SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

বদলের বাংলায় মহালয়া থেকেই শুরু 'উত্‍সব'! শনিতে ইডেনে সরকারের মেগা অনুষ্ঠান

Durga Puja 2026: প্রস্তুতি শেষ পর্যায়ে। রইল পূর্ণাঙ্গ অনুষ্ঠানসূচি।

Written By Tanumoy Ghosal
Published: Oct 09, 2026, 11:22 PM IST | Updated: Oct 09, 2026, 11:33 PM IST
Join

কমলাক্ষ ভট্টাচার্য: এবছর কার্নিভাল নেই। বদলের বাংলায় দেবীপক্ষে সূচনায় বড় চমক।  আগামীকাল শনিবার মহালয়ার সকালে ইডেনে রাজ্য সরকারের মেগা অনুষ্ঠান। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, 'এবার পুজোর পর কার্নিভাল হচ্ছে না, তার বদলে মহালয়া থেকেই উৎসব শুরু'।

আরও পড়ুন:  মহালয়ার আগে পুজোর প্রস্তুতি বৈঠক! 'ডেঙ্গি নিয়ে চিন্তার কারণ নেই', একগুচ্ছ নির্দেশ মুখ্যমন্ত্রীর

মহালয়ায় ইডেনে মেগা ইভেন্ট
--
৩০০০ ড্রোন শো - মূল আকর্ষণ। ড্রোনের আলোয় আকাশে ফুটে উঠবে মা দুর্গার আগমন।
১০ হাজার ঢাক, ১ হাজার মহিলার উলুধ্বনি, শাঁখ - গিনেস বুকে নাম তোলার চেষ্টা।
বাংলার সংস্কৃতি - দার্জিলিং থেকে পুরুলিয়া, ২৩ জেলার ২৩ রকম নাচ। থাকবে ছৌ নৃত্য, বাউল, ভাওয়াইয়া।
সঙ্গীত - শ্রেয়া ঘোষাল পুজোর গান গাইবেন বলে খবর।
সকালে ঘাটে ঘাটে - বাবুঘাট, আহিরীটোলা, জাজেস ঘাট, নিমতলা, বাজে কদমতলা - এই ৫ ঘাটে ভোরে মাইকে বাজবে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের মহিষাসুরমর্দিনী, সঙ্গে বড় রেডিওর প্রতিকৃতি।

আরও পড়ুন:  রাতভর লোকাল! হাওড়া থেকে পুজো স্পেশাল একগুচ্ছ ট্রেন, কোন কোন রুটে?

এদিকে মহালয়ার আগে পুজোর প্রস্তুতি বৈঠকে মুখ্যমন্ত্রী। বৈঠক শেষে তিনি জানান, 'কাল তর্পন। ঘাটগুলিতে আলোর ব্যবস্থা করা,  কোস্টার পুলিসের সাহায্য ডুবুরি রাখা। কিছু বোর্ড রাখা। যাতে দুর্ঘটনা না ঘটে। ভোর থেকে স্নান ইত্যাদি শুরু হয়ে যায়, আলোরও ব্যবস্থা রাখতে বলা হয়েছে। গতকাল একটি এসওপি তৈরি করে দিয়েছি। আশা করি সেই কার্যকর হবে'।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

সাংবাদিকতাতে স্নাতক। শুরু প্রিন্ট মিডিয়ায়। তারপর বৈদ্যুতিন মাধ্যম ঘুরে এখন ডিজিটাল সাংবাদিকতায়। আগ্রহ মূলত  রাজনৈতিক খবরে। খেলা, বিশেষত ফুটবল হল ভালোবাসা।

ZEENEWS TRENDING STORIES