগ্রেস শক্তি বাড়াচ্ছে, ঠিক তখনই বড়সড় ধস নামার ইঙ্গিত মিলেছে ২০ ওয়ার্ডের পুরাতন মালদা পুরসভায়। গত অক্টোবর মাসেই ১১ জন তৃণমূল কাউন্সিলরের দলবদলের জেরে ইংরেজবাজার পুরসভা দখল করেছে বিজেপি (BJP)। এবার সেই একই ছায়া পুরাতন মালদাতেও!

তৃণমূল পরিচালিত পুরাতন মালদা পুরসভার চেয়ারম্যান বিভূতিভূষণ ঘোষ (Bibhuti Bhushan Ghosh) সরাসরি ১৩ জন কাউন্সিলরকে নিয়ে দলবদলের ইঙ্গিত দিয়েছেন। ২০ আসনের পুরসভায় ১৭ জন কাউন্সিলর তৃণমূলের হলেও, ১৩ জন একসঙ্গে সরে গেলে বোর্ড ধরে রাখা অসম্ভব। 

তবে তিনি বিজেপি নাকি পুরনো দল কংগ্রেসে যোগ দেবেন, তা এখনও খোলসা করেননি। তাঁর বিস্ফোরক দাবি, জেলায় তৃণমূলের সাংগঠনিক নেতৃত্ব (Organizational Leadership) এখন দুর্বল এবং দল কার্যত দুই ভাগে বিভক্ত (Factionalism)। আগামী ডিসেম্বরে কাউন্সিলরদের সঙ্গে বৈঠক করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

আরও পড়ুন: বিরাট ভাঙন মমতা তৃণমূলে: একঘরে বিধায়ক, দল ভেঙে NCPI তে যোগ ১৯ জনের, একাকী নেত্রীর এবার হাতছাড়া পঞ্চায়েত সমিতিও? হাতেগরম রাজনৈতিক ব্রেক

মালদায় তৃণমূলের এই রক্তক্ষরণের আসল কারণ কী?

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মালদার এই অস্থিরতার নেপথ্যে তিনটি বড় কারণ কাজ করছে:


রতুয়ায় কর্মীদের দলবদল আর পুরাতন মালদায় ১৩ কাউন্সিলরের বিদ্রোহের ইঙ্গিত-- সব মিলিয়ে মালদায় এখন প্রবল চাপে তৃণমূল। আগামী ডিসেম্বর মাসেই স্পষ্ট হয়ে যাবে, পুরাতন মালদা পুরসভায় গেরুয়া পতাকা উড়বে, নাকি হাত শিবিরের চমক দেখবে জেলাবাসী।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

 

 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

সাংবাদিকতায় স্নাতকোত্তর। সংবাদ মাধ্যমের পাশাপাশি রাজনৈতিক পরামর্শদাতাদাতা হিসেবে কাজের অভিজ্ঞতা। আইন-আদালত থেকে বিনোদন, দেশ থেকে দুনিয়ার হরেক খবরে শেখার চেষ্টা অবিরাম...  
Read More

ZEENEWS TRENDING STORIES